প্রথমে আপনার কারখানায় প্রযোজ্য আইন নির্বাচন করুন
নির্বাচিত আইন: আইন নির্বাচন করুন। বদলাতে ওপরের বোতাম চাপুন।
আইনের ভিত্তি, প্রযোজ্যতা ও পড়ার কৌশল
এই অধ্যায় শেষে আপনি পারবেন
- আপনার কারখানায় কোন শ্রম আইন প্রযোজ্য তা নির্ধারণ করতে
- আইন, বিধিমালা, প্রবিধান ও প্রতিষ্ঠানের চাকরি বিধির স্তর চিনতে
- ধারা, উপ-ধারা, দফা, শর্তাংশ ও সংশোধনী টীকা পড়তে
- "" ও "" সংজ্ঞা প্রয়োগ করতে
- চাকরি বিধি অনুমোদন ও আইনের সারসংক্ষেপ প্রদর্শনের দায়িত্ব জানতে
1প্রারম্ভিক কেস

"আশুলিয়ার কারখানায় বছরে ১৩ দিন উৎসব ছুটি, আর সিইপিজেডের কারখানায় ১১ দিন। একটি নিশ্চয়ই ভুল, কোনটি ঠিক করবেন?"
কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবে আপনার উত্তর কী?
2এক নজরে
3চিত্রে ব্যাখ্যা
BLA ধারা ১(৩): সমগ্র দেশে প্রযোজ্য, ধারা ১(৪)-এর ব্যতিক্রম ছাড়া। EPZ ধারা ১(২): বেপজার সব জোনের শিল্প প্রতিষ্ঠানে; ধারা ৩: অন্য আইনে যা-ই থাকুক, জোনে এই আইন প্রাধান্য পায়। চাকরি বিধি অনুমোদন: BLA ধারা ৩(২), EPZ ধারা ৪(২)।
| অংশ | চেনার উপায় | উদাহরণ |
|---|---|---|
| ধারা | সংখ্যার পরে দাঁড়ি: "১১৮।" | ধারা ১১৮: উৎসব ছুটি |
| উপ-ধারা | বন্ধনীতে সংখ্যা: (১), (২) | ধারা ১১৮(৩): উৎসব ছুটিতে কাজ করালে ১ দিনের বিকল্প ছুটি ও ২ দিনের ক্ষতিপূরণমূলক মজুরি |
| দফা ও উপ-দফা | বন্ধনীতে বর্ণ: (ক), (খ) | ধারা ২(৪৫)(ক): বাসস্থান ও চিকিৎসা সুবিধার মূল্য "মজুরি" নয় |
| শর্তাংশ | "তবে শর্ত থাকে যে" দিয়ে শুরু; মূল নিয়মের ব্যতিক্রম বা সীমা | ধারা ৩(১): চাকরি বিধি থাকতে পারে, তবে আইনের চেয়ে কম সুবিধার নয় |
| সংশোধনী টীকা | "***" বা টীকা: অংশটি বিলুপ্ত বা বদলেছে | ২০২৬ সংশোধনে উৎসব ছুটি ১৩ দিন; পুরনো বইয়ে ১১ দিন লেখা থাকতে পারে |
| অংশ | চেনার উপায় | উদাহরণ |
|---|---|---|
| ধারা | সংখ্যার পরে দাঁড়ি: "৫৩।" | ধারা ৫৩: উৎসব ছুটি |
| উপ-ধারা | বন্ধনীতে সংখ্যা: (১), (২) | ধারা ৫৩(৩): উৎসব ছুটিতে কাজ করালে ৩০ দিনের মধ্যে ২ দিনের মজুরিসহ ক্ষতিপূরণ ছুটি |
| দফা ও উপ-দফা | বন্ধনীতে বর্ণ: (ক), (খ) | ধারা ২(৩৪)(ক): বাসস্থান ও চিকিৎসা সুবিধার মূল্য "মজুরি" নয় |
| শর্তাংশ | "তবে শর্ত থাকে যে" দিয়ে শুরু; মূল নিয়মের ব্যতিক্রম বা সীমা | ধারা ৪(১): চাকরি বিধি থাকতে পারে, তবে আইনের চেয়ে কম সুবিধার নয় |
| সংজ্ঞা | ধারা ২-এ; পুরো আইনে শব্দটির অর্থ এটাই | ধারা ২(২৮): "প্রাপ্ত বয়স্ক" মানে ১৮ বছর পূর্ণ |
✓ "শ্রমিক" (ধারা ২(৬৫))
- শিক্ষাধীনসহ যেকোনো ব্যক্তি, সরাসরি বা ঠিকাদারের মাধ্যমে নিযুক্ত
- দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি, ব্যবসা উন্নয়নমূলক বা করণিক কাজে
- চাকরির শর্ত লিখিত বা অলিখিত, যেভাবেই থাকুক
- বাদ: ধারা ২(৪৯)(খ)-এর ব্যবস্থাপনা বা তদারকির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি
✗ "মজুরি"-তে যা ধরা হয় না (ধারা ২(৪৫))
- বাসস্থান, আলো, পানি, চিকিৎসা বা অন্য সুবিধার মূল্য
- ভবিষ্য তহবিল বা অবসর তহবিলে মালিকের চাঁদা
- ভ্রমণ ভাতা বা ভ্রমণ রেয়াতের মূল্য
- কাজের প্রকৃতির কারণে বিশেষ খরচের জন্য দেওয়া অর্থ
✓ "শ্রমিক" (ধারা ২(৪৮))
- প্রাপ্ত বয়স্ক (১৮ বছর পূর্ণ) যেকোনো ব্যক্তি, সহ
- জোনের শিল্প প্রতিষ্ঠানে দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি বা করণিক কাজে
- সরাসরি বা যেভাবেই হোক নিযুক্ত
- বাদ: প্রধান নির্বাহী, নির্বাহী বা প্রশাসনিক দায়িত্বের ব্যক্তি, এবং তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের জন্য মালিকের কাছে দায়ী ব্যক্তি
✗ "মজুরি"-তে যা ধরা হয় না (ধারা ২(৩৪))
- বাসস্থান, আলো, পানি, চিকিৎসা বা অন্য সুবিধার মূল্য
- ভবিষ্য তহবিল বা অবসর তহবিলে মালিকের চাঁদা
- ভ্রমণ ভাতা বা ভ্রমণ রেয়াতের মূল্য
- কাজের প্রকৃতির কারণে বিশেষ খরচের জন্য দেওয়া অর্থ
4কারখানার উদাহরণ
5আইন ও হিসাব
আইন কী বলে (BLA)
| প্রয়োগ | ধারা ১(৩)–(৪): সমগ্র বাংলাদেশে; সরকারি অফিস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, সমরাস্ত্র কারখানা ইত্যাদি বাদ। পোশাক কারখানা আওতাভুক্ত। |
|---|---|
| চাকরি বিধি | ধারা ৩: থাকতে পারে, তবে কম সুবিধার নয়; প্রধান পরিদর্শকের অনুমোদন ১২০ দিনে; অনুমোদন ছাড়া কার্যকর নয়। |
| সারসংক্ষেপ প্রদর্শন | ধারা ৩৩৭: প্রধান প্রবেশ পথে আইন, বিধি ও প্রবিধানের জরুরি বিধানের সারসংক্ষেপ, পরিষ্কার ও পাঠযোগ্য অবস্থায়। |
| ২০২৬ সংশোধনের নতুন সংজ্ঞা | ধারা ২(১২ক) ; ২(১২খ) জেন্ডারভিত্তিক সহিংসতা ও হয়রানি; ২(৭৮) । |
আইন কী বলে (EPZ)
| প্রয়োগ | ধারা ১(২): বেপজার অধীন সব ইপিজেড বা জোনের শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ও মালিক। |
|---|---|
| প্রাধান্য | ধারা ৩: অন্য কোনো আইনে যা-ই থাকুক, এই আইনের বিধান প্রাধান্য পাবে। |
| চাকরি বিধি | ধারা ৪: থাকতে পারে, তবে কম সুবিধার নয়; অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমোদন; ৬ মাসে সিদ্ধান্ত; আপিল নির্বাহী চেয়ারম্যানের কাছে। |
| বিধি ও প্রবিধান | ধারা ২০৩: সরকার বিধি করবে; ধারা ২০৪: বেপজা সরকারের পূর্বানুমোদনে প্রবিধান করবে। |
| সারসংক্ষেপ প্রদর্শন | ধারা ১৯৩: প্রধান প্রবেশ পথে আইন, বিধি ও প্রবিধানের জরুরি বিধানের সারসংক্ষেপ। |
6BLA বনাম EPZ
BLA বনাম EPZ: ভিত্তিতে পার্থক্য
| বিষয় | BLA | EPZ |
|---|---|---|
| কোথায় প্রযোজ্য | ইপিজেডের বাইরে সমগ্র দেশ (ধারা ১) | বেপজার জোনের শিল্প প্রতিষ্ঠান (ধারা ১(২)) |
| পরিদর্শন | কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE), প্রধান পরিদর্শক | বেপজার মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শক |
| আদালত | শ্রম আদালত | ইপিজেড শ্রম আদালত (ধারা ১৩৩) |
| চাকরি বিধি অনুমোদন | প্রধান পরিদর্শক, ১২০ দিন | অতিরিক্ত মহাপরিদর্শক, ৬ মাস |
| "শ্রমিক" হওয়ার বয়স | শিক্ষাধীনসহ যেকোনো ব্যক্তি; শিশু নিয়োগ নিষিদ্ধ (অধ্যায় ২) | শুধু প্রাপ্ত বয়স্ক (১৮ বছর পূর্ণ) |
| উৎসব ছুটি | ১৩ দিন (ধারা ১১৮) | ১১ দিন (ধারা ৫৩) |
7মূল শিক্ষা
কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পন্ন হলে টিক দিন
- আপনার কারখানার ঠিকানা মিলিয়ে নিশ্চিত হোন কোন আইন প্রযোজ্য, এবং তা এইচআর নীতিতে লিখে রাখুন
- প্রতিষ্ঠানের চাকরি বিধি অনুমোদিত কিনা দেখুন; অনুমোদনের কপি ফাইলে রাখুন
- প্রধান ফটকে আইনের সারসংক্ষেপ লটকানো আছে কিনা, পাঠযোগ্য কিনা দেখুন
- নীতি ও ফরমে পুরনো আইনের সংখ্যা (যেমন ১১ দিনের উৎসব ছুটি) থাকলে হালনাগাদ করুন
অডিটে যা ধরা পড়ে ও তার CAPBLA
DIFE-এর RMG কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।
- চেকলিস্ট ১.১সাধারণচাকরি বিধিমালা আছে কিনা?
- যা ধরা পড়ে
- নিজস্ব চাকরি বিধি চালু আছে, কিন্তু প্রধান পরিদর্শকের অনুমোদন নেই; অথবা কোনো সুবিধা আইনের চেয়ে কম।
- CAP
- চাকরি বিধি প্রধান পরিদর্শকের কাছে অনুমোদনের জন্য দাখিল করুন; অনুমোদন ছাড়া তা কার্যকর হয় না। তিনি ১২০ দিনের মধ্যে আদেশ দেবেন; আদেশ না পেলে বা আদেশে সংক্ষুব্ধ হলে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আবেদন বা আপিল করা যায় (ধারা ৩)। আইনের চেয়ে কম সুবিধার প্রতিটি শর্ত সংশোধন করুন।
- প্রমাণ রাখুন
- দাখিলের রসিদ, অনুমোদনের আদেশ, আইনের সাথে চাকরি বিধির তুলনামূলক তালিকা
- চেকলিস্ট ১১.২সাধারণআইনের গুরুত্বপূর্ণ অংশ সমূহের সার সংক্ষেপ যাতায়াতগম্য প্রকাশ্য স্থানে প্রদর্শিত হয় কি?
- যা ধরা পড়ে
- আইনের সারসংক্ষেপ লাগানো নেই, অথবা তা পুরোনো, অস্পষ্ট বা শুধু ইংরেজিতে; পরিদর্শন দপ্তরের ঠিকানা ও ফোন নম্বর নেই।
- CAP
- আইন, বিধি ও প্রবিধানের জরুরি বিধানের সারসংক্ষেপ বাংলায়, সহজ ভাষায় প্রকাশ্য স্থানে লাগান (ধারা ৩৩৭)। সাথে মহাপরিদর্শক ও উপ-মহাপরিদর্শকের এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক বা উপপরিচালকের দপ্তরের ঠিকানা, ই-মেইল ও ফোন নম্বর, কারখানার নামফলক এবং রেজিস্টার্ড চিকিৎসকের ঠিকানা ও ফোন নম্বর দিন (বিধি ৩৬৪)।
- প্রমাণ রাখুন
- প্রদর্শিত নোটিশের ছবি ও তারিখ, ঠিকানার হালনাগাদ তালিকা
অডিটে যা ধরা পড়ে ও তার CAPEPZ
বেপজার ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠান/কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।
- চেকলিস্ট ১.২সাধারণনিজস্ব চাকরি বিধিমালা অনুসরণ করা হলে তা অতিরিক্ত মহাপরিদর্শক (নির্বাহী পরিচালক) কর্তৃক অনুমোদিত কিনা?
- যা ধরা পড়ে
- নিজস্ব চাকরি বিধি অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমোদন ছাড়াই চলছে।
- CAP
- চাকরি বিধি অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে দাখিল করুন; তিনি ৬ মাসের মধ্যে অনুমোদন দেবেন বা কারণ উল্লেখ করে অননুমোদন করবেন। অনুমোদন ছাড়া তা কার্যকর নয়; সংক্ষুব্ধ হলে ৩০ দিনের মধ্যে নির্বাহী চেয়ারম্যানের কাছে আপিল করা যায় (ধারা ৪)।
- প্রমাণ রাখুন
- দাখিলের রসিদ, অনুমোদনের আদেশ, আইনের সাথে চাকরি বিধির তুলনামূলক তালিকা
- চেকলিস্ট ১২.২সাধারণআইনের গুরুত্বপূর্ণ অংশ সমূহের সার সংক্ষেপ যাতায়াতগম্য প্রকাশ্য স্থানে প্রদর্শিত হয় কিনা?
- যা ধরা পড়ে
- আইনের সারসংক্ষেপ প্রধান প্রবেশপথে নেই, অথবা ময়লা বা অস্পষ্ট।
- CAP
- সারসংক্ষেপ প্রধান প্রবেশপথে বা তার কাছে লাগান এবং পরিষ্কার ও পাঠযোগ্য রাখুন (ধারা ১৯৩)।
- প্রমাণ রাখুন
- প্রদর্শিত নোটিশের ছবি ও তারিখ
8কুইজ
অধ্যায় ০ কুইজ
শিক্ষাধীনসহ যে কোনো ব্যক্তি, যিনি সরাসরি বা ঠিকাদারের মাধ্যমে মজুরির বিনিময়ে দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি, ব্যবসা উন্নয়নমূলক বা করণিক কাজে নিযুক্ত। ব্যবস্থাপনা বা তদারকির দায়িত্বে লিখিতভাবে নিযুক্ত ব্যক্তি এর বাইরে। BLA ধারা ২(৬৫)
মালিকের সংজ্ঞায় পড়েন না এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তি (শিক্ষানবিশসহ), যিনি জোনের শিল্প প্রতিষ্ঠানে মজুরির ভিত্তিতে দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি বা করণিক কাজে নিযুক্ত। প্রধান নির্বাহী, নির্বাহী বা প্রশাসনিক দায়িত্বের ব্যক্তি এবং তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের জন্য মালিকের কাছে দায়ী ব্যক্তি এর বাইরে। EPZ ধারা ২(৪৮)
সব শব্দটাকায় প্রকাশ করা যায় এমন সব পারিশ্রমিক, যা চাকরির শর্ত পালন করলে কাজের জন্য প্রদেয়। বাসস্থান, আলো, পানি বা চিকিৎসা সুবিধার মূল্য, ভবিষ্য তহবিলে মালিকের চাঁদা আর ভ্রমণ ভাতা এর অন্তর্ভুক্ত নয়।
BLA ধারা ২(৪৫)
EPZ ধারা ২(৩৪)
সব শব্দস্থায়ী পদে নিয়োগ পাওয়া শ্রমিক, যাঁর শিক্ষানবিশকাল শেষ হয়নি। শিক্ষানবিশকাল করণিক কাজে ৬ মাস, অন্য কাজে ৩ মাস।
BLA ধারা ৪(৬), (৮)
EPZ ধারা ৫(৫), (৭)
সব শব্দচাকরি অবসানের পর শ্রমিককে অন্য কারখানায় চাকরির অযোগ্য করার উদ্দেশ্যে মালিক বা মালিক সংগঠনের নোটিশ বা ডাটাবেইজ; অসৎ শ্রম আচরণ ও দণ্ডনীয়। BLA ধারা ২(৭৮), ১৯৫(১)(ড)
ইপিজেড শ্রম আইনে আলাদা সংজ্ঞা নেই।
সব শব্দসম্মতি ছাড়া, শাস্তির হুমকি দিয়ে বা শোষণমূলক পদ্ধতিতে আদায় করা কাজ বা সেবা; নিষিদ্ধ ও দণ্ডনীয়। BLA ধারা ২(১২ক)
ইপিজেড শ্রম আইনে আলাদা সংজ্ঞা নেই।
সব শব্দউৎস ও সতর্কতা: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত), বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫; বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ ও বিধিমালা, ২০২২; সংশ্লিষ্ট নিম্নতম মজুরি প্রজ্ঞাপন। প্রতিটি ধারা ও বিধির পূর্ণ পাঠ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন পাতায় মিলিয়ে নিন। এটি প্রশিক্ষণ সহায়িকা, আইনি পরামর্শ নয়। উদাহরণের কারখানা ও নাম কাল্পনিক।