RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
হোম · অডিট · সোশ্যাল কমপ্লায়েন্স

সোশ্যাল কমপ্লায়েন্স (Social Compliance)

শ্রম অধিকার, মজুরি, কর্মঘণ্টা, স্বাস্থ্য ও নিরাপত্তা এবং ব্যবস্থাপনা পদ্ধতির audit — WRAP, amfori BSCI, SMETA, SLCP, Higg FSLM ও Better Work।

WRAP

পোশাক, জুতা ও sewn products কারখানার জন্য facility-ভিত্তিক সামাজিক কমপ্লায়েন্স সার্টিফিকেশন। ১২টি নীতির (12 Principles) ভিত্তিতে audit হয়।

amfori BSCI

amfori-র সদস্য ক্রেতারা তাদের সাপ্লায়ার কারখানাকে amfori BSCI Code of Conduct অনুযায়ী audit করায়। ১৩টি Performance Area (PA) আলাদাভাবে A–E rating পায়, তারপর সেগুলো মিলিয়ে সামগ্রিক rating হয়।

Sedex SMETA (4-Pillar)

ETI Base Code ও স্থানীয় আইনের ভিত্তিতে নৈতিক বাণিজ্য audit। 2-Pillar-এ শ্রম মান, স্বাস্থ্য ও নিরাপত্তা এবং মৌলিক পরিবেশ দেখা হয়। 4-Pillar-এ এর সাথে বর্ধিত পরিবেশ ও ব্যবসায়িক নৈতিকতা যুক্ত হয়।

SLCP (CAF)

একটি সাধারণ assessment framework (CAF)। কারখানা নিজে তথ্য দেয়, তারপর স্বতন্ত্র verifier তা যাচাই করেন। লক্ষ্য একাধিক ক্রেতার আলাদা audit কমানো।

Higg FSLM

Cascale-এর সামাজিক ও শ্রম মডিউল। প্রশ্ন SLCP-এর CAF-এর একই; Worldly portal-এ guidance ও score সহ toolkit আকারে দেওয়া।

Better Work Bangladesh

কারখানা পর্যায়ে assessment, advisory ও প্রশিক্ষণের সমন্বিত কর্মসূচি। লক্ষ্য শ্রম আইন ও আন্তর্জাতিক শ্রম মান মেনে চলা এবং শ্রমিক-মালিক সংলাপ জোরদার করা।