গার্মেন্টস শিল্প সেক্টর: নিম্নতম মজুরী (তৈরি পোশাক, EPZ-এর বাইরে) চূড়ান্ত প্রজ্ঞাপন
তফসিল-ক: শ্রমিক
| গ্রেড | মূল মজুরী | বাড়ী ভাড়া (মূলের ৫০%) | চিকিৎসা | যাতায়াত | খাদ্য | সর্বমোট | OT/ঘণ্টা* |
|---|---|---|---|---|---|---|---|
গ্রেড-১১০টি পদসিনিয়র অপারেটর (সকল ধরনের মেশিন চালানোর জন্য); সিনিয়র কাটার; সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর; সিনিয়র মার্কার/সিনিয়র ড্রইংম্যান; সিনিয়র স্ক্রিন এক্সপোজার; সিনিয়র আয়রনম্যান; সিনিয়র স্যাম্পলম্যান/স্যাম্পল মেশিনিস্ট; জুনিয়র মেকানিক; জুনিয়র ইলেকট্রিশিয়ান; সিনিয়র লাইন লিডার | ৮,৩৯০ | ৪,১৯৫ | ৭৫০ | ৪৫০ | ১,২৫০ | ১৫,০৩৫ | ৮০.৬৭ |
গ্রেড-২১৮টি পদঅপারেটর (সকল ধরনের মেশিন চালানোর জন্য); কাটারম্যান/নিডলম্যান/ সিজারম্যান; কোয়ালিটি ইন্সপেক্টর; মার্কার/ ড্রইংম্যান; ইস্যুম্যান/ইনপুটম্যান; বান্ডিল ম্যান/নাম্বারিংম্যান; অটো স্প্রেডার/লে-ম্যান; পলিম্যান/প্যাকিংম্যান/ ফোল্ডিংম্যান; ট্যাগম্যান/স্পটম্যান /রিসিভম্যান; প্রিন্টার/পেইন্টার/ ড্রায়ারম্যান; স্ক্রিন এক্সপোজার; আয়রনম্যান/প্রেসিংম্যান; ওয়েল্ডার/ফিটার/প্লাম্বার; স্যাম্পলম্যান; ডিস্ট্রিবিউটর; সাধারণ মেকানিক; সাধারণ ইলেকট্রিশিয়ান; লাইন লিডার | ৭,৮৮২ | ৩,৯৪১ | ৭৫০ | ৪৫০ | ১,২৫০ | ১৪,২৭৩ | ৭৫.৭৯ |
গ্রেড-৩১৭টি পদজুনিয়র অপারেটর (সকল ধরনের মেশিন চালানোর জন্য); জুনিয়র কাটারম্যান/ জুনিয়র নিডলম্যান/জুনিয়র সিজারম্যান; জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর; জুনিয়র মার্কার/জুনিয়র ড্রইংম্যান; জুনিয়র ইস্যুম্যান/জুনিয়র ইনপুটম্যান; জুনিয়র বান্ডিল ম্যান/ জুনিয়র নাম্বারিংম্যান; জুনিয়র অটো স্প্রেডার/জুনিয়র লে-ম্যান; জুনিয়র পলিম্যান/জুনিয়র প্যাকিংম্যান/জুনিয়র ফোল্ডিংম্যান; জুনিয়র ট্যাগমান/জুনিয়র স্পটম্যান/জুনিয়র রিসিভম্যান; জুনিয়র প্রিন্টার/জুনিয়র পেইন্টার/জুনিয়র ড্রায়ারম্যান; জুনিয়র স্ক্রিন এক্সপোজার; জুনিয়র আয়রনম্যান/ জুনিয়র প্রেসিংম্যান; জুনিয়র ওয়েল্ডার/ জুনিয়র ফিটার/জুনিয়র প্লাম্বার; জুনিয়র স্যাম্পলম্যান; জুনিয়র ডিস্ট্রিবিউটর; সহকারী মেকানিক; সহকারী ইলেকট্রিশিয়ান | ৭,৪০০ | ৩,৭০০ | ৭৫০ | ৪৫০ | ১,২৫০ | ১৩,৫৫০ | ৭১.১৫ |
গ্রেড-৪১৭টি পদসহকারী অপারেটর (সকল ধরনের মেশিন চালানোর জন্য); সহকারী কাটারম্যান/ সহকারী নিডলম্যান/ সহকারী সিজারম্যান; সহকারী কোয়ালিটি ইন্সপেক্টর; সহকারী মার্কার/ সহকারী ড্রইংম্যান; সহকারী ইস্যুম্যান/ সহকারী ইনপুটম্যান; সহকারী বান্ডিল ম্যান/ সহকারী নাম্বারিং ম্যান; সহকারী অটো স্প্রেডার/ সহকারী লে-ম্যান; সহকারী পলি ম্যান/ সহকারী প্যাকিং ম্যান/ সহকারী ফোল্ডিং ম্যান; সহকারী ট্যাগম্যান/ সহকারী স্পটম্যান/ সহকারী রিসিভম্যান; সহকারী প্রিন্টার/ সহকারী পেইন্টার/ সহকারী ড্রায়ারম্যান; সহকারী স্ক্রিন এক্সপোজার; সহকারী ওয়েল্ডার/ সহকারী ফিটার/ সহকারী প্লাম্বার; সহকারী স্যাম্পলম্যান; সহকারী ডিষ্ট্রিবিউটর; ফিনিশিং সহকারী; সুতা ঝাড়া সহকারী; লাইন আয়রনম্যান | ৬,৭০০ | ৩,৩৫০ | ৭৫০ | ৪৫০ | ১,২৫০ | ১২,৫০০ | ৬৪.৪২ |
| শিক্ষানবিশ | ৪,৯৫০ | ২,৪৭৫ | ৭৫০ | ৪৫০ | ১,২৫০ | ৯,৮৭৫ | ৪৭.৬ |
শিক্ষানবিশ শ্রমিকের ক্ষেত্রে: (ক) শিক্ষানবিশিকাল ৩ (তিন) মাস: তবে শর্ত থাকে যে, একজন শ্রমিকের ক্ষেত্রে শিক্ষানবিশিকাল আরও ৩ (তিন) মাস বৃদ্ধি করা যাইবে যদি কোনো কারণে প্রথম ৩(তিন) মাস শিক্ষানবিশিকালে তাহার কাজের মান নির্ণয় করা সম্ভব না হয়। (খ) শিক্ষানবিশিকাল সন্তোষজনকভাবে সমাপ্ত হইবার পর শিক্ষানবিশ শ্রমিক সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী শ্রমিক হিসাবে নিযুক্ত হইবেন; এবং (গ) শিক্ষানবিশিকালে শিক্ষানবিশ শ্রমিক মাসিক সর্বসাকুল্যে ৯,৮৭৫/-(নয় হাজার আটশত পচাঁত্তর) টাকা [মূল মজুরী ৪,৯৫০/-, বাড়ী ভাড়া মূল মজুরীর ৫০% হারে ২,৪৭৫/, চিকিৎসা ভাতা ৭৫০/-, যাতায়াত ভাতা ৪৫০/- ও খাদ্য ভাতা ১,২৫০/-] টাকা মজুরী প্রাপ্ত হইবেন।
তফসিল-খ: কর্মচারী
| গ্রেড | মূল মজুরী | বাড়ী ভাড়া (মূলের ৫০%) | চিকিৎসা | যাতায়াত | খাদ্য | সর্বমোট | OT/ঘণ্টা* |
|---|---|---|---|---|---|---|---|
গ্রেড-১৩টি পদস্টোর কিপার; উচ্চমান সহকারী; সিনিয়র ফায়ারম্যান | ১০,৯০০ | ৫,৪৫০ | ৭৫০ | ৪৫০ | ১,২৫০ | ১৮,৮০০ | ১০৪.৮১ |
গ্রেড-২১৪টি পদহিসাব সহকারী; স্টোর সহকারী; ক্যাশিয়ার; নার্স/ মেডিক্যাল সহকারী; কম্পিউটার অপারেটর; ড্রাইভার (হেভী লাইসেন্স প্রাপ্ত); ইমপোর্ট সহকারী/ এক্সপোর্ট সহকারী; ফায়ারম্যান; সিনিয়র বয়লার অপারেটর; সিনিয়র ইটিপি অপারেটর; সিনিয়র ডব্লিউটিপি অপারেটর; সিনিয়র জেনারেটর অপারেটর; সিনিয়র লিফট অপারেটর; সিনিয়র এসি অপারেটর | ৯,০০০ | ৪,৫০০ | ৭৫০ | ৪৫০ | ১,২৫০ | ১৫,৯৫০ | ৮৬.৫৪ |
গ্রেড-৩১৫টি পদক্লার্ক / অফিস সহকারী/ ক্যাশ সহকারী; টেলিফোন অপারেটর/ ডাটা এন্ট্রি অপারেটর/জুনিয়র কম্পিউটার অপারেটর; টাইম কিপার; কেয়ারটেকার; সিকিউরিটি গার্ড; ড্রাইভার (লাইট ও মিডিয়াম লাইসেন্স প্রাপ্ত); বেবী সিটার/ শিশু পরিচর্যাকারী; ফটোকপি মেশিন অপারেটর; বয়লার অপারেটর/পাম্প অপারেটর; ইটিপি অপারেটর; ডব্লিউটিপি অপারেটর; জেনারেটর অপারেটর/কমপ্রেসার অপারেটর; লিফট অপারেটর; এসি অপারেটর; প্রোডাকশন রিপোর্টার | ৮,৫০০ | ৪,২৫০ | ৭৫০ | ৪৫০ | ১,২৫০ | ১৫,২০০ | ৮১.৭৩ |
গ্রেড-৪১৫টি পদপিয়ন; কুক; দারোয়ান/ চেকার/লোডার; সুইপার/ ক্লিনার; গার্ডেনার/ টি বয়/ ক্যান্টিন বয়; আয়া/বুয়া; ড্রাইভার সহকারী; জুনিয়র সিকিউরিটি গার্ড; সহকারী বয়লার অপারেটর/সহকারী পাম্প অপারেটর; সহকারী ইটিপি অপারেটর; সহকারী ডব্লিউটিপি অপারেটর; সহকারী জেনারেটর অপারেটর/সহকারী কমপ্রেসার অপারেটর; সহকারী লিফট অপারেটর; সহকারী এসি অপারেটর; সহকারী প্রোডাকশন রিপোর্টার | ৬,৯০০ | ৩,৪৫০ | ৭৫০ | ৪৫০ | ১,২৫০ | ১২,৮০০ | ৬৬.৩৫ |
| শিক্ষানবিশ | ৫,০০০ | ২,৫০০ | ৭৫০ | ৪৫০ | ১,২৫০ | ৯,৯৫০ | ৪৮.০৮ |
শিক্ষানবিশ কর্মচারীর ক্ষেত্রে : (ক) শিক্ষানবিশিকাল ০৬ (ছয়) মাস; (খ) শিক্ষানবিশিকাল সন্তোষজনকভাবে সমাপ্ত হইবার পর শিক্ষানবিশ কর্মচারী সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী কর্মচারী হিসাবে নিযুক্ত হইবেন; এবং (গ) শিক্ষানবিশিকালে শিক্ষানবিশ কর্মচারী মাসিক সর্বসাকুল্যে ৯,৯৫০/- (নয় হাজার নয়শত পঞ্চাশ) টাকা [মূল মজুরী ৫,০০০/-, বাড়ী ভাড়া মূল মজুরীর ৫০% হারে ২,৫০০/-, চিকিৎসা ভাতা ৭৫০/-, যাতায়াত ভাতা ৪৫০/- ও খাদ্য ভাতা ১,২৫০/-] টাকা মজুরী প্রাপ্ত হইবেন।
* OT/ঘণ্টা গেজেটের অংশ নয়; এখানে হিসাব করা = মূল মজুরি × ২ ÷ ২০৮ (শ্রম বিধিমালার বিধি ১০২)। মহার্ঘ বা এডহক ভাতা থাকলে তা যোগ করে হিসাব করুন।
গুরুত্বপূর্ণ নোট
- বার্ষিক মজুরি বৃদ্ধি এই গেজেটে মূল মজুরীর ৫%। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ৯% বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়েছে (রিপোর্টেড); প্রজ্ঞাপনটি এই অ্যাপে যুক্ত নয়, ব্যবহারের আগে যাচাই করুন।
- এই হার শুধু 'গার্মেন্টস' শিল্প সেক্টরের জন্য। টেক্সটাইল, নিটিং-ডাইং ইত্যাদির জন্য আলাদা গেজেট প্রযোজ্য।
গেজেটের শর্তাবলি (হুবহু)
- ১। তফসিল-ক ও তফসিল-খ এ উল্লিখিত নিম্নতম মজুরী হার বাংলাদেশে অবস্থিত সকল এলাকার ‘‘গার্মেন্টস’’ শিল্প সেক্টরের জন্য প্রযোজ্য হইবে।
- ২। তফসিল-ক ও তফসিল-খ উল্লিখিত পদের অতিরিক্ত কোনো পদ সংশ্লিষ্ট শিল্পে পূর্ব থেকে বিদ্যমান অথবা পরবর্তীতে সংযোজিত হইলে উহা যথাযথ শ্রেণিতে/গ্রেডে অন্তর্ভুক্ত করা যাইবে।
- ৩। উক্ত শিল্প সেক্টরের তফসিলে ‘ক’ এ উল্লিখিত শ্রমিকগণ বর্তমানে যে গ্রেডে কর্মরত আছেন তাহাদিগকে পূর্বতন গেজেটের গ্রেড- ৩, গ্রেড- ৪, গ্রেড- ৫ ও গ্রেড- ৭ এর স্থলে নতুন গেজেটে যথাক্রমে গ্রেড-১, গ্রেড-২, গ্রেড-৩ ও গ্রেড-৪ হিসাবে গণ্য করিয়া এই মজুরী কাঠামোর সহিত সমন্বয়পূর্বক তাহাদের মজুরী নির্ধারণ করিতে হইবে। সমন্বয় করার পরবর্তী ০১ (এক) বৎসর কর্মরত থাকার পর মূল মজুরীর ৫% হারে বাৎসরিক মজুরী বৃদ্ধি পাইবে। কোনো শ্রমিককে নিম্ন গ্রেডভুক্ত করা যাইবে না।
- ৪। বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রস্তাবের প্রেক্ষিতে পূর্বতন গ্রেড-৬ বাদ দেওয়া হইলো এবং উক্ত গ্রেডের শ্রমিকগণকে নতুন গ্রেড-৩ এ স্থলাভিষিক্ত করিতে হইবে। সেইক্ষেত্রে “সাধারণ” পদবীসমূহ “জুনিয়র” পদবী হিসাবে উন্নীত হইবে।
- ৫। উক্ত শিল্প সেক্টরের তফসিল ‘খ’ এ উল্লিখিত কর্মচারীগণ বর্তমানে যে গ্রেডে কর্মরত আছেন তাহাদিগকে সেই গ্রেডেই স্থলাভিষিক্ত করিয়া এই মজুরী কাঠামোর সহিত সমন্বয়পূর্বক তাহাদের মজুরী নির্ধারণ করিতে হইবে। কোনো কর্মচারীকে নিম্ন গ্রেডভুক্ত করা যাইবে না।
- ৬। পূর্বতন গেজেটের তফসিল ‘ক’ এর গ্রেড-১: প্যাটার্ন মাস্টার, চীফ কোয়ালিটি কন্ট্রোলার, চীফ কাটিং মাস্টার/ কাটিং চীফ, চীফ মেকানিক এবং গ্রেড-২: মেকানিক/ ইলেকট্রিশিয়ান, কাটিং মাস্টার পদসমূহ কর্মকর্তার পর্যায় পড়ে এবং তাহারা নিম্নতম মজুরী অপেক্ষা কয়েকগুণ বেশি মজুরী পেয়ে থাকে বিধায় বর্তমান গেজেট থেকে তাহাদের গ্রেডসহ পদসমূহ বাদ দেওয়া হইলো। তবে; বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ২(৬৫) এর সংজ্ঞা অনুসারে যদি উল্লিখিত পদসমূহে কর্মরত ব্যক্তিগণ প্রশাসনিক, তদারকি কর্মকর্তা বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত না হন, তাহা হইলে তাহাদিগকে শ্রমিক হিসেবে গণ্য করা হইবে এবং তাহাদের মজুরী কোনোক্রমেই তফসিল ‘খ’ এর বর্তমান গ্রেড-১ এর মজুরী অপেক্ষা কম হইবে না।
- ৭। এই তফসিলের প্রেক্ষিতে সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারির পর হইতে উক্ত শিল্প সেক্টরের মালিকগণ তফসিলে উল্লিখিত শ্রেণি বিভাগ ও পদবিন্যাস অনুযায়ী শ্রমিক- কর্মচারীকে যথাযথ গ্রেডে সন্নিবেশিত করিয়া মজুরী রেজিস্টারভুক্তকরত মজুরী স্লিপ প্রদান করিবেন।
- ৮। তফসিল-ক ও তফসিল-খ এ উল্লিখিত মজুরী সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীগণের মাসিক নিম্নতম মজুরী হিসাবে গণ্য হইবে এবং উক্ত নিম্নতম মজুরী অপেক্ষা কম মজুরী প্রদান করা যাইবে না, তবে উক্ত নিম্নতম মজুরী অপেক্ষা অধিক হারে মজুরী প্রদত্ত হইয়া থাকিলে তাহা হ্রাস করা যাইবে না।
- ৯। নিয়োগকর্তা বা মালিকপক্ষ ইচ্ছা করিলে স্ব-উদ্যোগে বা এককভাবে বা যৌথ উদ্যোগে সম্পাদিত চুক্তি অনুযায়ী কোনো শ্রমিক-কর্মচারী অথবা শ্রমিক- কর্মচারীগণকে অধিক হারে মজুরী প্রদান করিতে পারিবেন।
- ১০। উক্ত শিল্প সেক্টরে কোনো শ্রমিক ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত হইয়া মজুরী প্রাপ্ত হইয়া থাকিলে উক্ত শ্রমিকও বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ২(৬৫) অনুযায়ী ‘শ্রমিক’ বলিয়া গণ্য হইবেন। উক্ত শিল্প সেক্টরে কোনো শ্রমিকের ঠিকাদারের নিকট প্রাপ্য পাওনাদির ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হইলে তাহার দায়দায়িত্ব মালিকপক্ষের উপর বর্তাইবে। ঠিকাদার সরকার কর্তৃক শ্রমিকের জন্য ঘোষিত নিম্নতম মজুরী অপেক্ষা কোনোক্রমেই কম মজুরী প্রদান করিতে পারিবেন না।
- ১১। শর্ত (১০) এ উল্লিখিত নিয়োগকারী ঠিকাদার বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১২১, ধারা ১৫০ এবং ধারা ১৬১ এর বিধান মোতাবেক মালিকের ন্যায় একইরূপ ব্যবস্থা গ্রহণ করিবেন।
- ১২। উক্ত শিল্প সেক্টরের মালিক যদি সোয়েটারসহ অন্যান্য ‘‘গার্মেন্টস’’ শিল্প সেক্টরে নিযুক্ত শ্রমিকগণকে ফুরন ভিত্তিক (Piece rate) মজুরী প্রদান করিয়া থাকেন, তবে তফসিলে উল্লিখিত হারে ও উপরি-উক্ত শর্তাধীনে মজুরীর হার এইরূপ হারে সংশোধন করিতে হইবে যাহাতে তাহারা বিভিন্ন শ্রেণিভুক্ত শ্রমিকদের জন্য নির্ধারিত নিম্নতম মজুরী অপেক্ষা কম মজুরী প্রাপ্ত না হন।
- ১৩। তফসিলে উল্লিখিত নিম্নতম মজুরী ও বিভিন্ন ভাতাদি ছাড়াও শ্রমিক-কর্মচারীগণ কর্মরত প্রতিষ্ঠানে অন্যান্য যে সকল অধিকার, সুযোগ-সুবিধা ও ভাতা পাইয়া থাকেন তাহা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক বলবৎ ও অব্যাহত থাকিবে।
- ১৪। এই তফসিলে উল্লিখিত নিম্নতম মজুরী সমন্বয় করে ০১ (এক) বৎসর কর্মরত থাকার পর শ্রমিক-কর্মচারীগণের মূল মজুরীর ৫% হারে বাৎসরিক ভিত্তিতে মজুরী বৃদ্ধি পাইবে। পরবর্তী বৎসরে ক্রমবর্ধমান হারে পুনরায় মূল মজুরীর ৫% হারে বৃদ্ধি পাইবে। সোয়েটারসহ অন্যান্য ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে ফুরন ভিত্তিক (Piece rate) মজুরীতে কর্মরত শ্রমিকগণও বাৎসরিক ভিত্তিতে মূল মজুরীর ৫% হারে মজুরী বৃদ্ধির সুবিধা পাইবেন।
- ব্যাখ্যা: যদি একজন শ্রমিকের মূল মজুরী ৬,৭০০/- ( ছয় হাজার সাতশত) টাকা হয়; তবে এক বৎসর কর্মরত থাকার পর তাহার বাৎসরিক মজুরী বৃদ্ধি পাইয়া মূল মজুরী ৭,০৩৫/- (সাত হাজার পঁয়ত্রিশ ) টাকা নির্ধারিত হইবে। পরবর্তী বৎসরে ক্রমবর্ধমান হারে পুনরায় ৫% হারে বৃদ্ধি পাইবে। অর্থাৎ মূল মজুরী ৭,০৩৫/- (সাত হাজার পঁয়ত্রিশ) টাকার ৫% বৃদ্ধি পাইয়া ৭,৩৮৬.৭৫/- (সাত হাজার তিনশত ছিয়াশি টাকা পঁচাত্তর পয়সা) টাকা নির্ধারিত হইবে।
- ১৫। উক্ত শিল্প সেক্টরে নিযুক্ত শ্রমিক-কর্মচারীগণ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর সংশ্লিষ্ট ধারা ও বিধি অনুযায়ী ভাতাদি এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হইবেন।
- ১৬। শ্রমিক-কর্মচারীগণের কর্মঘন্টা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর সংশ্লিষ্ট ধারা ও বিধি অনুযায়ী নির্ধারিত হইবে।
- ১৭। এই প্রজ্ঞাপনে উল্লিখিত কোনো বিষয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর সহিত সাংঘর্ষিক হইলে সেই অংশ বাতিল বলিয়া গণ্য হইবে।
- ০২। এই প্রজ্ঞাপনে ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, মোতাবেক ০১ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ হইতে কার্যকর হইবে।
তথ্যসূত্র: গার্মেন্টস শিল্প সেক্টরের নিম্নতম মজুরী — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রজ্ঞাপন নং ৪০.০০.০০০০.০১৬.৩২.০২১.১৩.৩০, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৩; গেজেট ২০ ডিসেম্বর ২০২৩। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি