মূল লেখায় যান
RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
GHG ও কার্বন ক্যালকুলেটর

কার্বন এমিশন ক্যালকুলেটর

সোর্সভিত্তিক Scope, এমিশন (kgCO₂e) ও এনার্জি · GHG Protocol ও IPCC 2006 ডিফল্ট factor।

১Scope
২সোর্স
৩পরিমাণ
ইউনিট
ডিফল্ট emission factor

জ্বালানি: IPCC 2006 ডিফল্ট · রেফ্রিজারেন্ট: IPCC AR5 GWP (১০০ বছর) · গ্রিড: বাংলাদেশ ০.৬৩৮ (বদলানো যায়)। ভেরিফায়েড রিপোর্টে সংশ্লিষ্ট বছরের স্বীকৃত factor প্রযোজ্য।

বর্জ্য ও পানি · Scope 3 রেফারেন্সল্যান্ডফিলে জৈব বর্জ্য পচে মিথেন তৈরি হয় — GHG Protocol Scope 3, Category 5 (Waste generated in operations)। সরবরাহকৃত পানির উত্তোলন, শোধন ও পাম্পিংয়ে বিদ্যুৎ লাগে — Category 1 (Purchased goods and services) ও Category 5 (বর্জ্য পানি শোধন)। দুটোর ডিফল্ট factor UK DEFRA conversion factor-এর ধরনে; স্থানীয় বা সাপ্লায়ারের factor থাকলে সেটি ব্যবহার করুন।

rmgcode.com · টুলস · মজুরি ক্যালকুলেটর · গোপনীয়তা · দায়মুক্তি
হিসাব পদ্ধতি: GHG Protocol Corporate Standard (অ্যাক্টিভিটি ডেটা × emission factor)। জ্বালানির factor ও ক্যালোরিফিক ভ্যালু IPCC 2006; রেফ্রিজারেন্টের GWP IPCC AR5। সব factor রেফারেন্স হিসেবে — ভেরিফায়েড রিপোর্ট, Higg FEM verification বা ব্র্যান্ডের জন্য সংশ্লিষ্ট বছরের স্বীকৃত factor ব্যবহার করুন। এটি সেলফ-অ্যাসেসমেন্ট টুল, অফিসিয়াল Higg স্কোর নয়। ডেটা শুধু আপনার ব্রাউজারে থাকে।

এমিশন সোর্স সিলেক্ট

Higg FEM 2025: প্রযোজ্য সব সোর্স — গাড়ি ও রেফ্রিজারেন্টসহ।

GHG ও কার্বন ক্যালকুলেটর — ব্যবহার নির্দেশনা

কী কাজে লাগে

কারখানার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ (GHG emission) হিসাব — Scope 1 (নিজস্ব জ্বালানি দহন, রেফ্রিজারেন্ট লিক), Scope 2 (কেনা বিদ্যুৎ) ও Scope 3 (নির্বাচিত উৎস) — GHG Protocol Corporate Standard অনুযায়ী। ফল kgCO₂e বা tCO₂e-তে। Higg FEM-এর energy ও emissions অংশ, ক্রেতার কার্বন রিপোর্টিং ও SBTi টার্গেট ঠিক করতে কাজে লাগে।

ধাপে ধাপে

  1. সোর্স বাছাই — কারখানায় যা আছে: গ্রিড বিদ্যুৎ, জেনারেটরের ডিজেল, বয়লারের গ্যাস, LPG, রেফ্রিজারেন্ট ইত্যাদি।
  2. ডেটা এন্ট্রি — প্রতি মাসের বিল বা মিটার রিডিং দিন; ইউনিট মিলিয়ে নিন (kWh, m³, লিটার, kg)। শুধু বার্ষিক মোট জানা থাকলে বার্ষিক ঘরে দিন।
  3. ক্যালকুলেশন সেটিংস — গ্রিড emission factor (বাংলাদেশ ডিফল্ট ০.৬৩৮ kgCO₂e/kWh), প্রোডাকশনের ইউনিট (pcs, kg, m) এবং Scope 2 পদ্ধতি।
  4. এমিশন ড্যাশবোর্ড — Scope ও সোর্সভিত্তিক ভাগ, মাসের প্রবণতা, প্রতি ইউনিট প্রোডাকশনে intensity।
  5. বেসলাইন ও টার্গেট — বেসলাইন বছর ও লক্ষ্য বছর বাছুন; SBTi 1.5°C, UN Fashion Charter বা নিজস্ব টার্গেট।
  6. টার্গেট ট্র্যাকিং — প্রতি বছর লক্ষ্য থেকে কতটা দূরে।

শব্দগুলো সংক্ষেপে

kgCO₂e
কিলোগ্রাম কার্বন ডাই-অক্সাইড সমতুল্য; সব গ্যাসকে CO₂-এর সমান প্রভাবে রূপান্তর।
Location-based
জাতীয় গ্রিডের গড় factor দিয়ে Scope 2।
Market-based
I-REC বা PPA-র মাধ্যমে কেনা নবায়নযোগ্য বিদ্যুৎ বাদ দিয়ে Scope 2।
Intensity
প্রতি ইউনিট প্রোডাকশনে নিঃসরণ — উৎপাদন বাড়লেও তুলনা করা যায়।
Data quality
তথ্য কোথা থেকে: পরিমাপ/বিল (উচ্চ) থেকে অনুমান (নিম্ন)।

তথ্য দেওয়ার সময় খেয়াল রাখুন

  • বিদ্যুৎ বিল, গ্যাস বিল, জ্বালানি কেনার রশিদ ও লগবুক থেকে সংখ্যা নিন — যাচাইকারী (verifier) এগুলোই দেখবেন।
  • রেফ্রিজারেন্টে বছরে যত kg রিফিল করা হয়েছে সেটিই লিকের পরিমাণ ধরুন।
  • ক্রেতা বা যাচাইকারী নির্দিষ্ট emission factor দিলে ডিফল্ট বদলে সেটি দিন।
  • একই সোর্স দুইবার যোগ করবেন না (যেমন ভাড়া জেনারেটর ও নিজের জেনারেটর আলাদা হলে আলাদা দিন)।

রিপোর্ট ও ফাইল

  • PDF — ড্যাশবোর্ড, টার্গেট ও ডেটা শিট আলাদা A4 রিপোর্ট, RMG Code লোগো ও পদ্ধতির নোটসহ।
  • Excel — সব সোর্সের মাসভিত্তিক পরিমাণ, kgCO₂e, tCO₂e ও data quality; লোগোসহ সাজানো।

সীমাবদ্ধতা

ডিফল্ট factor সাধারণ মান; এটি তৃতীয় পক্ষের যাচাই (verification) নয়। তথ্য শুধু এই ব্রাউজারে থাকে — ডিভাইস বদলালে আগে Excel নামিয়ে রাখুন।