RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
টুলস

পলিসি বিল্ডার

অডিটের জন্য কারখানার সোশ্যাল, পরিবেশ ও সিকিউরিটি নীতিমালা — বাংলা, ইংরেজি বা দুই ভাষায়।

পলিসির ভাষা
প্রিভিউ

পলিসি বিল্ডার — ব্যবহার নির্দেশনা

কী কাজে লাগে

WRAP, amfori BSCI, SMETA, SLCP, Higg FEM, SCAN ও GSV অডিটের জন্য কারখানার নীতিমালা (policy) তৈরি — বাংলাদেশ শ্রম আইন বা ইপিজেড শ্রম আইন অনুযায়ী। প্রতিটি পলিসিতে উদ্দেশ্য, পরিধি, দায়িত্ব, পদ্ধতি, প্রবাহচিত্র, RACI, KPI, রেফারেন্স ও ফরম থাকে।

ধাপে ধাপে

  1. বিভাগ বাছুন — সোশ্যাল, পরিবেশ বা সিকিউরিটি।
  2. আইন বাছুন — BLA (সাধারণ কারখানা) বা EPZ; সিকিউরিটির ক্ষেত্রে অডিট মানদণ্ড।
  3. দরকারি পলিসি বাছুন; "দেখুন" চাপলে প্রিভিউ।
  4. তথ্য দিন — কারখানার নাম, কোড, ঠিকানা, প্রস্তুতকারী, পর্যালোচনাকারী ও অনুমোদনকারীর নাম-পদবি। ভাষা "দুই ভাষা" হলে বাংলা ও ইংরেজি দুটো ঘরই পূরণ করুন।
  5. ডাউনলোড — ডিজাইন বাছুন, তারপর PDF (লগইন লাগে)।

খেয়াল রাখুন

  • হলুদ চিহ্নিত ঘর মানে তথ্য দেওয়া হয়নি — PDF-এও হলুদ থাকবে, হাতে লিখে পূরণ করা যায়।
  • PDF-এর জন্য Chrome বা Edge ব্যবহার করুন: Print উইন্ডোতে Destination "Save as PDF", Margins "Default", "Headers and footers" বন্ধ।
  • পলিসিতে কারখানার নিজস্ব সময়সীমা ও দায়িত্ব বসানো আছে — নিজেদের বাস্তবতা অনুযায়ী মিলিয়ে নিয়ে অনুমোদন করুন।
  • আইনের ধারা ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংশোধনী অনুযায়ী; ব্যবহারের আগে সর্বশেষ গেজেট দেখুন।

সীমাবদ্ধতা

এগুলো নমুনা নীতিমালা, আইনি পরামর্শ নয়। ব্যবস্থাপনার অনুমোদন, প্রশিক্ষণ ও বাস্তবায়নের প্রমাণ কারখানার দায়িত্ব। আপনার দেওয়া তথ্য শুধু এই ব্রাউজারে থাকে।