RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
হোম · গোপনীয়তা নীতি (Privacy Policy)

গোপনীয়তা নীতি (Privacy Policy)

সর্বশেষ হালনাগাদ: ১২ নভেম্বর ২০২৬

সংক্ষেপে

  • আইন পড়া ও সার্চের জন্য অ্যাকাউন্ট লাগে না; অ্যাকাউন্ট না খুললে আমরা আপনার নাম, ইমেইল বা মোবাইল নম্বর সংগ্রহ করি না।
  • বুকমার্ক, self-assessment-এর উত্তর, ক্যালকুলেটরের তথ্য, লেখার আকার ও থিম আপনার ব্রাউজারের localStorage-এ থাকে; আমাদের সার্ভারে পাঠানো হয় না।
  • ক্যালকুলেটরের সব হিসাব আপনার ডিভাইসেই হয়।

অ্যাকাউন্ট

অ্যাকাউন্ট খুললে নাম, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর (দেশের কোডসহ), সদস্য নম্বর, রেফারেল কোড ও কার রেফারেলে যুক্ত হয়েছেন, পয়েন্টের হিসাব, অ্যাক্সেসের মেয়াদ, বুকমার্ক, নোট, কোন পেজকে ‘সহায়ক’ বা ‘সহায়ক নয়’ বলেছেন এবং (অ্যাক্সেস থাকলে) self-audit ও ক্যালকুলেটরের সংরক্ষিত তথ্য Supabase-এ (আমাদের ডেটাবেস ও লগইন সেবা) সংরক্ষিত হয়। অ্যাকাউন্ট নিশ্চিত, লগইন লিংক ও পাসওয়ার্ড রিসেটের ইমেইল Resend (ইমেইল পাঠানোর সেবা) দিয়ে পাঠানো হয়; এর জন্য শুধু আপনার ইমেইল ঠিকানা ও ইমেইলের লেখা সেখানে যায়। Google বা Facebook দিয়ে লগইন করলে সেই সেবা থেকে শুধু নাম ও ইমেইল পাওয়া যায়। পেজের মতামতের মোট ‘সহায়ক’ সংখ্যা সবাই দেখতে পান, কে কী বলেছেন তা নয়। মোবাইল নম্বর শুধু অ্যাকাউন্ট শনাক্ত ও একই নম্বরে একাধিক অ্যাকাউন্ট ঠেকাতে ব্যবহার হয় — বিপণন বা তৃতীয় পক্ষের কাছে বিক্রির জন্য নয়। রেফারেল লিংকে কেউ যুক্ত হলে আপনি শুধু পয়েন্ট দেখতে পান, তার নাম বা যোগাযোগের তথ্য নয়। প্রতিটি ব্যবহারকারী শুধু নিজের তথ্য দেখতে পারেন। অ্যাকাউন্ট ও তার তথ্য মুছে ফেলার নিয়ম: অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ।

কমপ্লায়েন্স ট্র্যাকার

কমপ্লায়েন্স ট্র্যাকার ব্যবহার করলে কারখানার নাম ও ঠিকানা, লাইসেন্স/রিপোর্টের ধরন, নম্বর, ইস্যুকারী, তারিখ, নোট, রিমাইন্ডারের দিন এবং আপনার দেওয়া নোটিফিকেশন ইমেইল ঠিকানা Supabase-এ আপনার অ্যাকাউন্টের অধীনে সংরক্ষিত হয়; অন্য কোনো সদস্য এগুলো দেখতে পান না। মেয়াদ শেষের রিমাইন্ডার ও ইমেইল-নিশ্চিতকরণ বার্তা Resend দিয়ে পাঠানো হয় — এ জন্য প্রাপকের ঠিকানা ও ইমেইলের লেখা (কারখানা ও লাইসেন্সের নাম, মেয়াদ) সেখানে যায়। লগইনের ইমেইল ছাড়া অন্য ঠিকানা দিলে সেই প্রাপক নিশ্চিত না করা পর্যন্ত কোনো রিমাইন্ডার পাঠানো হয় না, এবং প্রতিটি ইমেইলের নিচের লিংক থেকে প্রাপক নিজেই রিমাইন্ডার বন্ধ করতে পারেন। ট্র্যাকার মুছে ফেললে তার সব তথ্য মুছে যায়।

পরামর্শ form

পরামর্শ form-এ দেওয়া নাম, ইমেইল, পেশা, প্রতিষ্ঠান ও পরামর্শের লেখা Supabase-এ সংরক্ষিত হয় এবং Resend-এর মাধ্যমে ইমেইল আকারে RMG Code-এর কাছে পাঠানো হয়। স্প্যাম ঠেকাতে আপনার IP ঠিকানা সরাসরি নয়, একমুখী hash আকারে রাখা হয়। এই তথ্য শুধু পরামর্শ বিবেচনা ও আপনাকে উত্তর দেওয়ার জন্য ব্যবহার হয়; প্রকাশ, বিক্রি বা বিপণনে ব্যবহার করা হয় না। মুছে ফেলতে চাইলে [email protected]এ জানান।

Cookie ও analytics

RMG Code বিজ্ঞাপন বা tracking cookie ব্যবহার করে না। লগইন থাকা অবস্থা ধরে রাখতে আপনার ব্রাউজারের localStorage ব্যবহার হয়। পাতা কতবার দেখা হয় তা মোট সংখ্যায় জানতে Cloudflare Web Analytics ব্যবহার করা হতে পারে; এটি cookie ব্যবহার করে না এবং আপনাকে আলাদাভাবে শনাক্ত করে না। নিরাপত্তার জন্য Cloudflare নিজে একটি অস্থায়ী cookie বসাতে পারে, যাতে আপনার ব্যক্তিগত তথ্য থাকে না।

তথ্য কতদিন রাখা হয়

  • অ্যাকাউন্ট, প্রোফাইল ও ক্লাউডে রাখা বুকমার্ক-নোট: অ্যাকাউন্ট মুছে না ফেলা পর্যন্ত। মুছে ফেলার অনুরোধ যাচাইয়ের পর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে মুছে ফেলা হয় (নিয়ম)।
  • কমপ্লায়েন্স ট্র্যাকার: আপনি ট্র্যাকার বা অ্যাকাউন্ট মুছে না ফেলা পর্যন্ত।
  • পরামর্শ form-এর তথ্য: পরামর্শ বিবেচনা ও উত্তর দেওয়ার জন্য যতদিন দরকার; আপনি চাইলে আগেই মুছে ফেলা হয়।
  • Premium পেমেন্ট চালু হলে, পেমেন্টের হিসাব আইনগত বা হিসাবরক্ষণের প্রয়োজনে যতদিন দরকার।

তথ্য কোথায় থাকে

Supabase, Resend ও Cloudflare আন্তর্জাতিক সেবা, তাই আপনার তথ্য বাংলাদেশের বাইরে অবস্থিত সার্ভারে সংরক্ষিত বা প্রক্রিয়া হতে পারে। আদান-প্রদানের সময় তথ্য HTTPS দিয়ে এনক্রিপ্ট থাকে।

আপনার অধিকার

GDPR-এর নীতি ও বাংলাদেশের প্রযোজ্য আইন অনুযায়ী আপনি আপনার তথ্য দেখার, সংশোধনের ও মুছে ফেলার অনুরোধ করতে পারেন। ব্রাউজারে থাকা তথ্য ব্রাউজারের site data মুছে দিলেই মুছে যায়। যোগাযোগ: [email protected]।