RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
শ্রম আইন
হোম · শ্রম আইন · আইএলও কনভেনশন

আইএলও কনভেনশন ও বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কোন কনভেনশন বাংলাদেশ কবে অনুস্বাক্ষর করেছে, দেশের কোন আইনে বিষয়টি আছে, আর অডিট স্ট্যান্ডার্ড কোন কনভেনশন ধরে মূল্যায়ন করে।

৩৯ + ১কনভেনশন ও প্রোটোকল অনুস্বাক্ষরিত
১০ / ১০মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরিত
১৪ বছরকাজে প্রবেশের ন্যূনতম বয়স (C138-এ ঘোষিত)

ILO কী

১৯১৯ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, সদর দপ্তর জেনেভায়। সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধি একসাথে শ্রমমান (কনভেনশন ও সুপারিশ) তৈরি করে। কোনো দেশ কনভেনশন অনুস্বাক্ষর করলে তা মানতে ও নিয়মিত প্রতিবেদন দিতে বাধ্য থাকে; অনুস্বাক্ষরের দলিল জমার ১২ মাস পর সেই দেশে কনভেনশন কার্যকর হয়।

বাংলাদেশ ও ILO: সময়রেখা

  1. ২২ জুন ১৯৭২সদস্যপদ

    ILO-র সদস্যপদ। একই দিনে ২৯টি কনভেনশন অনুস্বাক্ষর, যার ৫টি মৌলিক।

    C029C087C098C105C111
  2. ১৭ এপ্রিল ১৯৭৯অনুস্বাক্ষর

    ত্রিপক্ষীয় পরামর্শ কনভেনশন — সরকার, মালিক ও শ্রমিকের নিয়মিত পরামর্শ।

    C144
  3. ২৮ জানুয়ারি ১৯৯৮অনুস্বাক্ষর

    সমকাজে সমমজুরি।

    C100
  4. ১২ মার্চ ২০০১অনুস্বাক্ষর

    শিশুশ্রমের নিকৃষ্টতম রূপ।

    C182
  5. ২০ জানুয়ারি ২০২২অনুস্বাক্ষর

    জবরদস্তি শ্রম কনভেনশনের ২০১৪ সালের প্রোটোকল।

    P029
  6. ২২ মার্চ ২০২২অনুস্বাক্ষর

    ন্যূনতম বয়স কনভেনশন; কাজে প্রবেশের ন্যূনতম বয়স ১৪ বছর ঘোষণা।

    C138
  7. ২২ অক্টোবর ২০২৫সিদ্ধান্ত

    প্রধান উপদেষ্টার উপস্থিতিতে শ্রম উপদেষ্টা তিনটি কনভেনশনের অনুস্বাক্ষরের দলিলে সই করেন।

    C155C187C190
  8. ২০ নভেম্বর ২০২৫মাইলফলক

    অনুস্বাক্ষরের দলিল ILO-তে জমা। এর মধ্য দিয়ে ১০টি মৌলিক কনভেনশনই অনুস্বাক্ষরিত।

    C155C187C190
  9. ২০ নভেম্বর ২০২৬আসন্ন

    C155, C187 ও C190 বাংলাদেশে কার্যকর হবে (জমার ১২ মাস পর)।

    C155C187C190

১০টি মৌলিক কনভেনশন ও দেশের সংশ্লিষ্ট বিধান

কনভেনশনবিষয়অনুস্বাক্ষরবাংলাদেশে সংশ্লিষ্ট বিধান
C029 + P029জবরদস্তি শ্রম (১৯৩০) ও প্রোটোকল (২০১৪)১৯৭২ · ২০২২সংবিধান, অনুচ্ছেদ ৩৪
C105জবরদস্তি শ্রম বিলোপ (১৯৫৭)১৯৭২সংবিধান, অনুচ্ছেদ ৩৪
C087সংগঠনের স্বাধীনতা (১৯৪৮)১৯৭২শ্রম আইন, ত্রয়োদশ অধ্যায় (ট্রেড ইউনিয়ন)
C098সংগঠিত হওয়া ও যৌথ দরকষাকষি (১৯৪৯)১৯৭২ধারা ১৯৫ (মালিকের অসৎ শ্রম আচরণ)
C100সমকাজে সমমজুরি (১৯৫১)১৯৯৮ধারা ৩৪৫
C111নিয়োগ ও পেশায় বৈষম্য (১৯৫৮)১৯৭২সংবিধান, অনুচ্ছেদ ২৭–২৯
C138ন্যূনতম বয়স (১৯৭৩)২০২২ধারা ৩৪ (শিশু ও কিশোর নিয়োগ)
C182শিশুশ্রমের নিকৃষ্টতম রূপ (১৯৯৯)২০০১ধারা ৩৯ (ঝুঁকিপূর্ণ কাজে কিশোর নিয়োগ নিষেধ)
C155পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (১৯৮১)২০২৫ · কার্যকর ২০২৬পঞ্চম–অষ্টম অধ্যায়; ধারা ৯০ক (সেফটি কমিটি)
C187OSH-এর প্রচারমূলক কাঠামো (২০০৬)২০২৫ · কার্যকর ২০২৬জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা

"সংশ্লিষ্ট বিধান" মানে বিষয়ের মিল। আইনে কোথাও কোনো কনভেনশন থেকে সরাসরি গৃহীত বলে লেখা নেই।

অন্যান্য গুরুত্বপূর্ণ কনভেনশন

কনভেনশনবিষয়অনুস্বাক্ষরসংশ্লিষ্ট বিধান
C001কর্মঘণ্টা (শিল্প), ১৯১৯১৯৭২ধারা ১০০
C014সাপ্তাহিক ছুটি (শিল্প), ১৯২১১৯৭২ধারা ১০৩
C081শ্রম পরিদর্শন, ১৯৪৭১৯৭২কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE)
C190সহিংসতা ও হয়রানি, ২০১৯২০২৫ · কার্যকর ২০২৬ধারা ৩৩২ক (যৌন হয়রানি প্রতিরোধ)

অডিট স্ট্যান্ডার্ড কোন কনভেনশন ধরে দেখে

বিষয়কনভেনশনETI / SMETA (ধারা)amfori BSCIWRAP (নীতি)
সংগঠনের স্বাধীনতাC087, C098২PA 3৯
জবরদস্তি শ্রমC029, C105১PA 11২
শিশু ও কিশোর শ্রমC138, C182৪PA 8, 9৩
বৈষম্য ও সমমজুরিC100, C111৭PA 4৭
স্বাস্থ্য ও নিরাপত্তাC155, C187৩PA 7৮
কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটিC001, C014৬PA 6৬
হয়রানি ও সহিংসতাC190৯PA 4৪

ETI Base Code, amfori BSCI Code of Conduct (২০২১) ও WRAP-এর ১২ নীতি অনুযায়ী। সংস্করণ বদলালে নম্বর বদলাতে পারে।

তথ্যসূত্র: ILO NORMLEX — Ratifications for Bangladesh (যাচাই ১৪ অক্টোবর ২০২৬) · ILO, ২০ নভেম্বর ২০২৫ · ILO — C138 · প্রথম আলো (ইংরেজি), ২৩ অক্টোবর ২০২৫