RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা১১৮

উৎসব ছুটি

২০২৬ সালে সংশোধিত১টি বিধিনির্দেশিকা আছে

আইনের টেক্সট

১১৮। (১) প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বৎসরে ১[১৩ (তের)] দিনের মজুরীসহ উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে।

(২) বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন।

২[ (৩) কোনো শ্রমিককে কোনো উৎসব-ছুটির দিনে কাজ করিতে বলা যাইতে পারিবে, তবে ইহার জন্য তাহাকে এক দিনের বিকল্প ছুটি এবং দুই দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করিতে হইবে।]

সংশোধনী টীকা (২)
  1. “১৩ (তের)” সংখ্যা, শব্দ ও বন্ধনী “এগারো” শব্দের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ২৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. উপ-ধারা (৩) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৮ নং আইন) এর ১৭ ধারাবলে প্রতিস্থাপিত।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ১১৮ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
বিধি ১১০

উৎসব ছুটি

(১) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানের যৌথ দরকষাকষি প্রতিনিধির (যদি থাকে) সহিত আলোচনাক্রমে প্রতি বৎসর ৩১ ডিসেম্বরের মধ্যে পরবর্তী বৎসরের উৎসব ছুটি নির্ধারণ করিবেন, যাহা ১১ (এগার) দিনের কম হইবে না।

(২) মালিক উক্ত ছুটির তালিকা প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জ্ঞাতার্থে নোটিস বোর্ডে লটকাইয়া রাখিবেন এবং উহার একটি কপি সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন।

(৩) যৌথ দরকষাকষি প্রতিনিধি না থাকিলে মালিক বিষয়টি অংশগ্রহণকারী কমিটিতে আলোচনাক্রমে উক্ত কমিটির সুপারিশ অনুযায়ী উৎসব ছুটি নির্ধারণ করিবেন।

(৪) কোন প্রতিষ্ঠানে যৌথ দরকষাকষি প্রতিনিধি বা অংশগ্রহণকারী কমিটি না থাকিলে মালিক যতদূর সম্ভব শ্রমিকদের সহিত আলোচনাক্রমে উক্ত ছুটি নির্ধারণ করিবেন।

২০২২ সালের সংশোধন (এই বিধিতে)

বিধি ১১০ এ উপ-বিধি (৪) এর পর নিম্নরূপ নূতন উপ-বিধি (৫) সংযোজিত হইবে, যথা: ‘‘(৫) ধারা ১১৮ এর উপ-ধারা (৩) অনুযায়ী ক্ষতিপূরণমূলক মজুরি হিসাবের জন্য মাসিক মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং এডহক বা অন্তর্বর্তী মজুরিকে (যদি থাকে) ৩০(ত্রিশ) দ্বারা ভাগ করিয়া এক দিনের ক্ষতিপূরণমূলক মজুরি গণনা করিতে হইবে।’’;

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ৬৭

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

করণীয়
২০২৬ থেকে বছরে ১৩ দিন উৎসব ছুটি (আগে ১১ দিন)। বছরের শুরুতে holiday calendar নোটিশ বোর্ডে দিন (বিধি ১১০)।
উৎসব ছুটিতে কাজ
১ দিন বিকল্প ছুটি + ২ দিনের ক্ষতিপূরণমূলক মজুরি দিতে হবে। এক দিনের ক্ষতিপূরণমূলক মজুরি = মাসিক (মূল + মহার্ঘ + এডহক) ÷ ৩০ (বিধি ১১০(৫), ২০২২ সংশোধন)।
বিধির সাথে অমিল
বিধি ১১০(১)-এ এখনও 'এগার দিনের কম হইবে না' লেখা আছে, কিন্তু আইন (ধারা ১১৮, ২০২৬ সংশোধন) ১৩ দিন বলছে। আইন ও বিধি সাংঘর্ষিক হলে আইন প্রাধান্য পায়, তাই ১৩ দিন দিন।
Audit-এ দেখা হয়
Calendar-এ ১৩ দিন আছে কি না; উৎসব ছুটির দিনে কাজের আলাদা রেকর্ড ও পেমেন্ট।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA: বছরে ১৩ দিন (২০২৬ সংশোধন); উৎসব ছুটিতে কাজ করালে ১ দিন বিকল্প ছুটি + ২ দিনের ক্ষতিপূরণমূলক মজুরি। EPZ ধারা ৫৩: বছরে ১১ দিন; কাজ করালে ৩০ দিনের মধ্যে ২ দিনের মজুরিসহ ক্ষতিপূরণ ছুটি। উৎসব বোনাস: EPZ-এ আইনেই আছে (ধারা ৫৩(৪), বিধি ১১৬: স্থায়ী শ্রমিক, বছরে ২টি, প্রতিটি ১ মাসের মূল মজুরি)। BLA-তে আইনে নেই, শ্রম বিধিমালার বিধি ১১১(৫)-এ আছে: ১ বছর চাকরি হলে বছরে ২টি উৎসব ভাতা, প্রতিটি মাসিক মূল মজুরির বেশি নয়।

EPZ ধারা ৫৩ পাশাপাশি দেখুন
BLA ধারা ১১৮ · উৎসব ছুটি

১১৮। (১) প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বৎসরে ১[১৩ (তের)] দিনের মজুরীসহ উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে।

(২) বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন।

২[ (৩) কোনো শ্রমিককে কোনো উৎসব-ছুটির দিনে কাজ করিতে বলা যাইতে পারিবে, তবে ইহার জন্য তাহাকে এক দিনের বিকল্প ছুটি এবং দুই দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করিতে হইবে।]

EPZ ধারা ৫৩ · উৎসব ছুটি

৫৩। (১) প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বৎসরে নির্ধারিত পদ্ধতিতে পূর্ণ মজুরিতে ১১ (এগারো) দিনের উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে।

(২) মালিক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন।

(৩) কোনো শ্রমিককে কোনো উৎসব ছুটির দিনে কাজ করিতে বলা যাইবে, তবে ইহার জন্য তাহাকে উক্ত দিনের অব্যবহিত ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ২ (দুই) দিনের মজুরিসহ ক্ষতিপূরণ ছুটি মঞ্জুর করিতে হইবে।

(৪) মালিক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক তাহার প্রতিষ্ঠানে নিযুক্ত প্রত্যেক স্থায়ী শ্রমিককে প্রত্যেক পঞ্জিকা বৎসরে তাহাদের স্ব স্ব ধর্মীয় উৎসবের প্রাক্কালে ২ (দুই) মাসের মূল মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদান করিতে হইবে।