RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · নির্দেশিকা ও গাইডবুক

নিরাপত্তা নির্দেশিকা ও গাইডবুক

আইন ও বিধিমালার পাশাপাশি কারখানায় কাজে লাগে এমন কারিগরি নির্দেশিকা ও জাতীয় নীতি — বাংলায় সারসংক্ষেপ, কারখানায় যাচাইয়ের তালিকা এবং সম্পর্কিত আইনের লিংকসহ।

DIFE গাইডবুক — পেশাগত স্বাস্থ্য ও সেইফটি কিট

DIFE গাইডবুক

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সেইফটি ব্যবস্থাপনা

স্বাস্থ্য ও সেইফটিকে প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা পদ্ধতির অংশ করার ধাপ — মালিক/ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য।

DIFE গাইডবুক

ঝুঁকি নিরূপণ এবং দৈনিক ও সাপ্তাহিক নিরীক্ষণ

দুর্ঘটনার কারণ আগেভাগে চিহ্নিত করা — কারখানা পর্যায়ের বিপজ্জনক উপাদান/অবস্থার তালিকা ও তা নিয়ন্ত্রণের উপায় নির্ধারণ।

DIFE গাইডবুক

অগ্নি নিরাপত্তা

কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্যু, জখম, যন্ত্রপাতি অচল ও সুনাম নষ্ট — প্রতিরোধ, শনাক্ত ও নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের ব্যবহারিক নির্দেশনা।

DIFE গাইডবুক

জরুরি অবস্থার প্রস্তুতি

দুর্ঘটনা, আগুন, বন্যা বা ভূমিকম্পে বিশৃঙ্খল অপসারণ ঠেকাতে প্রস্তুতি — নিরাপত্তাই প্রথম, জরুরি ব্যবস্থা, অপসারণ, প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ।

DIFE গাইডবুক

বৈদ্যুতিক নিরাপত্তা

বিদ্যুৎ সবচেয়ে ঝুঁকিপূর্ণ OSH উপাদানগুলোর একটি — শক ও বৈদ্যুতিক গোলযোগে আগুন প্রতিরোধে রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা।

DIFE গাইডবুক

রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা

দাহ্য, বিষাক্ত, ক্যান্সার-সৃষ্টিকারী বা ক্ষয়কারী রাসায়নিকের নিরাপদ মজুত, ব্যবহার ও ঢালার কাজ — ভুল ব্যবহারে আঘাত, রোগ, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঠেকাতে।

অন্যান্য নির্দেশিকা ও নীতিমালা

কারিগরি নির্দেশিকা

গ্যাস সিলিন্ডার (RSC)

ক্যান্টিন, স্যাম্পল, প্রিন্টিং বা ওয়াশিং সেকশনে LPG/CNG সিলিন্ডার কোথায় ও কীভাবে রাখা যাবে — RSC-এর নির্দেশিকার মূল শর্তগুলো বাংলায়, নিজের ভাষায় সংক্ষেপে।

ILO নির্দেশিকা

অগ্নি ঝুঁকি ব্যবস্থাপনা (ILO)

নিয়োগকর্তা, ব্যবস্থাপক, শ্রমিক ও সরকারি সংস্থার জন্য ILO-র সংক্ষিপ্ত পুস্তিকা — কর্মস্থলে বড় অগ্নিকাণ্ড কেন ঘটে এবং কীভাবে ঝুঁকি কমানো ও নিয়ন্ত্রণ করা যায়।

জাতীয় নির্দেশিকা

ভবন মূল্যায়ন নির্দেশিকা (NTPA ২০১৩)

রানা প্লাজা-পরবর্তী জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার আওতায় তৈরি নির্দেশিকা — বিদ্যমান RMG ভবনের কাঠামোগত নিরাপত্তা এবং অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা মূল্যায়নের সাধারণ মানদণ্ড।

ILO নির্দেশিকা

এরগোনমিক চেকপয়েন্ট (ILO)

কর্মস্থলের নিরাপত্তা, স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বাড়াতে কম খরচের ব্যবহারিক উন্নয়ন — প্রতিটি চেকপয়েন্টে কেন জরুরি, কী ঝুঁকি/উপসর্গ কমায়, কীভাবে করবেন এবং অতিরিক্ত পরামর্শ।

জাতীয় নীতি

HIV/AIDS ও STD নীতি (১৯৯৬)

জাতীয় এইডস প্রতিরোধ কর্মসূচির নীতি ও নির্দেশনা — কারখানার জন্য সবচেয়ে প্রাসঙ্গিক অংশ ‘HIV/AIDS and the Work-place’: বৈষম্যহীনতা, নিয়োগপূর্ব পরীক্ষা নয়, গোপনীয়তা ও কর্মী শিক্ষা।

DIFE-র গাইডবুক ও সরকারি নথির (জাতীয় ত্রিপক্ষীয় নির্দেশিকা ২০১৩, HIV/AIDS নীতি ১৯৯৬) মূল PDF এখানে দেওয়া আছে। ILO ও RSC-এর নথি কপিরাইটযুক্ত — সেগুলোর নিজের ভাষায় সারসংক্ষেপ ও মূল উৎসের তথ্য দেওয়া হয়েছে।