হোম · অ্যাকাউন্ট · অ্যাকাউন্ট মুছুন
RMG Code অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ
ওয়েবসাইট বা Android অ্যাপ — যেখান থেকেই অ্যাকাউন্ট খুলে থাকুন, এই পাতার নিয়মে অ্যাকাউন্ট ও তার তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারবেন।
কীভাবে অনুরোধ করবেন
- যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, সেই ইমেইল থেকে [email protected]-এ লিখুন।
- বিষয় (subject): অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ। মেইলে অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা উল্লেখ করুন।
- অন্য ঠিকানা থেকে অনুরোধ এলে, অ্যাকাউন্টের ইমেইলে একটি যাচাই-মেইল পাঠিয়ে নিশ্চিত হওয়ার পর কাজ করা হবে।
যা মুছে ফেলা হবে
- লগইন অ্যাকাউন্ট (ইমেইল ও পাসওয়ার্ড বা Google/Facebook সংযোগ)
- প্রোফাইল: নাম, মোবাইল নম্বর, সদস্য নম্বর, রেফারেল কোড ও পয়েন্ট
- ক্লাউডে সংরক্ষিত বুকমার্ক, নোট, self-audit ও ক্যালকুলেটরের তথ্য
- পাতায় দেওয়া "সহায়ক?" মতামত
যা থাকতে পারে
- Premium পেমেন্ট চালু হলে, পেমেন্টের হিসাব আইনগত বা হিসাবরক্ষণের প্রয়োজনে যতদিন দরকার ততদিন রাখা হতে পারে।
- আপনার ফোন বা ব্রাউজারে সংরক্ষিত বুকমার্ক ও অফলাইন আইন সেই ডিভাইসেই থাকে — অ্যাপ/ব্রাউজারের ডেটা মুছে সেগুলো সরাতে পারবেন।
সময়
অনুরোধ যাচাইয়ের পর সাধারণত ৭ কার্যদিবসের মধ্যে, এবং সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে ফেলে ইমেইলে জানানো হবে।
আইন, বিধি ও গেজেটের পাঠ পড়তে অ্যাকাউন্ট লাগে না। বিস্তারিত: গোপনীয়তা নীতি।