RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
হোম · অডিট · সিকিউরিটি অডিট
সিকিউরিটি অডিট

সিকিউরিটি অডিট — SCAN, GSV ও CTPAT

Supply Chain Security Audit

USA-তে রপ্তানি করা কারখানায় ক্রেতারা supply chain security যাচাই করে: কন্টেইনারে অবৈধ মাল, মাদক বা বিস্ফোরক ঢুকে পড়া, চুরি ও তথ্য ফাঁস ঠেকানোর ব্যবস্থা আছে কি না। ভিত্তি যুক্তরাষ্ট্রের CTPAT-এর Minimum Security Criteria; যাচাই হয় SCAN, Intertek GSV, WRAP-এর নীতি ১১–১২ বা ক্রেতার নিজস্ব অডিটে। নিচে ৪৫টি checkpoint-এর বিস্তারিত self-assessment চেকলিস্ট আছে।

ভিত্তি
U.S. CBP CTPAT Minimum Security Criteria (MSC) — বিদেশি প্রস্তুতকারক, ২০১৯ সংস্করণ, ১২টি ক্ষেত্র
অডিট প্রোগ্রাম
SCAN (Supplier Compliance Audit Network) · Intertek GSV (Global Security Verification) · WRAP নীতি ১১–১২ · ক্রেতার নিজস্ব security audit
অফিসিয়াল উৎস
cbp.gov — CTPAT · scanassociation.org · intertek.com — GSV

কে কী: CTPAT, SCAN, GSV ও WRAP

  • CTPAT (Customs Trade Partnership Against Terrorism) — ২০০১ সালের পর যুক্তরাষ্ট্রের কাস্টমস (CBP)-এর স্বেচ্ছাসেবী কর্মসূচি। সদস্য হয় US importer; তারা বিদেশি সাপ্লায়ারকে Minimum Security Criteria (MSC) মানতে বলে। বাংলাদেশের কারখানা সাধারণত নিজে সদস্য হয় না, কিন্তু ক্রেতার কারণে MSC মানতে হয়।
  • SCAN (Supplier Compliance Audit Network) — কয়েকটি বড় ক্রেতার যৌথ security audit প্রোগ্রাম। কারখানা SCAN-নির্ধারিত Audit Service Provider দিয়ে অডিট করায়; রিপোর্ট দেখে SCAN-এর Program Management Team CAP দেয়। অডিটের আগে SCAN-এর Factory and Supplier Training Course শেষ করা বাধ্যতামূলক।
  • Intertek GSV (Global Security Verification) — Intertek-এর security verification প্রোগ্রাম, যা CTPAT, কানাডার PIP ও AEO-র শর্ত একসাথে মিলিয়ে বানানো। একই score পদ্ধতি, আর একটি রিপোর্ট একাধিক importer-কে শেয়ার করা যায়, তাই বারবার অডিট কমে।
  • WRAP নীতি ১১ ও ১২ — WRAP-এর ১২ নীতির মধ্যে ১১ কাস্টমস কমপ্লায়েন্স (Country of origin, production record) ও ১২ security (CTPAT ন্যূনতম)। বিস্তারিত: WRAP গাইড।
  • AEO (Authorized Economic Operator) — বিভিন্ন দেশের কাস্টমসের নিরাপদ বাণিজ্য স্বীকৃতি; Business partner যাচাইয়ে CTPAT-এর সমমান হিসেবে দেখা হয়।

মূল বিষয়: CTPAT MSC-এর ১২টি ক্ষেত্র

  1. Security vision ও দায়িত্ব
  2. Risk assessment
  3. Business partner
  4. Cybersecurity
  5. Conveyance ও Instruments of International Traffic (কন্টেইনার, ট্রেইলার)
  6. Seal security
  7. Procedural security
  8. Agricultural security (পোকামাকড়, কাঠের প্যাকেজিং)
  9. Physical security
  10. Physical access control
  11. Personnel security
  12. Security training, threat ও awareness

SCAN-এর score ও মেয়াদ

  • Onsite বা immersive অডিট সাধারণত ১ বছর বৈধ।
  • দুই বছরের cycle: score ৯৫% বা বেশি এবং সব CAP SCAN-এর অনুমোদিত; অথবা ৮৫–৯৪% যদি দেশের security risk Low, Guarded বা Elevated থাকে। দ্বিতীয় বছরে SCAN-এর দেওয়া Year 2 Self audit সময়মতো শেষ না করলে সাথে সাথে onsite অডিট দেওয়া হয়।
  • অডিটের পর CAP ইমেইলে জানানো হয় (প্রায় ১৭ দিনের মধ্যে); জবাব দেওয়ার সময় ৬০ দিন।
  • প্রতিটি Non-compliance-এ CAP লাগে। Training certificate দেখাতে না পারলে Critical CAP।
  • CCTV রেকর্ড: SCAN ৯০ দিন বা বেশি রাখলে পূর্ণ নম্বর দেয় (৪৫–৮৯ দিন আংশিক)।

Self-assessment — Audit Studio

নিচের চেকলিস্ট পড়ে বা প্রিন্ট করে কারখানা ঘুরে দেখতে পারেন। উত্তর দিয়ে score, Section-ভিত্তিক Non-compliance, CAP ও PDF রিপোর্ট চাইলে Audit Studio-র Security ট্যাব ব্যবহার করুন — একই ৪৫টি checkpoint, Critical-এর ওজন দ্বিগুণ, SCAN-এর ৯৫%/৮৫% সীমা ধরে ফল।

Security নীতিমালা (Security program, Seal, Access control, Cyber, Business partner ইত্যাদি) বাংলা ও ইংরেজিতে বানাতে পলিসি বিল্ডার।

Security self-assessment শুরু করুন → Security score দেখুন

Self-assessment চেকলিস্ট (বিস্তারিত)

১৩টি অংশে ৪৫টি checkpoint; এর মধ্যে ১০টি Critical। প্রতিটিতে প্রশ্ন, CTPAT ক্ষেত্র, WRAP ধারা ও যে প্রমাণ দেখাতে হবে তা দেওয়া আছে। টিক দিলে এই ব্রাউজারে মনে থাকে।

Security Program ও দায়িত্ব২
  1. MaterialCTPAT · Security Vision & ResponsibilityWRAP 12.1.1a, 12.1.1b, 12.1.1c, 12.1.1d, 12.1.3

    কারখানার কি লিখিত Supply chain Security program আছে, যাতে Top management স্বাক্ষর করে অঙ্গীকার দিয়েছেন, এবং তা কর্মীদের জানানো ও বছরে অন্তত একবার পর্যালোচনা করা হয়?

    কেন জরুরি: WRAP ও CTPAT দুটোতেই Security-র প্রথম শর্ত Management-এর লিখিত অঙ্গীকার — এটা না থাকলে বাকি সব Procedure দুর্বল ধরা হয়।

    কীভাবে উত্তর দেবেন: Yes: স্বাক্ষরিত Policy/Program, নোটিশ বোর্ডে প্রদর্শিত, বার্ষিক Review-এর Record আছে। Partial: Program আছে কিন্তু Review বা অবহিতকরণের প্রমাণ নেই।

    • ডকুমেন্ট: স্বাক্ষরিত Security program/Policy; বার্ষিক Review-এর Minutes
    • সাক্ষাৎকার: Security incharge: Program-এর মূল অংশ কী
    • সরেজমিনে দেখা: নোটিশ বোর্ডে Policy

    মেয়াদ: শেষ Security program review-এর তারিখ — প্রতি ৩৬৫ দিনে হালনাগাদ।

  2. MaterialCTPAT · Security Vision & ResponsibilityWRAP 12.1.2, 12.1.4a, 12.1.4b, 12.1.4c, 12.1.4d

    Security-র জন্য নির্দিষ্ট Point of Contact (POC) ও বিভিন্ন বিভাগের সদস্য নিয়ে Security team আছে কি, যাঁরা প্রশিক্ষিত এবং Top management-কে নিয়মিত হালনাগাদ দেন?

    কেন জরুরি: অডিটর প্রথমেই জানতে চান কে দায়িত্বে — প্রশিক্ষিত POC থাকলে Buyer-এর Security প্রশ্ন ও ঘটনার রিপোর্ট দ্রুত হয়।

    কীভাবে উত্তর দেবেন: Yes: POC-এর নিয়োগপত্র ও Training certificate, Team-এ Shipping, HR, IT, Admin আছেন, Meeting minutes। Partial: POC আছেন কিন্তু Training বা Team নেই।

    • ডকুমেন্ট: POC নিয়োগপত্র; Training certificate; Team-এর তালিকা ও Meeting minutes
    • সাক্ষাৎকার: POC: CTPAT/WRAP P12-এর হালনাগাদ কোথা থেকে পান
Risk Assessment২
  1. MaterialCTPAT · Risk AssessmentWRAP 12.2.1

    Supply chain-এর Security ঝুঁকি (চুরি, অবৈধ মাল ঢোকানো, সন্ত্রাস, মাদক, Cyber) চিহ্নিত করতে বছরে অন্তত একবার লিখিত Risk assessment করা হয় কি, এবং পাওয়া দুর্বলতার জন্য Action নেওয়া হয়?

    কেন জরুরি: CTPAT-এর নতুন Criteria-য় Risk assessment কেন্দ্রীয় — এটা দিয়েই বোঝা যায় কোন জায়গায় বেশি নিয়ন্ত্রণ দরকার।

    কীভাবে উত্তর দেবেন: Yes: লিখিত RA, ঝুঁকির মাত্রা ও Mitigation plan, বার্ষিক হালনাগাদ। Partial: RA আছে কিন্তু পুরনো বা Action বাস্তবায়ন হয়নি।

    • ডকুমেন্ট: Security risk assessment; Action plan ও বাস্তবায়নের Record
    • সাক্ষাৎকার: Security team: সবচেয়ে বড় ঝুঁকি কোনটি

    মেয়াদ: শেষ Security risk assessment-এর তারিখ — প্রতি ৩৬৫ দিনে হালনাগাদ।

  2. MaterialCTPAT · Risk AssessmentWRAP 12.2.2

    উৎপাদন থেকে Port পর্যন্ত কার্গো কোন পথে, কার হাত দিয়ে যায় — তার লিখিত Map (Process flow) আছে কি, যাতে প্রতিটি হস্তান্তরের জায়গার নিয়ন্ত্রণ দেখানো আছে?

    কেন জরুরি: মাল কোথায় অরক্ষিত থাকে তা Map ছাড়া বোঝা যায় না — বেশিরভাগ ঘটনা হস্তান্তরের সময়ই ঘটে।

    কীভাবে উত্তর দেবেন: Yes: Packing, Warehouse, Loading, Transport, Depot/Port পর্যন্ত সব ধাপ ও দায়িত্বপ্রাপ্ত পক্ষ দেখানো Map, Risk assessment-এর সাথে যুক্ত। Partial: Map আছে কিন্তু Transport বা Third party ধাপ নেই।

    • ডকুমেন্ট: Cargo flow map; Transporter ও Freight forwarder-এর তালিকা
    • সাক্ষাৎকার: Shipping incharge: ট্রাক রওনা হওয়ার পর কে নজর রাখেন
কন্টেইনার ও পরিবহন (IIT)৪
  1. CriticalCTPAT · Conveyance & IITWRAP 12.5

    Container Loading এর আগে ৭ বা ১০ পয়েন্ট Checklist অনুযায়ী Containerের ছাদ, দেয়াল ও ফ্লোর চেক করতে হবে।

    Is a 7-point or 10-point inspection conducted on all empty containers/trailers prior to loading, checking for false walls, ceilings, and pest/egg nests?

    • ডকুমেন্ট: 10-Point Container Inspection Checklist
    • সরেজমিনে দেখা: CCTV: CCTV Playback
  2. CriticalCTPAT · Conveyance & IITWRAP 12.5USA-তে রপ্তানি হলে

    Container Loading এর সময় CCTV দিয়ে সম্পূর্ণ Containerের ভেতরটা নজরদারিতে রাখতে হবে এবং স্পর্শকাতর এলাকায় (কার্গো হ্যান্ডলিং ও সংরক্ষণ, Container/ট্রাক/ট্রেলার ইয়ার্ড, Packing এবং প্রবেশ/বাহির পথ) ২৪ ঘণ্টা Recordিং চালু রেখে অন্তত টানা ৩০ দিনের Record রাখতে হবে (WRAP ১২.৫.৬খ)। যে কারখানা শুধু স্থানীয় বাজারে সরবরাহ করে বা যুক্তরাষ্ট্রে রপ্তানি করে না, WRAP তাদের জন্য CCTV Record বাধ্যতামূলক করে না। ক্রেতা ৩০ দিনের বেশি চাইলে (যেমন ৪৫ দিন) সেটিই মানতে হবে — SCAN অডিটেও Record কত দিন রাখা হয় জিজ্ঞাসা করা হয়।

    Is the container loading process continuously monitored via live CCTV with an unobstructed view from tail to nose, and are CCTV records kept 24/7 for a minimum of 30 consecutive days in sensitive areas — cargo handling and storage, container/truck/trailer yard, packing area and entrance/exit (WRAP 12.5.6b)?

    • ডকুমেন্ট: CCTV retention log — 24/7, minimum 30 consecutive days (WRAP 12.5.6b)
    • সরেজমিনে দেখা: CCTV: CCTV Playback
  3. CriticalCTPAT · Conveyance & IITWRAP 12.5

    Containerের নিচে ও ভেতরে পরীক্ষার জন্য চাকাযুক্ত আয়না, টেপ/লেজার, ম্যালেট এবং লাইট টুলকিটে থাকতে হবে।

    Are specific tools (convex undercarriage mirror, laser distance meter/tape, tapping mallet/hammer, flashlight, sweeping tool) provided and utilized in the inspection area?

    • ডকুমেন্ট: Inspection Toolkit Inventory; Tool maintenance log
    • সরেজমিনে দেখা: Physical inspection of the inspection tool kit at the security post.
  4. MaterialCTPAT · Conveyance & IITWRAP 12.5

    Security টিম Container চেক করার পর Supervisor বা Management গোপনে কোনো ডামি আইটেম লুকিয়ে রেখে র্যান্ডম চেক করবে।

    Does management or security supervision conduct unannounced random follow-up inspections of conveyances?

    • ডকুমেন্ট: Random Supervision Search Log; Dummy test records
হাই-সিকিউরিটি সিল৪
  1. CriticalCTPAT · Seal SecurityWRAP 12.6

    সব আন্তর্জাতিক চালানের জন্য ISO 17712 Certified High-security Bolt Seal ব্যবহার করতে হবে।

    Are ISO 17712 High-Security Bolt Seals used for all international shipments?

    • ডকুমেন্ট: Seal purchase order; ISO 17712 Certificate
    • সরেজমিনে দেখা: Physical Inspection
  2. MaterialCTPAT · Seal SecurityWRAP 12.6

    অব্যবহৃত Sealগুলো তালাবদ্ধ অবস্থায় এবং সীমিত প্রবেশের জায়গায় সংরক্ষণ করতে হবে।

    Are unissued seals stored securely under lock and key with restricted access?

    • ডকুমেন্ট: Seal Inventory Log
    • সরেজমিনে দেখা: Physical Inspection
  3. CriticalCTPAT · Seal SecurityWRAP 12.6

    Seal লাগানোর পর ৪টি ধাপ মানতে হবে: View (লকিং দেখা), Verify (Documentের সাথে নম্বর মেলানো), Tug (টেনে পরীক্ষা), Twist (ঘুরিয়ে Seal ঠিক আছে কি না নিশ্চিত করা)।

    Is the VVTT (View, Verify, Tug, Twist) process strictly followed and documented prior to departure?

    • ডকুমেন্ট: VVTT training certificates; Outbound Gate Clearance Register
    • সরেজমিনে দেখা: Security guard live demonstration of VVTT process on an outbound truck.
  4. MustCTPAT · Seal SecurityWRAP 12.6

    পথে Seal ভেঙে গেলে বা Seal নম্বরে গড়মিল হলে অবিলম্বে ক্যারিয়ার, বায়ার এবং Customsকে অবহিত করার এসওপি থাকতে হবে।

    Is there a documented procedure for reporting compromised, altered, or broken seals to CBP, carrier dispatch, and buyers?

    • ডকুমেন্ট: Broken Seal Protocol; Incident Escalation Matrix
    • সাক্ষাৎকার: Interview dispatch in-charge regarding communication steps if a seal is broken.
প্রসিডিউরাল নিরাপত্তা ও ডকুমেন্ট৪
  1. CriticalCTPAT · Procedural SecurityWRAP 12.7

    Shipping Document যেমন BOL এ সঠিক Sealের নাম্বার থাকতে হবে এবং Document স্পষ্ট হতে হবে।

    Does the shipping documentation procedure explicitly mandate legibility, completeness, and accuracy controls, including BOL seal matching?

    • ডকুমেন্ট: Shipping Document Procedure; Sample BOL
  2. MaterialCTPAT · Procedural SecurityWRAP 12.7

    মালামাল কম বা বেশি হলে তা Customsকে জানানোর নির্দিষ্ট নিয়ম থাকতে হবে।

    Are procedures in place to resolve shortages, overages, and discrepancies, and report anomalies to Customs/CBP?

    • ডকুমেন্ট: Discrepancy Reporting SOP
  3. CriticalCTPAT · Procedural SecurityWRAP 12.7

    অতিরিক্ত কোনো কার্টন বা অবৈধ মালামাল যাতে ট্রাকে না ওঠে তার জন্য Packing listের সাথে ফিজিক্যাল কার্টন কাউন্ট মেলাতে হবে।

    Are documented cargo verification procedures in place to prevent unmanifested cargo, illegal contraband, or stowaways from being loaded?

    • ডকুমেন্ট: Loading Tally Sheet; Carton Count Verification SOP
    • সরেজমিনে দেখা: verify dual signature of warehouse & security.
  4. MaterialCTPAT · Procedural SecurityWRAP 12.7

    রপ্তানি সংক্রান্ত সব কাঁচা নথি, চালান ও Packing list তালাবদ্ধ আলমারিতে রাখতে হবে যাতে কেউ Seal নম্বর বা কার্টন সংখ্যা পরিবর্তন করতে না পারে।

    Are paper shipping documents, manifests, and commercial invoices kept in locked storage to prevent unauthorized alteration?

    • ডকুমেন্ট: Document Retention Policy; File Cabinet Access Key Log
    • সরেজমিনে দেখা: Inspect the commercial and shipping dispatch office.
ভৌত নিরাপত্তা৪
  1. MaterialCTPAT · Physical SecurityWRAP 12.9

    কারখানার চারপাশের দেয়াল বা সীমানা প্রাচীর অন্তত ৩.৬৬ মিটার (১২ ফুট) উঁচু হতে হবে।

    Is the facility perimeter secured by a solid wall or fence at least 3.66m (12 feet) high?

    • ডকুমেন্ট: Facility Layout / Security Plan
    • সরেজমিনে দেখা: Physical Inspection
  2. MaterialCTPAT · Physical SecurityWRAP 12.9

    দর্শনার্থীদের গাড়ি Parking এলাকা Container Loading এবং সুরক্ষিত এলাকা থেকে আলাদা হতে হবে।

    Is visitor parking strictly segregated from secure areas and container loading zones?

    • ডকুমেন্ট: Parking Layout Plan
    • সরেজমিনে দেখা: Physical Inspection
  3. MustCTPAT · Physical SecurityWRAP 12.9

    রাতের বেলায় কারখানার বাউন্ডারি ওয়াল, Parking এবং Container Loading এলাকায় পর্যাপ্ত আলো থাকতে হবে।

    Is adequate lighting provided along the entire perimeter fence line, parking, and cargo loading zones to detect movement at night?

    • ডকুমেন্ট: Night Shift Security Checklist; Lux measurement survey
    • সরেজমিনে দেখা: CCTV: Review night-time CCTV camera clarity and illumination.
  4. MaterialCTPAT · Physical SecurityWRAP 12.9

    বিদ্যুৎ চলে গেলে যাতে সাথে সাথে Generator বা UPS চালু হয়ে CCTV ও অ্যালার্ম সচল রাখে তা নিশ্চিত করতে হবে।

    Does the facility have backup generators or UPS systems ensuring uninterrupted operation of CCTV, access control, and security lighting during power outages?

    • ডকুমেন্ট: Generator Run Log; UPS Battery Maintenance Record
    • সরেজমিনে দেখা: CCTV: Test cut of main power to verify CCTV recording does not drop.
প্রবেশ নিয়ন্ত্রণ৫
  1. CriticalCTPAT · Physical Access ControlWRAP 12.10

    সব দর্শনার্থীকে ছবিযুক্ত ID দেখাতে হবে, Logbook-এ সাইন করতে হবে এবং Visitor ব্যাজ পরতে হবে।

    Are all visitors required to present photo ID, sign a visitor log, and wear a visible visitor badge?

    • ডকুমেন্ট: Visitor Logbook; Sample Badge
    • সরেজমিনে দেখা: Physical Inspection
  2. CriticalCTPAT · Physical Access ControlWRAP 12.10

    কারখানার ভেতরে দর্শনার্থীদের সবসময় একজন অনুমোদিত কর্মীর সাথে থাকতে হবে।

    Are visitors 100% escorted by an authorized employee at all times while on the premises?

    • ডকুমেন্ট: Visitor Policy SOP
    • সরেজমিনে দেখা: Live Demonstration
  3. MaterialCTPAT · Physical Access ControlWRAP 12.10

    অননুমোদিত কাউকে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ এবং ব্যবস্থা নেওয়ার নিয়ম থাকতে হবে।

    Is there a system to identify, challenge, and address unauthorized persons on the premises?

    • ডকুমেন্ট: Security Guard SOP
    • সরেজমিনে দেখা: Live Demonstration
  4. CriticalCTPAT · Physical Access ControlWRAP 12.10

    Finished goods store, Packing এবং Server রুমে সাধারণ কর্মীদের প্রবেশ নিষেধ থাকতে হবে এবং বায়োমেট্রিক বা অনুমোদিত কার্ড দিয়ে প্রবেশ নিশ্চিত করতে হবে।

    Is access to critical operational zones (finished goods warehouse, packing section, loading bay, IT server room) strictly restricted via biometric/keycard access?

    • ডকুমেন্ট: Access Authorization Matrix; Biometric Door Access Logs
    • সরেজমিনে দেখা: Physical walkthrough of packing and warehouse entries; verify warning signage "Entry Restricted".
  5. MaterialCTPAT · Physical Access ControlWRAP 12.10

    বাইরে থেকে আসা সব কুরিয়ার Parcel ও চিঠি Scan বা পরীক্ষা করে Registerে এন্ট্রি করার পর সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠাতে হবে।

    Are all incoming postal mails, courier packages, and parcels screened and logged in a designated area before distribution?

    • ডকুমেন্ট: Mail & Parcel Inward Register; Parcel Screening SOP
    • সরেজমিনে দেখা: Inspect the reception/security parcel receiving desk.
সাইবার নিরাপত্তা৫
  1. MaterialCTPAT · CybersecurityWRAP 12.4

    IT সিস্টেমে ফায়ারওয়াল, Anti-virus এবং Multi-factor authentication থাকতে হবে।

    Is the IT system protected by a firewall, anti-malware, and multi-factor authentication (MFA)?

    • ডকুমেন্ট: IT Security Policy; MFA screenshot
  2. MaterialCTPAT · CybersecurityWRAP 12.4

    সাইবার হামলার ক্ষেত্রে শুধু ভেতরের Management নয়, বাইরের পার্টনার ও সরকারি সংস্থাকেও জানাতে হবে।

    Does the cybersecurity incident escalation protocol notify external partners and government agencies in case of a breach?

    • ডকুমেন্ট: Cyber Incident Response Plan
  3. MustCTPAT · CybersecurityWRAP 12.4

    কর্মী চাকরি ছাড়ার সাথে সাথে তার IT Access বাতিল করতে হবে।

    Are user accounts and access privileges immediately revoked upon employee termination?

    • ডকুমেন্ট: Termination Checklist; IT Logs
  4. MustCTPAT · CybersecurityWRAP 12.4

    তথ্যপ্রযুক্তি নেটওয়ার্কে কোনো নিরাপত্তা দুর্বলতা বা খোলা Port আছে কি না তা বছরে অন্তত একবার ভালনারেবিলিটি Scanের মাধ্যমে পরীক্ষা করতে হবে।

    Are network vulnerability tests and port scans conducted at least annually by qualified IT personnel to identify network openings?

    • ডকুমেন্ট: Vulnerability Assessment Report; IT Network Architecture Diagram
  5. MaterialCTPAT · CybersecurityWRAP 12.4

    গুরুত্বপূর্ণ সব Data Encrypt করে Cloud-এ বা কারখানার বাইরের Server-এ ব্যাকআপ রাখতে হবে যাতে Server পুড়ে গেলেও Data রিকভার করা যায়।

    Are all critical enterprise data, shipping records, and financial systems backed up daily/weekly, encrypted, and stored offsite or in cloud storage?

    • ডকুমেন্ট: Data Backup & Disaster Recovery Policy; Cloud Backup Logs
    • সরেজমিনে দেখা: Verify offsite backup synchronization frequency and encryption certificates.
ব্যবসায়িক অংশীদার৩
  1. MaterialCTPAT · Business PartnerWRAP 12.3

    Transport এবং Subcontractor-দের ঝুঁকি মূল্যায়ন করার লিখিত নিয়ম থাকতে হবে।

    Is there a documented risk assessment process for selecting and monitoring carriers and subcontractors?

    • ডকুমেন্ট: Business Partner Risk Assessment SOP
  2. MaterialCTPAT · Business PartnerWRAP 12.3

    ব্যবসায়িক পার্টনারদের CTPAT/AEO বা সমমানের Security Certificate থাকতে হবে।

    Are business partners required to demonstrate CTPAT/AEO certification or equivalent security standards?

    • ডকুমেন্ট: Partner CTPAT Certificates
  3. MustCTPAT · Business PartnerWRAP 12.3

    Container পরিবহনকারী Transport কোম্পানির সাথে চুক্তিতে স্পষ্ট থাকতে হবে যে তারা অনুমতি ছাড়া তৃতীয় কোনো সংস্থাকে সাব-কন্ট্রাক্ট দিতে পারবে না।

    Does the contract with transportation carriers strictly prohibit unauthorized subcontracting and require CTPAT/AEO certified carriers or minimum security criteria?

    • ডকুমেন্ট: Transport Service Agreement; Carrier Security Evaluation Checklist
    • সরেজমিনে দেখা: Verify carrier trade licenses; vehicle fitness; and driver tracking protocols.
কর্মী নিরাপত্তা৩
  1. MaterialCTPAT · Personnel SecurityWRAP 12.11

    নিয়োগের আগে স্থানীয় আইন অনুযায়ী সব কর্মীর Background check করতে হবে।

    Are background checks conducted on all prospective employees prior to hiring, consistent with local laws?

    • ডকুমেন্ট: Background Check Reports
  2. MustCTPAT · Personnel SecurityWRAP 12.11

    সব কর্মীকে Security দায়িত্ব সম্পর্কে একটি Code of Conduct-এ স্বাক্ষর করতে হবে।

    Do all employees sign a Code of Conduct outlining security responsibilities?

    • ডকুমেন্ট: Signed Code of Conduct
  3. MaterialCTPAT · Personnel SecurityWRAP 12.11

    Security গার্ড, Storekeeper ও Shipping স্টাফদের ক্ষেত্রে পূর্ববর্তী চাকরির রেফারেন্স এবং পুলিশ ক্লিয়ারেন্স/ভেরিফিকেশন থাকতে হবে।

    Are background checks (including police verification or local authority confirmation) conducted for personnel in sensitive positions?

    • ডকুমেন্ট: Police Verification Letters; Reference Check Sheets
থ্রেট অ্যাওয়ারনেস প্রশিক্ষণ৩
  1. MustCTPAT · Security TrainingWRAP 12.12

    সব কর্মীর জন্য বছরে অন্তত একবার Security থ্রেট অ্যাওয়ারনেস Training এর ব্যবস্থা থাকতে হবে।

    Is there an annual security threat awareness training program for all employees?

    • ডকুমেন্ট: Training Attendance Sheet
  2. MustCTPAT · Security TrainingWRAP 12.12

    Security Incident SOP তে চুরি ছাড়াও সন্ত্রাসবাদ, মাদক এবং অবৈধ অনুপ্রবেশের বিষয় থাকতে হবে।

    Does the security incident investigation SOP cover terrorism, narcotics, stowaways, as well as theft?

    • ডকুমেন্ট: Security Incident Investigation SOP
  3. MustCTPAT · Security TrainingWRAP 12.12

    Training শেষে কর্মীদের মূল্যায়ন পরীক্ষা নিতে হবে; ৮০% এর নিচে নম্বর পেলে তাকে পুনরায় প্রশিক্ষণ দিয়ে পাস করাতে হবে।

    Does the security threat training include an examination with a minimum passing score (e.g. 80%) and mandatory retraining for failures?

    • ডকুমেন্ট: Training Quiz Sheets with marks; Retraining Session Log
কৃষি নিরাপত্তা ও পোকামাকড়৩
  1. MaterialCTPAT · Agricultural SecurityWRAP 12.8

    সব কাঠের প্যাকেজিং ম্যাটেরিয়াল ISPM-15 অনুযায়ী Treatment এবং Certified হতে হবে।

    Is all Wood Packaging Material (WPM) treated and certified according to ISPM-15 standards?

    • ডকুমেন্ট: ISPM-15 Certificates
    • সরেজমিনে দেখা: Physical Inspection
  2. MaterialCTPAT · Agricultural SecurityWRAP 12.8

    পোকামাকড় নিয়ন্ত্রণ এবং Container ধোয়ার প্রক্রিয়া বাস্তবায়ন এবং Record করতে হবে।

    Are pest control inspections and container washdown procedures implemented and documented?

    • ডকুমেন্ট: Pest Control Log; Washdown Log
  3. MustCTPAT · Agricultural SecurityWRAP 12.8

    রপ্তানি কার্গোতে কোনো কাঠের Pallet ব্যবহার করলে তাতে আন্তর্জাতিক IPPC স্ট্যাম্প (ISPM-15) থাকতে হবে যাতে কোনো পোকা না থাকে।

    If wooden pallets or dunnage are used, are they heat-treated/fumigated and stamped with the IPPC mark?

    • ডকুমেন্ট: ISPM-15 Phytosanitary Certificates; Pallet Vendor Invoices
    • সরেজমিনে দেখা: Physical check of wooden pallets in loading yard for the wheat stamp.
Customs Compliance (WRAP P11)৩
  1. MaterialWRAP 11.1, 11.2a, 11.3, 11.4

    প্রযোজ্য সব Customs/Trade program-এর (যেমন GSP, Rules of Origin, Bonded warehouse) দলিল ও শর্ত কারখানায় সংরক্ষিত আছে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তা মেনে চলা নিশ্চিত করেন কি?

    কেন জরুরি: WRAP-এর নীতি ১১ পুরোটাই Customs compliance — এখানে Finding হলে Certification আটকে যেতে পারে।

    কীভাবে উত্তর দেবেন: Yes: Program-এর দলিল, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, অবৈধ Transshipment সংক্রান্ত হালনাগাদ তথ্য রাখা হয়। Partial: দলিল আছে কিন্তু দায়িত্ব বা হালনাগাদ নেই।

    • ডকুমেন্ট: Customs/Trade program-এর দলিল; Bond license (প্রযোজ্য হলে); দায়িত্ব বণ্টন পত্র
    • সাক্ষাৎকার: Commercial incharge: Origin কীভাবে নির্ধারণ করেন
  2. MaterialWRAP 11.2b, 11.2c, 11.2d, 11.5a, 11.6a

    প্রতিটি Style-এর Cutting থেকে Packing পর্যন্ত Production record আছে কি, যা থেকে Country of origin ও উৎপাদিত পরিমাণ যাচাই করা যায়?

    কেন জরুরি: অবৈধ Transshipment (অন্য দেশের মালকে বাংলাদেশি বলে চালানো) ঠেকাতে Buyer ও Customs Style ধরে উৎপাদনের প্রমাণ চায়।

    কীভাবে উত্তর দেবেন: Yes: Style-wise Cutting, Sewing, Finishing, Packing ও Shipping record মিলে যায়; Fabric/Yarn-এর উৎস দলিল আছে। Partial: কিছু ধাপের Record নেই।

    • ডকুমেন্ট: Style-wise Production report; Fabric ও Accessories-এর Import/Purchase দলিল; Packing list ও Commercial invoice
    • সরেজমিনে দেখা: Floor-এ চলমান Style-এর সাথে Record মেলানো
  3. MustWRAP 11.2e, 1.6

    Machine inventory নিয়মিত হালনাগাদ হয় কি, এবং Order-এর পরিমাণ কারখানার প্রকৃত Capacity-র মধ্যে থাকে (যাতে অঘোষিত Subcontracting-এর সন্দেহ না হয়)?

    কেন জরুরি: Capacity-র বেশি Order দেখলে অডিটর Subcontracting বা Transshipment সন্দেহ করেন — Machine inventory ও Capacity হিসাব এর জবাব।

    কীভাবে উত্তর দেবেন: Yes: হালনাগাদ Machine list, মাসিক Capacity হিসাব (Machine × কর্মঘণ্টা × Efficiency ÷ SMV) Order-এর সাথে মেলানো। Partial: Machine list আছে কিন্তু Capacity হিসাব নেই।

    • ডকুমেন্ট: Machine inventory; Capacity calculation; Order booking plan
    • সাক্ষাৎকার: IE/Planning: Capacity কীভাবে হিসাব করেন
    • সরেজমিনে দেখা: Floor-এ Machine গণনা

Critical = না মানলে অডিটে সবচেয়ে বড় finding (যেমন কন্টেইনার পরিদর্শন, Seal, প্রবেশ নিয়ন্ত্রণ)। Material ও Must-ও CAP পায়।

প্রমাণ যাচাই নির্দেশিকা

  • স্বাক্ষরিত Security program/policy, POC নিয়োগপত্র, Security committee-র সভার কার্যবিবরণী
  • বার্ষিক Risk assessment ও Cargo movement map (উৎপাদন থেকে Port পর্যন্ত)
  • ৭/১০-point Container inspection checklist, Loading-এর CCTV playback
  • ISO 17712 Seal-এর সনদ, Seal log (ইস্যু, ব্যবহার, নষ্ট), VVTT রেকর্ড
  • Visitor log, ID/Badge রেজিস্টার, Key control ও Critical zone access তালিকা
  • CCTV কভারেজ ম্যাপ ও রেকর্ড সংরক্ষণের দিন, Generator/UPS পরীক্ষার রেকর্ড
  • Business partner screening ফাইল, Carrier চুক্তি, CTPAT/AEO সনদের কপি
  • নিয়োগপূর্ব যাচাই, Police verification (Guard, Store, Shipping), Code of Conduct স্বাক্ষর
  • Threat awareness training-এর হাজিরা ও পরীক্ষার ফল; SCAN training certificate
  • IT policy, Password/MFA, Access বাতিলের রেকর্ড, Backup ও Vulnerability scan রিপোর্ট
  • ISPM-15 সনদ, Pest control ও Container washdown রেকর্ড

সাধারণ finding ও সম্ভাব্য root cause

Findingসম্ভাব্য root cause
Container inspection checklist-এ সব point পূরণ নেই বা স্বাক্ষর নেইLoading-এর সময় চাপ; Guard প্রশিক্ষিত নয়; Supervisor যাচাই করেন না
Seal log-এ নম্বর মেলে না, অব্যবহৃত Seal খোলা জায়গায়Seal-এর দায়িত্ব একাধিক জনের; তালাবদ্ধ বাক্স ও হস্তান্তর রেজিস্টার নেই
CCTV রেকর্ড ৯০ দিনের কম, Loading area-য় অন্ধ কোণDVR-এর storage কম; ক্যামেরার অবস্থান Risk assessment ধরে ঠিক করা হয়নি
Visitor-কে Escort ছাড়া Packing/Finished goods এলাকায় পাওয়াCritical zone চিহ্নিত নয়; Access control-এর নিয়ম কর্মীরা জানেন না
Business partner-এর security যাচাইয়ের রেকর্ড নেইTransport ও C&F এজেন্ট বাছাইয়ে শুধু দাম দেখা হয়; লিখিত পদ্ধতি নেই
Training certificate বা পরীক্ষার রেকর্ড দেখাতে পারেনিনতুন কর্মী ও Contractor-এর Guard প্রশিক্ষণের বাইরে থেকে যান

উদাহরণগুলো সাধারণ অভিজ্ঞতা থেকে দেওয়া; প্রতিটি finding-এর root cause কারখানার তথ্য দিয়ে আলাদাভাবে বিশ্লেষণ করুন।

প্রশ্নোত্তর

SCAN, GSV আর CTPAT কি একই জিনিস?

না। CTPAT হলো যুক্তরাষ্ট্রের কাস্টমস (CBP)-এর কর্মসূচি ও তার Minimum Security Criteria (MSC)। SCAN ও Intertek GSV হলো দুটি আলাদা অডিট প্রোগ্রাম, যা কারখানা MSC-সহ supply chain security-র শর্ত মানছে কি না যাচাই করে। কোনটা লাগবে তা ক্রেতা ঠিক করে।

বাংলাদেশের কারখানা কি সরাসরি CTPAT সদস্য হতে পারে?

সাধারণত না। CTPAT-এর সদস্য হয় US importer ও কিছু নির্দিষ্ট ধরনের প্রতিষ্ঠান। তারা বিদেশি সাপ্লায়ারকে MSC মানতে বলে, আর সেটা যাচাই হয় SCAN, GSV বা ক্রেতার নিজস্ব security audit-এ।

SCAN অডিট কত দিন বৈধ?

Onsite বা immersive অডিট সাধারণত এক বছর বৈধ। ৯৫% বা বেশি score এবং সব CAP অনুমোদিত হলে, অথবা দেশের security risk Low/Guarded/Elevated থাকলে ৮৫–৯৪% score-এ, দুই বছরের cycle পাওয়া যায়; তখন দ্বিতীয় বছরে Self audit করতে হয়।

SCAN অডিটের আগে কোনো প্রশিক্ষণ লাগে?

হ্যাঁ। SCAN-এর Factory and Supplier Training Course অডিটের আগে শেষ করতে হয়। অডিটের দিন completion certificate দেখাতে না পারলে Critical CAP দেওয়া হয়।

WRAP সার্টিফিকেট থাকলে কি আলাদা security audit লাগে?

WRAP-এর নীতি ১১ (কাস্টমস) ও ১২ (security) CTPAT-এর সাথে সমন্বিত, তাই প্রস্তুতি অনেকটাই এক। তবে অনেক US ক্রেতা আলাদাভাবে SCAN বা GSV রিপোর্ট চায়; নিজের ক্রেতার কাছে লিখিতভাবে নিশ্চিত হোন।

নিচের চেকলিস্টের score কি অফিসিয়াল?

না। SCAN ও GSV-র প্রশ্নভিত্তিক ওজন প্রকাশিত নয়। এই চেকলিস্ট ও Audit Studio-র score অভ্যন্তরীণ প্রস্তুতি বোঝার জন্য আনুমানিক।

প্রোগ্রামের নিয়ম, score পদ্ধতি ও সময়সীমা মাঝে মাঝে বদলায়। অডিটের আগে অফিসিয়াল উৎস ও নিজের ক্রেতার নির্দেশনা মিলিয়ে নিন।

অফিসিয়াল উৎস: CBP CTPAT · SCAN Association · Intertek GSV · অফিসিয়াল নথির সাথে যাচাই: ১৪ নভেম্বর ২০২৬