RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
হোম · শ্রম আইন · কল্যাণ ফাউন্ডেশন আইন · ধারা ১৭ · তহবিল, হিসাব ও নিরীক্ষা
ধারা১৭

হিসাব বিবরণী, ইত্যাদি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬

১৭৷ (১) বোর্ড প্রত্যেক অর্থ বত্সর শেষে নিরীক্ষিত হিসাব বিবরণী সরকারের নিকট দাখিল করিবে এবং এতদ্‌বিষয়ে ফাউন্ডেশনের কর্মকান্ডের উপর একটি বার্ষিক বিবরণীও দাখিল করিবে৷

(২) বোর্ড, সরকার কর্তৃক সময় সময় চাহিদামাফিক বিবরণী, রিটার্ণ ও প্রতিবেদন, সরকারের নিকট দাখিল করিবে৷

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ (২০০৬ সনের ২৫ নং আইন), ধারা ১৭ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬।