RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
হোম · শ্রম আইন · প্রতিবন্ধী অধিকার আইন · ধারা ৩ · প্রতিবন্ধিতার ধরন
ধারা৩

প্রতিবন্ধিতার ধরন

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩

৩। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত, ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা এবং প্রতিকূলতার ভিন্নতা বিবেচনায়, প্রতিবন্ধিতার ধরনসমূহ হইবে নিম্নরূপ, যথা:—

(ক) অটিজম বা অটিজমস্পেকট্রাম ডিজঅর্ডারস (autism or autism spectrum disorders);

(খ) শারীরিক প্রতিবন্ধিতা (physical disability);

(গ) মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা (mental illness leading to disability);

(ঘ) দৃষ্টিপ্রতিবন্ধিতা (visual disability);

(ঙ) বাকপ্রতিবন্ধিতা (speech disability);

(চ) বুদ্ধিপ্রতিবন্ধিতা (intellectual disability);

(ছ) শ্রবণপ্রতিবন্ধিতা (hearing disability);

(জ) শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধিতা (deaf-blindness);

(ঝ) সেরিব্রাল পালসি (cerebral palsy);

(ঞ) ডাউন সিনড্রোম (Down syndrome);

(ট) বহুমাত্রিক প্রতিবন্ধিতা (multiple disability); এবং

(ঠ) অন্যান্য প্রতিবন্ধিতা (other disability) ।

তথ্যসূত্র: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৯ নং আইন), ধারা ৩ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।