RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা১৮

বিধি প্রণয়নের ক্ষমতা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬

১৮৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধিমালা প্রণয়ন করিতে পারিবে৷

(২) উপ-ধারা (১) এ প্রদত্ত সাধারণ ক্ষমতা ক্ষুণ্ন না করিয়া, বিশেষতঃ নিম্নবর্ণিত এক বা একাধিক বিষয়ে বিধি প্রণয়ন করা যাইবে, যথাঃ-

(ক) তহবিলের পরিচালনা ও ব্যবস্থাপনা;

(খ) তহবিল হইতে অনুদান প্রদানের ক্ষেত্রে শর্তাবলী নির্ধারণ;

(গ) শ্রমিক কর্তৃক তাহার নিজের বা তাহার পরিবার সম্পর্কে বিবরণ দাখিলের ফরম; এবং

(ঘ) বিভিন্ন খাতে তহবিলের অর্থ বিনিয়োগের পদ্ধতি৷

(৩) এই ধারার অধীন প্রণীত বিধিমালা, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ গ্রহণের জন্য অন্যুন ত্রিশ দিন সময় প্রদানপূর্বক প্রাক্‌-প্রকাশনা ব্যতীত চূড়ান্ত করা যাইবে না৷

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ (২০০৬ সনের ২৫ নং আইন), ধারা ১৮ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬।