স্কোপ সার্টিফিকেট তুলনা — GOTS · OCS · GRS · RCS
চারটি standard-এর মূল পার্থক্য, কোনটি কখন লাগে, আর সবগুলোর ভিত্তি CCS-এর chain of custody। তথ্য GOTS 8.1, OCS 3.0, GRS 5.0, RCS 3.0, CCS 3.1 ও TE-301 1.4 থেকে যাচাই করা।
GOTS≥৭০%অর্গানিক · লেবেল 'organic' ≥৯৫%CoCসামাজিকপরিবেশরাসায়নিকOCS≥৫%অর্গানিক · OCS 100 ≥৯৫%CoCGRS≥২০%রিসাইকেলড · লেবেল ≥৫০%CoCসামাজিকপরিবেশরাসায়নিকRCS≥৫%রিসাইকেলড · RCS 100 ≥৯৫%CoC
তুলনা ম্যাট্রিক্স
| বিষয় | GOTS | OCS | GRS | RCS |
|---|---|---|---|---|
| মালিক | Global Standard gGmbH | Textile Exchange | Textile Exchange | Textile Exchange |
| উপাদান | অর্গানিক প্রাকৃতিক ফাইবার | অর্গানিক উপাদান | রিসাইকেলড উপাদান | রিসাইকেলড উপাদান |
| ন্যূনতম উপাদান | ৭০% | ৫% | ২০% | ৫% |
| লেবেল গ্রেড | 'organic' ≥৯৫%; 'made with organic' ≥৭০% | OCS 100 ≥৯৫%; OCS Blended ≥৫% | GRS লেবেল ≥৫০% | RCS 100 ≥৯৫%; RCS Blended ≥৫% |
| সার্টিফিকেশন শুরু | Ginning (প্রথম প্রক্রিয়াকারী) | Gin / প্রথম প্রক্রিয়াকারী | Recycler | Recycler |
| Chain of custody | ✓ | ✓ (CCS) | ✓ (CCS) | ✓ (CCS) |
| সামাজিক মানদণ্ড | ✓ | ✕ | ✓ পুরো প্রতিষ্ঠানে | ✕ |
| পরিবেশগত মানদণ্ড | ✓ | ✕ | ✓ EMS, বর্জ্যপানি | ✕ |
| রাসায়নিক সীমাবদ্ধতা | ✓ Positive List | ✕ | ✓ ZDHC MRSL, REACH SVHC | ✕ |
| মেশানোর সীমা | কঠোর (যেমন recycled synthetic ≤২০%) | নেই (≥৫%) | নেই (≥২০%) | নেই (≥৫%) |
| বর্তমান সংস্করণ | 8.1 — বাধ্যতামূলক ১ মার্চ ২০২৭ | 3.0 (২০২০) | 5.0 — বাধ্যতামূলক ৩১ ডিসেম্বর ২০২৬ | 3.0 — বাধ্যতামূলক ৩১ ডিসেম্বর ২০২৬ |
| ভবিষ্যৎ | পরবর্তী সংশোধন ২০২৯ | আলাদাভাবে চলবে | Materials Matter-এ রূপান্তর (২০২৭–২০২৯) | Materials Matter-এ রূপান্তর (২০২৭–২০২৯) |
কোন standard কখন?
ক্রেতা অর্গানিক দাবি চায়
প্রক্রিয়াকরণে রাসায়নিক, পরিবেশ ও সামাজিক মানদণ্ডও লাগবে?
ক্রেতা রিসাইকেলড দাবি চায়
সামাজিক, পরিবেশ ও রাসায়নিক module লাগবে?
মিশ্র ফেব্রিক (যেমন অর্গানিক তুলা + রিসাইকেলড পলিয়েস্টার): GOTS + GRS বা OCS + RCS একসাথে চালানো যায় — একটি chain of custody পদ্ধতি রাখুন, শুধু standard-নির্দিষ্ট অংশ আলাদা করুন। GOTS-এ recycled synthetic সাধারণত ≤২০% পর্যন্ত মেশানো যায়।
GRS বনাম RCS
| বিষয় | GRS | RCS |
|---|---|---|
| ন্যূনতম রিসাইকেলড | ২০% | ৫% (১০০% রিসাইকেলড উপাদান হলে কম পরিমাণেও সম্ভব) |
| পণ্যের লেবেল | শুধু ≥৫০% হলে | RCS 100 (≥৯৫%) / RCS Blended |
| সামাজিক | ✓ পুরো প্রতিষ্ঠানে | ✕ |
| পরিবেশগত | ✓ EMS, বর্জ্যপানি সীমা | ✕ |
| রাসায়নিক | ✓ ZDHC MRSL, hazard code, REACH SVHC | ✕ |
| Audit-এর পরিধি | বড়: HR, ETP, রাসায়নিক স্টোরসহ | ছোট: স্টোর, উৎপাদন, রেকর্ড |
Mass balance — সূত্র
১Available = Opening stock + Received (input TC সহ)
২Accounted = সার্টিফায়েড আউটপুট + ক্লোজিং স্টক + waste/jhut + reject + নন-সার্টিফায়েড বিক্রি
৩Difference = Available − Accounted → শূন্যের কাছাকাছি (tolerance নিজের পদ্ধতিতে নির্ধারিত)
৪Actual waste % = ধাপের waste ÷ ধাপের input × ১০০; expected-এর সাথে ৫%-এর বেশি পার্থক্য হলে তদন্ত (CCS C3.8.2)
৫দাবিকৃত উপাদান % = Σ(input ওজন × দাবি %) ÷ মোট ওজন (trims ≤১০% বাদ দেওয়া যায় — CCS D4.4)
Mass balance ক্যালকুলেটর খুলুন
উৎস: GOTS v8.1; OCS-101 V3.0; GRS-101 V5.0; RCS-101 V3.0; CCS-101 V3.1; TE-301 V1.4। Materials Matter রূপান্তর: Textile Exchange TE-MM-POL-102 V1.0।