amfori BSCI — Common Findings
amfori BSCI Code of Conduct-এর ১৩টি Performance Area (PA) ধরে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক কারখানায় বারবার পাওয়া সাধারণ finding — বিশেষত ব্যবস্থাপনা পদ্ধতি (PA 1), শ্রমিকদের সম্পৃক্ততা (PA 2), ন্যায্য মজুরি (PA 5), পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (PA 7) এবং পরিবেশ (PA 12)।
Finding ইংরেজিতে (অডিট রিপোর্টের ভাষায়); কেন হয়, কী করলে CAP বন্ধ হয় এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ও রেফারেন্স বাংলায়। কোনো নির্দিষ্ট কারখানার নাম বা রিপোর্টের তথ্য নেই — সংখ্যাগুলো সাধারণ চিত্র বোঝানোর জন্য।
কোন ধরনের finding আসে
মাত্রা
- Systemic gapব্যবস্থাপনা পদ্ধতির ঘাটতি — একাধিক PA-র rating প্রভাবিত করতে পারে (RMG Code-এর মূল্যায়ন)। (৯টি)
- Site-level fixনির্দিষ্ট স্থানে সংশোধনযোগ্য (RMG Code-এর মূল্যায়ন)। (৭টি)
‘Systemic gap / Site-level fix’ চিহ্নটি RMG Code-এর মূল্যায়ন, amfori-র অফিসিয়াল শ্রেণিবিভাগ নয়। কোন প্রশ্ন ‘crucial’ এবং PA ও সামগ্রিক rating কীভাবে হয় তা amfori BSCI Audit Rating Guide (ডিসেম্বর ২০২৩) অনুযায়ী অডিটর নির্ধারণ করেন — যেমন সামগ্রিক A পেতে অন্তত ৭টি PA-তে A এবং কোনো PA-তে C, D বা E থাকা চলবে না।
এগুলো বাংলাদেশের কারখানায় সাধারণভাবে পাওয়া finding-এর ধরন বোঝার জন্য — amfori BSCI-এর অফিসিয়াল তালিকা বা রিপোর্ট নয়। আইনের ধারা এই সাইটের হালনাগাদ পাঠের সাথে মিলিয়ে দেওয়া; বায়ার ও standard-এর সর্বশেষ নির্দেশনা আলাদাভাবে দেখুন।
উৎস: amfori BSCI Code of Conduct 2021, System Manual 2022 ও Audit Rating Guide (ডিসেম্বর ২০২৩); বাংলাদেশ শ্রম আইন ও বিধিমালা; বাংলাদেশ EPZ শ্রম আইন ২০১৯ ও বিধিমালা ২০২২। · amfori BSCI অডিট গাইড · সোশ্যাল কমপ্লায়েন্স সেলফ-অডিট