RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e

প্রথমে আপনার কারখানায় প্রযোজ্য আইন নির্বাচন করুন

নির্বাচিত আইন: আইন নির্বাচন করুন। বদলাতে ওপরের বোতাম চাপুন।

পয়েন্ট ০ব্যাজ ০/১৯সঠিক সিদ্ধান্ত ও কুইজের উত্তরে পয়েন্ট যোগ হবে
পর্ব চ · বিদায় ও ফাইল বন্ধঅধ্যায় ১৭

চূড়ান্ত পাওনা, প্রত্যয়নপত্র ও ফাইল বন্ধ

৬০ মিনিট৮টি ধাপঅর্জনযোগ্য ব্যাজ

এই অধ্যায় শেষে আপনি পারবেন

  • ফাইনাল সেটেলমেন্ট শিটের প্রতিটি সারি আইনসহ পূরণ করতে
  • শেষ কর্মদিবস থেকে প্রতিটি পাওনা ও কাগজের সময়সীমা মানতে
  • সার্ভিস বই ফেরত ও চাকরির প্রত্যয়নপত্র সঠিক ফরমে দিতে
  • মৃত বা নিখোঁজ ের পাওনা মনোনীত ব্যক্তি বা নির্ধারিত তহবিলে দিতে
  • পাওনা নিয়ে বিরোধ হলে শ্রমিকের আইনি পথ ব্যাখ্যা করতে

1প্রারম্ভিক কেস

বিদায়ী শ্রমিক চূড়ান্ত পাওনার খাম ও সার্ভিস বই বুঝে নিচ্ছেন; পাশে হিসাবের শিট
রুমা, সুইং অপারেটর

"৬০ দিনের নোটিশ দিয়ে দিয়েছি। এইচআর বলছে, সব পাওনা ৩ মাস পরে একসাথে, আর সার্ভিস বই ও প্রত্যয়নপত্র ফাইল বন্ধ হলে।"

এইচআর-এর কথা কি আইনসম্মত?

সাথী, সুইং অপারেটর

"৩০ দিনের নোটিশ দিয়ে দিয়েছি। এইচআর বলছে, সব পাওনা ৩ মাস পরে একসাথে, আর সার্ভিস বই ও প্রত্যয়নপত্র ফাইল বন্ধ হলে।"

এইচআর-এর কথা কি আইনসম্মত?

2এক নজরে

৭ কর্মদিবসবকেয়া চাকরির ছেদের তারিখ থেকে (বিধি ১১২(৪))
৩০ কর্মদিবসসব পাওনাক্ষতিপূরণসহ (ধারা ৩০, ১২৩(২))
১৫ দিনপ্রত্যয়নপত্রশ্রমিকের আবেদনের পর, ফরম-১৩ (বিধি ৩১)
সারসংক্ষেপঅবসর, , , , ইস্তফা যে কারণেই চাকরির ছেদ ঘটুক, সময়সীমা একই। সার্ভিস বই ২ কর্মদিবসে ফেরত (বিধি ২২(৭)); সব কাগজ ৩ বছর সংরক্ষণ (বিধি ৩৬৩)।
৩ কর্মদিবসসার্ভিস বই ফেরতচাকরি অবসানের পর (বিধি ১৩(৭))
১৫ কর্মদিবসসব পাওনাযে কারণেই চাকরি শেষ হোক (ধারা ৫৬)
১৫ কার্যদিবসপ্রত্যয়নপত্রশ্রমিকের আবেদনের পর, ফরম-১৭ (বিধি ৩০)
সারসংক্ষেপঅবসর, , , বা চাকরির অবসান যে কারণেই হোক, সব পাওনা ১৫ কর্মদিবসে। সব কাগজ ৩ বছর সংরক্ষণ (বিধি ৩১১)।

3চিত্রে ব্যাখ্যা

ছবিতে দেখুন: ফাইনাল সেটেলমেন্ট শিট

অসম্পূর্ণ মাসের মজুরি (বিধি ১১৪): বাড়ি ভাড়া, যাতায়াত ও চিকিৎসা ভাতাসহ মাসের মোট মজুরি ÷ ওই মাসের মোট দিন × কাজের দিন; সাপ্তাহিক ও অন্য ছুটিও গোনা হবে। শ্রমিক নোটিশ না দিলে নোটিশ মেয়াদের সমান অর্থ সমন্বয় হয় (ধারা ২৭(২))।

ছবিতে দেখুন: ফাইনাল সেটেলমেন্ট শিট

অসম্পূর্ণ মাসের (বিধি ১২১): বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্য ভাতাসহ মাসের মোট মজুরি ÷ ওই মাসের মোট দিন × কাজের দিন; সাপ্তাহিক ও অন্য ছুটিও গোনা হবে। ধারা ২৫: চাকরি যেভাবেই শেষ হোক, ভবিষ্য তহবিলের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।

ছবিতে দেখুন: শেষ কর্মদিবস থেকে ফাইল বন্ধ

পরিশোধের দিন শ্রমিক সার্ভিস বই সঙ্গে আনবেন এবং পরিশোধের তথ্য তাতে লিপিবদ্ধ হবে (বিধি ২২(৭)-এর শর্ত)।

ছবিতে দেখুন: শেষ কর্মদিবস থেকে ফাইল বন্ধ

বিধি ৩০-এ সময় ১৫ "কার্যদিবস"। পরিশোধের দিন শ্রমিক সার্ভিস বই সঙ্গে আনবেন এবং পরিশোধের তথ্য তাতে লিপিবদ্ধ হবে (বিধি ১৩(৭)-এর শর্ত)।

ছবিতে দেখুন: মৃত বা নিখোঁজ শ্রমিকের পাওনা

মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী না থাকলে, অথবা পরবর্তী ১২ মাসে তাঁদের দেওয়া সম্ভব না হলে অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা হবে (ধারা ১৩১(১)(খ))।

ছবিতে দেখুন: মৃত বা নিখোঁজ শ্রমিকের পাওনা

মনোনীত ব্যক্তিকে দেওয়া বা আদালতে জমা দেওয়ার পর মজুরি পরিশোধের দায় থেকে মালিক মুক্ত হন (ধারা ৫৯(২))।

পাওনা না পেলে শ্রমিকের পথ
পথকোথায় ও কীভাবেসময় ও ফল
আপোষ মীমাংসা (ধারা ১২৪ক)প্রধান পরিদর্শক বা তাঁর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন; চাকরির যে কোনো পর্যায়ে২০ দিনের মধ্যে নিষ্পত্তির কার্যক্রম; সর্বসম্মত সিদ্ধান্ত মানা বাধ্যতামূলক; না মানলে শ্রম আদালত
শ্রম আদালত (ধারা ১৩২)শ্রমিক, মৃত্যু হলে উত্তরাধিকারী বা আইনসঙ্গত প্রতিনিধি, অথবা পরিদর্শকমজুরি প্রদেয় হওয়ার ১২ মাসের মধ্যে; যথেষ্ট কারণ দেখালে পরেও
অতিরিক্ত ক্ষতিপূরণ (ধারা ১৩২(৫))আদালত পরিশোধের নির্দেশের সাথেমজুরির ২৫% পর্যন্ত; প্রকৃত ভুলের মতো কারণে বিলম্ব হলে নয় (১৩২(৬))
পাওনা না পেলে শ্রমিকের পথ
পথকোথায় ও কীভাবেসময় ও ফল
ইপিজেড শ্রম আদালত (ধারা ৬০, বিধি ১২৭)শ্রমিক, মৃত্যু হলে উত্তরাধিকারী বা আইনসঙ্গত প্রতিনিধি; ফরম-৫১, ৫২ বা ৫৩মজুরি প্রদেয় হওয়ার ১২ মাসের মধ্যে; যথেষ্ট কারণ দেখালে পরেও
কোর্ট-ফি (বিধি ১২৮)সমন জারির ফি ছাড়া কোনো কোর্ট-ফি নেইশ্রমিক জিতলে ফি-র সমপরিমাণ অর্থ মালিককে দিতে নির্দেশ
অতিরিক্ত ক্ষতিপূরণ (বিধি ১২৭(৫))আদালত পরিশোধের নির্দেশের সাথেমজুরির ২৫% পর্যন্ত; প্রকৃত ভুলের মতো কারণে বিলম্ব হলে নয় (বিধি ১২৭(৬))

4কারখানার উদাহরণ

রুমাআপা, ১২ মার্চ আমার শেষ কর্মদিবস। মার্চের ১২ দিনের মজুরি কীভাবে হবে?
এইচআরমাসের মোট মজুরি ১২,৪০০ ÷ মার্চের ৩১ দিন × ১২ দিন = ৪,৮০০ টাকা। এটা ৭ কর্মদিবসের মধ্যে পাবেন।
রুমাআমার ৯ দিন বার্ষিক ছুটি জমা আছে, আর ৬ বছরের চাকরি।
এইচআরছুটির মজুরি আর ৬ × ১৫ = ৯০ দিনের ক্ষতিপূরণ ৩০ কর্মদিবসের মধ্যে। সার্ভিস বই ২ কর্মদিবসে ফেরত দেব; পরিশোধের দিন সঙ্গে আনবেন।
রুমার চূড়ান্ত পাওনা
বকেয়া মজুরি: ১২,৪০০ ÷ ৩১ × ১২৪,৮০০
অব্যয়িত ছুটি: ৯ × (১২,৪০০ ÷ ৩০)৩,৭২০
ক্ষতিপূরণ: ৯০ × (৬,৭০০ ÷ ৩০)২০,১০০
মোট৳ ২৮,৬২০
বকেয়া মজুরির ভাজক আইনে নির্ধারিত (বিধি ১১৪)। ছুটি ও ক্ষতিপূরণে ÷ ৩০ প্রচলিত চর্চা; প্রতিষ্ঠানের নীতিতে লিখে রাখুন। অঙ্ক উদাহরণমাত্র।
সাথীআপা, ১২ মার্চ আমার শেষ কর্মদিবস। মার্চের ১২ দিনের মজুরি কীভাবে হবে?
এইচআরমাসের মোট মজুরি ১২,৪০০ ÷ মার্চের ৩১ দিন × ১২ দিন = ৪,৮০০ টাকা।
সাথীআমার ৯ দিন বার্ষিক ছুটি জমা আছে, আর ৬ বছরের চাকরি।
এইচআরছুটির মজুরি আর ৬ × ১৫ = ৯০ দিনের ক্ষতিপূরণ, গত ১২ মাসের গড় মূল মজুরিতে। সব মিলিয়ে ১৫ কর্মদিবসের মধ্যে; সার্ভিস বই ৩ কর্মদিবসে ফেরত।
সাথীর চূড়ান্ত পাওনা
বকেয়া মজুরি: ১২,৪০০ ÷ ৩১ × ১২৪,৮০০
অব্যয়িত ছুটি: ৯ × (১২,৪০০ ÷ ৩০)৩,৭২০
ক্ষতিপূরণ: ৯০ × (৬,৯৫০ ÷ ৩০)২০,৮৫০
মোট৳ ২৯,৩৭০
বকেয়া মজুরির ভাজক আইনে নির্ধারিত (বিধি ১২১)। ছুটি ও ক্ষতিপূরণে ÷ ৩০ প্রচলিত চর্চা; প্রতিষ্ঠানের নীতিতে লিখে রাখুন। অঙ্ক উদাহরণমাত্র।

5আইন ও হিসাব

6BLA বনাম EPZ

BLA বনাম EPZ: চূড়ান্ত পাওনা ও ফাইল বন্ধে পার্থক্য

বিষয়BLAEPZ
সব পাওনা৩০ কর্মদিবস (বকেয়া মজুরি ৭)১৫ কর্মদিবস
সার্ভিস বই ফেরত২ কর্মদিবস (বিধি ২২(৭))৩ কর্মদিবস (বিধি ১৩(৭))
প্রত্যয়নপত্রআবেদনের ১৫ দিনে, ফরম-১৩আবেদনের ১৫ কার্যদিবসে, ফরম-১৭
প্রত্যয়নপত্র পাবেন নাসাময়িক ও শুধু সাময়িক শ্রমিক
মনোনয়ন ফরমফরম-৪১ (বিধি ১১৮)ফরম-৪৮ (বিধি ১২৫)
মনোনীত কেউ না থাকলেউত্তরাধিকারী; না হলে কল্যাণ ফাউন্ডেশন তহবিলইপিজেড শ্রম আদালতে জমা; ১২ মাস পর অংশগ্রহণ তহবিল
একই যারেকর্ড ৩ বছর; আদালতে দাবি ১২ মাসে; ২৫% অতিরিক্ত ক্ষতিপূরণ

7মূল শিক্ষা

কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পন্ন হলে টিক দিন

  • গত ৩ মাসে চাকরি শেষ হওয়া ৫ জনের শেষ কর্মদিবস আর পরিশোধের তারিখ পাশাপাশি লিখে কর্মদিবস গুনুন
  • সব শ্রমিকের মনোনয়ন ফরম ছবিসহ ফাইলে আছে কিনা মিলিয়ে দেখুন
  • প্রত্যয়নপত্র ও সার্ভিস বই ফেরতের একটি রেজিস্টার চালু করুন, তারিখসহ
  • সেটেলমেন্ট শিট, রসিদ ও নোটিশ অন্তত ৩ বছর রাখার নিয়ম লিখিত করুন

অডিটে যা ধরা পড়ে ও তার CAPBLA

DIFE-এর RMG কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।

  1. চেকলিস্ট ৭.২★★ অতি গুরুত্বপূর্ণমালিক কর্তৃক শ্রমিকদের নিয়মিত মাসিক মজুরী ও কর্মচ্যুতিজনিত চূড়ান্ত পাওনাদি কি আইনে নির্ধারিত নির্দিষ্ট মেয়াদের মধ্যে পরিশোধ করা হয়?
    যা ধরা পড়ে
    চাকরি শেষে চূড়ান্ত পাওনা ৩০ কর্মদিবস পেরিয়ে দেওয়া হয়েছে।
    CAP
    চাকরির ছেদের তারিখ থেকে বকেয়া মজুরি ৭ কর্মদিবসে এবং ক্ষতিপূরণ ও অন্য সব পাওনা ৩০ কর্মদিবসের মধ্যে দিন (ধারা ৩০, বিধি ১১২(৪))।
    প্রমাণ রাখুন
    চূড়ান্ত পাওনার শিট (ছেদের তারিখ ও পরিশোধের তারিখসহ), পরিশোধের স্বাক্ষর বা ব্যাংক রেকর্ড
  2. চেকলিস্ট ১.৯★★ অতি গুরুত্বপূর্ণশ্রমিকের মৃত্যু, ছাঁটাই, ডিসচার্জ, অবসান, স্বেচ্ছাবসান, অবসর, বা নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে চাকরি ছেদজনিত প্রাপ্য পাওনাসমূহ আইনমাফিক পরিশোধ করা হয় কি?
    যা ধরা পড়ে
    চূড়ান্ত পাওনায় অভোগকৃত বার্ষিক ছুটির মজুরি নেই।
    CAP
    যে কারণেই চাকরি শেষ হোক, পাওনা বার্ষিক ছুটির বদলে ছুটিকালীন প্রাপ্য মজুরি দিন (ধারা ১১)।
    প্রমাণ রাখুন
    ছুটির রেজিস্টারের ব্যালান্স, চূড়ান্ত পাওনার শিট
  3. চেকলিস্টে আলাদা প্রশ্ন নেই
    যা ধরা পড়ে
    সার্ভিস বই ফেরত দেওয়া হয়নি।
    CAP
    চাকরি অবসানের ২ কর্মদিবসের মধ্যে সার্ভিস বই ফেরত দিন; চূড়ান্ত পাওনা পরিশোধের সময় তাতে পরিশোধের তথ্য লিখে দিন (বিধি ২২(৭))।
    প্রমাণ রাখুন
    সার্ভিস বই ফেরতের প্রাপ্তিস্বীকার
  4. চেকলিস্টে আলাদা প্রশ্ন নেই
    যা ধরা পড়ে
    চাকরির প্রত্যয়নপত্র দেওয়া হয়নি।
    CAP
    সাময়িক ও বদলি শ্রমিক ছাড়া সবাই প্রত্যয়নপত্র পাবেন (ধারা ৩১); শ্রমিকের আবেদনের ১৫ দিনের মধ্যে ফরম-১৩ অনুযায়ী দিন (বিধি ৩১)।
    প্রমাণ রাখুন
    আবেদন ও প্রত্যয়নপত্রের কপি
কারখানা অডিট টুলে নিজের কারখানা যাচাই করুন লেভেল ৫-এর ১ পাতার চেকলিস্ট (PDF)

অডিটে যা ধরা পড়ে ও তার CAPEPZ

বেপজার ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠান/কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।

  1. চেকলিস্ট ৭.২★★★ সর্বাধিক গুরুত্বপূর্ণমালিক কর্তৃক শ্রমিকদের নিয়মিত মাসিক মজুরী ও কর্মচ্যুতিজনিত চূড়ান্ত পাওনাদি আইনে নির্ধারিত নির্দিষ্ট মেয়াদের মধ্যে পরিশোধ করা হয় কিনা?
    যা ধরা পড়ে
    চূড়ান্ত পাওনা ১৫ কর্মদিবস পেরিয়ে দেওয়া হয়েছে।
    CAP
    যে কারণেই চাকরি শেষ হোক, ১৫ কর্মদিবসের মধ্যে সব পাওনা দিন (ধারা ৫৬)।
    প্রমাণ রাখুন
    চূড়ান্ত পাওনার শিট (ছেদের তারিখ ও পরিশোধের তারিখসহ), পরিশোধের রেকর্ড
  2. চেকলিস্ট ১.১৫★★ অতি গুরুত্বপূর্ণশ্রমিকের মৃত্যু, ছাঁটাই, ডিসচার্জ, অবসান, স্বেচ্ছাবসান, অবসর বা নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে, বরখাস্ত/অপসারণ অথবা অন্য যেকোনো কারণে চাকরির অবসান/ছেদ হলে শ্রমিকের অভিযোগ, নিষ্পত্তি ও প্রতিকারের ক্ষেত্রে আইনের বিধান প্রতিপালন ও প্রাপ্য পাওনাদি আইনমাফিক পরিশোধ করা হয় কিনা?
    যা ধরা পড়ে
    চূড়ান্ত পাওনায় অভোগকৃত বার্ষিক ছুটির মজুরি নেই।
    CAP
    পাওনা বার্ষিক ছুটির বদলে ছুটিকালীন প্রাপ্য মজুরি দিন (ধারা ১০)।
    প্রমাণ রাখুন
    ছুটির রেজিস্টারের ব্যালান্স, চূড়ান্ত পাওনার শিট
  3. চেকলিস্টে আলাদা প্রশ্ন নেই
    যা ধরা পড়ে
    সার্ভিস বই ফেরত দেওয়া হয়নি।
    CAP
    চাকরি অবসানের ৩ কর্মদিবসের মধ্যে সার্ভিস বই ফেরত দিন; চূড়ান্ত পাওনা পরিশোধের সময় তাতে পরিশোধের তথ্য লিখে দিন (বিধি ১৩(৭))।
    প্রমাণ রাখুন
    সার্ভিস বই ফেরতের প্রাপ্তিস্বীকার
  4. চেকলিস্ট ১.১৪সাধারণচাকরির অবসান বা সমাপ্তির ক্ষেত্রে আবেদনকারী শ্রমিককে প্রত্যয়ন পত্র প্রদান করা হয় কিনা?
    যা ধরা পড়ে
    চাকরির প্রত্যয়নপত্র দেওয়া হয়নি।
    CAP
    সাময়িক শ্রমিক ছাড়া সবাই প্রত্যয়নপত্র পাবেন (ধারা ২৭); আবেদনের ১৫ কার্যদিবসের মধ্যে ফরম-১৭ অনুযায়ী দিন (বিধি ৩০)।
    প্রমাণ রাখুন
    আবেদন ও প্রত্যয়নপত্রের কপি
কারখানা অডিট টুলে নিজের কারখানা যাচাই করুন লেভেল ৫-এর ১ পাতার চেকলিস্ট (PDF)

8কুইজ

অধ্যায় ১৭ কুইজ

প্রতিটি উত্তরের পর সংশ্লিষ্ট ধারা ও বিধিসহ ব্যাখ্যা দেখানো হবে। অধ্যায় সম্পন্ন হিসেবে গণ্য হতে কুইজে ন্যূনতম ৯০% নম্বর প্রয়োজন।

উৎস ও সতর্কতা: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত), বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫; বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ ও বিধিমালা, ২০২২; সংশ্লিষ্ট নিম্নতম মজুরি প্রজ্ঞাপন। প্রতিটি ধারা ও বিধির পূর্ণ পাঠ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন পাতায় মিলিয়ে নিন। এটি প্রশিক্ষণ সহায়িকা, আইনি পরামর্শ নয়। উদাহরণের কারখানা ও নাম কাল্পনিক।