RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e

প্রথমে আপনার কারখানায় প্রযোজ্য আইন নির্বাচন করুন

নির্বাচিত আইন: আইন নির্বাচন করুন। বদলাতে ওপরের বোতাম চাপুন।

পয়েন্ট ০ব্যাজ ০/১৯সঠিক সিদ্ধান্ত ও কুইজের উত্তরে পয়েন্ট যোগ হবে
পর্ব চ · বিদায় ও ফাইল বন্ধঅধ্যায় ১৬

চাকরির অবসান: ছয়টি পথ ও ক্ষতিপূরণ

৬০ মিনিট৮টি ধাপঅর্জনযোগ্য ব্যাজ

এই অধ্যায় শেষে আপনি পারবেন

  • চাকরি অবসানের ছয়টি পথ আলাদা করে চিনতে
  • প্রতিটি পথে কত দিনের নোটিশ লাগে তা বলতে
  • চাকরির বছর গুনে ক্ষতিপূরণ হিসাব করতে
  • ফাইনাল সেটেলমেন্ট শিটের উপাদান ও সময়সীমা মানতে
  • অনুপস্থিতিজনিত র সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে

1প্রারম্ভিক কেস

একজন শ্রমিক এইচআর ডেস্কে লিখিত ইস্তফাপত্র জমা দিচ্ছেন
লাইন চিফ

"সুমন ১২ দিন ধরে না জানিয়ে অনুপস্থিত। ওর নাম কেটে দিন, আজই চাকরি শেষ!"

এইচআর কর্মকর্তা হিসেবে আপনার সিদ্ধান্ত কী?

2এক নজরে

৬টি পথ, , টার্মিনেশন, ইস্তফা, বা অপসারণ, অবসর
৩০ কর্মদিবসএর মধ্যে ফাইনাল সেটেলমেন্ট (ধারা ৩০)
শেষ মাসের মূলক্ষতিপূরণের "" (ধারা ১৪(৩))
৬টি পথ, , টার্মিনেশন, ইস্তফা, বা অপসারণ, অবসর
১৫ কর্মদিবসএর মধ্যে ফাইনাল সেটেলমেন্ট (ধারা ৫৬)
১২ মাসের গড়ক্ষতিপূরণের "" (ধারা ১৩(৩))
সারসংক্ষেপচাকরি কীভাবে শেষ হলো, তার ওপর নির্ভর করে নোটিশ কত দিনের আর ক্ষতিপূরণ কত। আগে পথটি চিনুন, তারপর চাকরির বছর গুনে ক্ষতিপূরণের দিন বের করুন, শেষে দিনকে টাকায় নিন। "প্রতি সম্পূর্ণ বছর" মানে পূর্ণ বছরই গোনা হয়; ১ বছর ধরা হয় আগের ১২ মাসে অন্তত ২৪০ দিন কাজ করলে।

3চিত্রে ব্যাখ্যা

চাকরি অবসানের ছয়টি পথ: বিস্তারিত দেখতে একটি নির্বাচন করুন
ইস্তফায় ক্ষতিপূরণের হার (প্রতি সম্পূর্ণ বছরে কত দিনের মজুরি)
৭
১৫
৩০
৩ বছর পর্যন্ত৩ বছরের বেশি, ১০-এর কম১০ বছর বা বেশি (বা , যেটি বেশি)

ধারা ২৭(৪), ২০২৬ সালের সংশোধন অনুযায়ী (কার্যকর ১০ এপ্রিল ২০২৬)। এর আগের ইস্তফায় আগের হার প্রযোজ্য হতে পারে; ইস্তফার তারিখ দেখে হিসাব করুন।

০
১৫
৩০
৫ বছরের কম৫ বছর বা বেশি, ১০-এর কম১০ বছর বা বেশি, ২৫-এর কম

ধারা ২৩(৪)। ২৫ বছর চাকরির পর ধারা ২৪ অনুযায়ী ৩০ দিনের নোটিশে স্বেচ্ছা অবসর নেওয়া যায়, তখন প্রতি বছরে ৪৫ দিনের মূল মজুরি।

ফাইনাল সেটেলমেন্টের সময়সীমা: দুই আইনের তুলনা
BLA৩০ কর্মদিবস
EPZ১৫ কর্মদিবস

ধারা ৩০ ও ১২৩(২)। বিধি ১১২(৪) আরও স্পষ্ট করে: বকেয়া মজুরি ৭ কর্মদিবসে, ক্ষতিপূরণ ও অন্য পাওনা ৩০ কর্মদিবসের মধ্যে।

ধারা ৫৬: অবসর, ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত যে কারণেই হোক, ১৫ কর্মদিবসে সব পাওনা।

ছবিতে দেখুন: একই শ্রমিক, চাকরি শেষের ছয় পথ

অঙ্ক উদাহরণমাত্র। ইস্তফা ও বরখাস্তের হার ২০২৬ সালের সংশোধন অনুযায়ী (ধারা ২৩(৩), ২৭(৪))। যেভাবেই চাকরি শেষ হোক, পাওনা বাৎসরিক ছুটির মজুরিও দিতে হবে (ধারা ১১)।

ছবিতে দেখুন: একই শ্রমিক, চাকরি শেষের ছয় পথ

অঙ্ক উদাহরণমাত্র; ১২ মাসের গড় মূল মজুরি বদলালে অঙ্কও বদলাবে। বরখাস্তে বিধি ২৩(১)(খ), (ছ), (ঠ), (ড)-এর প্রমাণে ক্ষতিপূরণ শূন্য। যেভাবেই চাকরি শেষ হোক, পাওনা বাৎসরিক ছুটির মজুরিও দিতে হবে (ধারা ১০)।

4কারখানার উদাহরণ

রুমিআপা, ৬ বছর হলো। আমি চাকরি ছাড়তে চাই, কী করতে হবে?
HR হিসেবে ৬০ দিনের লিখিত নোটিশ দিন। না দিলে নোটিশ মেয়াদের মজুরির সমান টাকা সমন্বয় হবে।
রুমিকিছু টাকা কি পাব?
HR৬ বছর × ১৫ দিন = ৯০ দিনের মজুরি। সাথে বকেয়া মজুরি, অব্যয়িত ছুটির টাকা আর চাকরির প্রত্যয়নপত্র।
হিসাব
ক্ষতিপূরণ: ৬ × ১৫ = ৯০ দিন২০,১০০.০০
১ দিন = ৬,৭০০ ÷ ৩০২২৩.৩৩
+ বকেয়া মজুরি ও ছুটির টাকাআলাদা
ক্ষতিপূরণ৳ ২০,১০০
সব পাওনা ৩০ কর্মদিবসের মধ্যে (ধারা ৩০)। হার ২০২৬ সংশোধন অনুযায়ী। অঙ্ক উদাহরণমাত্র।
সাথীআপা, ৬ বছর হলো। আমি চাকরি ছাড়তে চাই, কী করতে হবে?
HR হিসেবে ৩০ দিনের লিখিত নোটিশ দিন।
সাথীকিছু টাকা কি পাব?
HR৫ বছর পার হয়েছে, তাই ৬ × ১৫ = ৯০ দিনের মজুরি। হিসাব হবে গত ১২ মাসের গড় মূল মজুরিতে।
হিসাব
ক্ষতিপূরণ: ৬ × ১৫ = ৯০ দিন২০,৮৫০.০০
১ দিন = ৬,৯৫০ ÷ ৩০২৩১.৬৭
+ বকেয়া মজুরি ও ছুটির টাকাআলাদা
ক্ষতিপূরণ৳ ২০,৮৫০
সব পাওনা ১৫ কর্মদিবসের মধ্যে (ধারা ৫৬)। অঙ্ক উদাহরণমাত্র।

5আইন ও হিসাব

ক্ষতিপূরণ হিসাব করুন

ফাইনাল সেটেলমেন্ট শিটে যা যা থাকবে
১. বকেয়া ও অসম্পূর্ণ মাস: বিধি ১১৪বিধি ১২১ (মোট মজুরি ÷ মাসের দিন × কাজের দিন)
২. অব্যয়িত বার্ষিক ছুটির টাকাধারা ১১ধারা ১০, বিধি ১৬
৩. নোটিশমালিক নোটিশ না দিলে নোটিশের বদলে মজুরি; নোটিশ না দিলে সমপরিমাণ সমন্বয়
৪. ক্ষতিপূরণপথ অনুযায়ী, উপরের হিসাব থেকে
৫. ভবিষ্য তহবিল (থাকলে)নিজের ও মালিকের চাঁদা, তহবিলের নিয়ম অনুযায়ী (অধ্যায় ৮)
৬. প্রসূতি বা দুর্ঘটনার বকেয়াথাকলে (অধ্যায় ১২, ১৩)
৭. আইনসম্মত কর্তনশুধু আইনে অনুমোদিত (অধ্যায় ৪)
৮. চাকরির প্রত্যয়নপত্রধারা ৩১: সাময়িক ও ছাড়া সবাইধারা ২৭: সাময়িক শ্রমিক ছাড়া সবাই

6BLA বনাম EPZ

BLA বনাম EPZ: চাকরির অবসানে পার্থক্য

বিষয়BLAEPZ
ইস্তফার নোটিশ (স্থায়ী)৬০ দিন৩০ দিন
ইস্তফার ক্ষতিপূরণ৩ বছর পর্যন্ত ৭ দিন; ১০-এর কম ১৫; ১০+ ৩০ দিন৫ বছরের কম শূন্য; ১০-এর কম ১৫; ২৫-এর কম ৩০ দিন
টার্মিনেশন নোটিশ (স্থায়ী)মাসিক মজুরির শ্রমিক ১২০ দিন, অন্যরা ৬০ দিন১২০ দিন; ১০ বা বেশি শ্রমিক হলে অতিরিক্ত মহাপরিদর্শকের সাথে পরামর্শ
অবসরের পাওনাধারা ২৬(৪) অনুযায়ী: প্রতি বছরে ৩০ দিন বা গ্র্যাচুইটিপ্রতি বছরে ৪৫ দিনের মূল মজুরি; ২৫ বছর পর স্বেচ্ছা অবসর
ে ক্ষতিপূরণ শূন্যচুরি-আত্মসাৎ, দাঙ্গা-ভাংচুরএগুলো ছাড়াও মাদক ও উচ্ছৃঙ্খলতা, যৌন হয়রানি বা লাঞ্ছনা
ক্ষতিপূরণের "মজুরি"সর্বশেষ মাসের মূল (ধারা ১৪(৩))আগের ১২ মাসের গড় মূল (ধারা ১৩(৩))
র বিকল্পআছে: "যেটি বেশি" (ধারা ২০, ২২, ২৬, ২৭)এই ধারাগুলোতে উল্লেখ নেই
ফাইনাল সেটেলমেন্ট৩০ কর্মদিবস১৫ কর্মদিবস
প্রত্যয়নপত্র পাবেন নাসাময়িক ও বদলি শ্রমিকশুধু সাময়িক শ্রমিক

7মূল শিক্ষা

কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পন্ন হলে টিক দিন

  • গত ৩ মাসে চাকরি শেষ হওয়া ৫ জনের ফাইল নিয়ে পথ, ক্ষতিপূরণ ও পরিশোধের তারিখ মিলিয়ে দেখুন।
  • অনুপস্থিতিজনিত ইস্তফার ফাইলে ১০ + ৭ দিনের নোটিশের কপি আছে কিনা দেখুন।
  • ফাইনাল সেটেলমেন্ট শিটের একটি টেমপ্লেট বানান, উপরের ৮টি সারি রেখে।
  • চাকরির প্রত্যয়নপত্র কাদের দেওয়া হচ্ছে, আইনের সাথে মেলান।

অডিটে যা ধরা পড়ে ও তার CAPBLA

DIFE-এর RMG কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।

  1. চেকলিস্ট ১.৭সাধারণশ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে আইনের বিধান অনুসরণ করা হয় কি?
    যা ধরা পড়ে
    ছাঁটাইয়ে ১ মাসের নোটিশ বা কারণ নেই, নোটিশের কপি পাঠানো হয়নি, বা সবশেষে যোগদানকারীকে আগে ছাঁটাই করা হয়নি।
    CAP
    ১ বছর চাকরি হলে কারণসহ ১ মাসের লিখিত নোটিশ বা তার বদলে মজুরি দিন, নোটিশের কপি প্রধান পরিদর্শক বা নির্ধারিত কর্মকর্তা এবং থাকলে তাকে দিন, এবং প্রতি বছরে ৩০ দিনের মজুরি বা গ্র্যাচুইটি, যেটি বেশি, দিন (ধারা ২০(২)); চুক্তি না থাকলে ওই শ্রেণির সবশেষে নিযুক্ত শ্রমিক আগে (ধারা ২০(৪))। নোটিশে প্রতিষ্ঠান ও শ্রমিকের নাম, পদবি, কার্ড নম্বর, কারণ, কার্যকর তারিখ, মোট চাকরিকাল, সব পাওনা ও পরিশোধের তারিখ লিখুন এবং কপি মহাপরিচালককে পাঠান (বিধি ২৭)।
    প্রমাণ রাখুন
    নোটিশ ও প্রেরণের রিসিভ কপি, জ্যেষ্ঠতার তালিকা, পাওনার হিসাব
  2. চেকলিস্ট ১.৯★★ অতি গুরুত্বপূর্ণশ্রমিকের মৃত্যু, ছাঁটাই, ডিসচার্জ, অবসান, স্বেচ্ছাবসান, অবসর, বা নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে চাকরি ছেদজনিত প্রাপ্য পাওনাসমূহ আইনমাফিক পরিশোধ করা হয় কি?
    যা ধরা পড়ে
    টার্মিনেশনে নোটিশ বা নোটিশের মজুরি এবং ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
    CAP
    স্থায়ী শ্রমিকের চাকরি অবসানে মাসিক মজুরির শ্রমিককে ১২০ দিন, অন্যদের ৬০ দিনের লিখিত নোটিশ বা তার বদলে মজুরি দিন, এবং প্রতি সম্পূর্ণ বছরে ৩০ দিনের মজুরি বা গ্র্যাচুইটি, যেটি বেশি, অন্য পাওনার অতিরিক্ত দিন (ধারা ২৬(১), (৩), (৪))।
    প্রমাণ রাখুন
    অবসানের নোটিশ, ক্ষতিপূরণের হিসাব
  3. চেকলিস্ট ১.৯★★ অতি গুরুত্বপূর্ণ
    যা ধরা পড়ে
    স্থায়ী শ্রমিকের ইস্তফায় কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
    CAP
    স্থায়ী শ্রমিক ইস্তফা দিলে প্রতি সম্পূর্ণ বছরে: ৩ বছর পর্যন্ত চাকরিতে ৭ দিনের, ৩ বছরের বেশি কিন্তু ১০ বছরের কমে ১৫ দিনের, ১০ বছর বা বেশিতে ৩০ দিনের মজুরি বা গ্র্যাচুইটি, যেটি বেশি; এটি অন্য পাওনার অতিরিক্ত (ধারা ২৭(৪))।
    প্রমাণ রাখুন
    ইস্তফাপত্র ও নোটিশের তারিখ, চূড়ান্ত পাওনার শিট
  4. চেকলিস্টে আলাদা প্রশ্ন নেই
    যা ধরা পড়ে
    ১০ দিনের বেশি অনুপস্থিত শ্রমিককে সরাসরি "ইস্তফা দিয়েছেন" দেখানো হয়েছে।
    CAP
    বিনা অনুমতিতে ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে ব্যাখ্যা দিতে ও কাজে যোগ দিতে ১০ দিন সময় দিয়ে নোটিশ দিন; সাড়া না দিলে আত্মপক্ষ সমর্থনে আরও ৭ দিন সময় দিন; তবুও না এলে অনুপস্থিতির দিন থেকে ইস্তফা দিয়েছেন গণ্য হবে (ধারা ২৭(৩ক))।
    প্রমাণ রাখুন
    দুটি নোটিশ ও ডাকে পাঠানোর রসিদ
কারখানা অডিট টুলে নিজের কারখানা যাচাই করুন লেভেল ৫-এর ১ পাতার চেকলিস্ট (PDF)

অডিটে যা ধরা পড়ে ও তার CAPEPZ

বেপজার ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠান/কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।

  1. চেকলিস্ট ১.১১সাধারণশ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে আইনের বিধান অনুসরণ করা হয় কিনা?
    যা ধরা পড়ে
    ছাঁটাইয়ে ১ মাসের নোটিশ, কারণ বা ক্ষতিপূরণ নেই; শেষে আসা আগে যাবে পদ্ধতি মানা হয়নি।
    CAP
    ১ বছর চাকরি হলে কারণসহ ১ মাসের লিখিত নোটিশ বা তার বদলে মজুরি, এবং প্রতি বছরে ৩০ দিনের মজুরি দিন (ধারা ১৯(২)); শেষে আসলে আগে যাবে পদ্ধতি মানুন, বিশেষ দক্ষতার ক্ষেত্রে ব্যতিক্রম (বিধি ২০(১)); নোটিশে প্রতিষ্ঠান ও শ্রমিকের তথ্য, কারণ, তারিখ, চাকরিকাল, ভবিষ্য তহবিলসহ সব পাওনা ও পরিশোধের তারিখ লিখুন (বিধি ২০(২))। ১ বছরের মধ্যে আবার লোক নিলে ছাঁটাইকৃতদের শেষ জানা ঠিকানায় নোটিশ দিয়ে অগ্রাধিকার দিন (ধারা ১৯(৩))।
    প্রমাণ রাখুন
    নোটিশের কপি, জ্যেষ্ঠতার তালিকা, পাওনার হিসাব
  2. চেকলিস্ট ১.১২★ গুরুত্বপূর্ণআইনের বিধান মোতাবেক শ্রমিক ছাঁটাই এর ক্ষেত্রে জোনের অতিরিক্ত মহাপরিদর্শক (নির্বাহী পরিচালক) কে অবহিতকরণ ও তাহার সাথে পরামর্শ গ্রহণ করা হয় কিনা?
    যা ধরা পড়ে
    ছাঁটাইয়ের আগে অতিরিক্ত মহাপরিদর্শকের সাথে পরামর্শ হয়নি।
    CAP
    ছাঁটাইয়ের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করুন (ধারা ১৯(১)) এবং জোনের অতিরিক্ত মহাপরিদর্শককে জানিয়ে তাঁর পরামর্শ নিন (বিধি ২০(৩))।
    প্রমাণ রাখুন
    অতিরিক্ত মহাপরিদর্শককে পাঠানো চিঠি ও পরামর্শের রেকর্ড
  3. চেকলিস্ট ১.১৫★★ অতি গুরুত্বপূর্ণশ্রমিকের মৃত্যু, ছাঁটাই, ডিসচার্জ, অবসান, স্বেচ্ছাবসান, অবসর বা নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে, বরখাস্ত/অপসারণ অথবা অন্য যেকোনো কারণে চাকরির অবসান/ছেদ হলে শ্রমিকের অভিযোগ, নিষ্পত্তি ও প্রতিকারের ক্ষেত্রে আইনের বিধান প্রতিপালন ও প্রাপ্য পাওনাদি আইনমাফিক পরিশোধ করা হয় কিনা?
    যা ধরা পড়ে
    টার্মিনেশনে নোটিশ বা ক্ষতিপূরণ দেওয়া হয়নি; একসাথে অনেককে অবসান।
    CAP
    স্থায়ী শ্রমিককে ১২০ দিন, অন্যদের ৬০ দিনের লিখিত নোটিশ বা তার বদলে মজুরি; স্থায়ী শ্রমিককে প্রতি সম্পূর্ণ বছরে ৩০ দিনের মজুরি, অন্য পাওনার অতিরিক্ত; ১০ বা বেশি শ্রমিকের একসাথে অবসানে জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের সাথে পরামর্শ (ধারা ২২)।
    প্রমাণ রাখুন
    অবসানের নোটিশ, ক্ষতিপূরণের হিসাব, পরামর্শের রেকর্ড
  4. চেকলিস্ট ১.১৫★★ অতি গুরুত্বপূর্ণ
    যা ধরা পড়ে
    ইস্তফায় প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
    CAP
    স্থায়ী শ্রমিক ৩০ দিনের, অন্যরা ১৫ দিনের নোটিশে ইস্তফা দেবেন; স্থায়ী শ্রমিককে প্রতি সম্পূর্ণ বছরে ৫ থেকে ১০ বছরের কম চাকরিতে ১৫ দিনের, ১০ থেকে ২৫ বছরের কম চাকরিতে ৩০ দিনের মজুরি দিন; এটি অন্য পাওনার অতিরিক্ত (ধারা ২৩)।
    প্রমাণ রাখুন
    ইস্তফাপত্র ও নোটিশের তারিখ, চূড়ান্ত পাওনার শিট
কারখানা অডিট টুলে নিজের কারখানা যাচাই করুন লেভেল ৫-এর ১ পাতার চেকলিস্ট (PDF)

8কুইজ

অধ্যায় ১৬ কুইজ

প্রতিটি উত্তরের পর সংশ্লিষ্ট ধারা ও বিধিসহ ব্যাখ্যা দেখানো হবে। অধ্যায় সম্পন্ন হিসেবে গণ্য হতে কুইজে ন্যূনতম ৯০% নম্বর প্রয়োজন।

উৎস ও সতর্কতা: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত), বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫; বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ ও বিধিমালা, ২০২২; সংশ্লিষ্ট নিম্নতম মজুরি প্রজ্ঞাপন। প্রতিটি ধারা ও বিধির পূর্ণ পাঠ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন পাতায় মিলিয়ে নিন। এটি প্রশিক্ষণ সহায়িকা, আইনি পরামর্শ নয়। উদাহরণের কারখানা ও নাম কাল্পনিক।