হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · ষষ্ঠ অধ্যায় — মজুরি, মজুরি পরিশোধ, ইত্যাদি · বিধি ১২৫
বিধি ১২৫ — মৃত বা নিখোঁজ শ্রমিকের অপরিশোধিত মজুরি ও অন্যান্য পাওনা পরিশোধ
মৃত বা নিখোঁজ শ্রমিকের অপরিশোধিত মজুরি ও অন্যান্য পাওনা পরিশোধ
(১) আইনের ধারা ৫৯(১)(ক) এর বিধান অনুযায়ী প্রত্যেক শ্রমিককে কাজে যোগদানের সময় তাহার অবর্তমানে তাহার অপরিশোধিত মজুরি ও অন্যান্য পাওনা গ্রহণের জন্য ফরম-৪৮ অনুযায়ী মনোনয়ন প্রদান করিতে হইবে।
(২) উক্ত মনোনয়ন ফরমে শ্রমিকের নিজের ছবি এবং মনোনীত ব্যক্তির ছবি সংযুক্ত করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, শ্রমিক ইচ্ছা পোষণ করিলে, সময় সময়, উক্ত মনোনয়ন একই প্রক্রিয়ায় পরিবর্তন করিতে পারিবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৫৯
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি