RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e

প্রথমে আপনার কারখানায় প্রযোজ্য আইন নির্বাচন করুন

নির্বাচিত আইন: আইন নির্বাচন করুন। বদলাতে ওপরের বোতাম চাপুন।

পয়েন্ট ০ব্যাজ ০/১৯সঠিক সিদ্ধান্ত ও কুইজের উত্তরে পয়েন্ট যোগ হবে
পর্ব ঙ · বিশেষ পরিস্থিতিঅধ্যায় ১২

মাতৃত্বকালীন সুবিধা (আইনে: প্রসূতি কল্যাণ সুবিধা)

৪৫ মিনিট৮টি ধাপঅর্জনযোগ্য ব্যাজ

এই অধ্যায় শেষে আপনি পারবেন

  • কে সুবিধা পাবেন আর কে পাবেন না তা নির্ধারণ করতে
  • ছুটির মেয়াদ ও কিস্তি পরিশোধের সময় বলতে
  • দৈনিক হার ও মোট সুবিধার টাকা হিসাব করতে
  • গর্ভকালে নিষিদ্ধ কাজ ও চাকরি সুরক্ষার নিয়ম প্রয়োগ করতে
  • নোটিশ, রেজিস্টার ও রিটার্নের সঠিক ফরম চিনতে

1প্রারম্ভিক কেস

অন্তঃসত্ত্বা শ্রমিক কল্যাণ কর্মকর্তা ও চিকিৎসকের সাথে ছুটির তারিখ মিলিয়ে নিচ্ছেন
শিউলি, অপারেটর (৭ মাসের অন্তঃসত্ত্বা)

"আপা, ডাক্তারের প্রত্যয়নপত্র এনেছি। আমার প্রসূতির টাকা কবে পাব?"

এইচআর কর্মকর্তা হিসেবে আপনার সিদ্ধান্ত কী?

2এক নজরে

১২০ দিনপ্রসবের আগে ৬০ + পরে ৬০ দিন, পূর্ণ সুবিধাসহ
৬ মাসপ্রসবের আগে একই মালিকের অধীনে অন্তত এত দিন চাকরি
গ্রস ÷ ২৬দৈনিক হার: সর্বশেষ মাসিক মোট ÷ ২৬
১৬ সপ্তাহপ্রসবের আগে ৮ + পরে ৮ সপ্তাহ (১১২ দিন)
৬ মাসপ্রসবের আগে একই মালিকের অধীনে অন্তত এত দিন চাকরি
৩ মাসের গড়দৈনিক হার: নোটিশের আগের ৩ মাসের ÷ উপস্থিতির দিন
সারসংক্ষেপঅন্তঃসত্ত্বা মালিককে জানালে (নোটিশ) প্রসবের আগে ও পরে নির্দিষ্ট সময় ছুটি পাবেন, আর ওই পুরো সময়ের সুবিধা হিসেবে পাবেন। টাকা দুই কিস্তিতে, প্রতিটি প্রমাণ জমার ৩ কর্মদিবসের মধ্যে। এই সময়ে যথেষ্ট কারণ ছাড়া চাকরি শেষ করলেও তিনি সুবিধা হারাবেন না।

3চিত্রে ব্যাখ্যা

মাতৃত্বকালীন ছুটির টাইমলাইন
প্রসবের আগে ৬০ দিনপ্রসবের আগে ৮ সপ্তাহ
প্রসবের পরে ৬০ দিনপ্রসবের পরে ৮ সপ্তাহ
নোটিশ ও ছুটি শুরুপ্রসবকাজে ফেরা
চাকরি সুরক্ষা: প্রসবের আগের ৬ মাস থেকে পরের ৬০ দিন (ধারা ৫০)চাকরি সুরক্ষা: প্রসবের আগের ৬ মাস থেকে পরের ৮ সপ্তাহ (ধারা ৩৪)
১. নোটিশলিখিত বা মৌখিক; প্রসবের আগে ফরম-১৮, পরে ফরম-১৮(ক); মনোনীত ব্যক্তির নামসহ (ধারা ৪৭, বিধি ৩৯)লিখিত বা মৌখিক; প্রসবের আগে ফরম-১৯, পরে ফরম-২০; মনোনীত ব্যক্তির নামসহ (বিধি ৩৫, ৩৮)
২. প্রথম কিস্তিডাক্তারের প্রত্যয়নপত্র জমার ৩ কর্মদিবসে, প্রসবের আগের ৬০ দিনের টাকা (ধারা ৪৭(৪)(ক))ডাক্তারের প্রত্যয়নপত্র জমার ৩ কর্মদিবসে, প্রসবের আগের ৮ সপ্তাহের টাকা (বিধি ৩৫(৪)(ক))
৩. দ্বিতীয় কিস্তিপ্রসবের প্রমাণ (জন্ম নিবন্ধন বা চিকিৎসকের প্রত্যয়ন) জমার ৩ কর্মদিবসে বাকি টাকা

প্রসবের ৩ মাসের মধ্যে প্রমাণ জমা না দিলে প্রমাণনির্ভর অংশ পাওয়া যায় না। ছুটিতে যাওয়ার নির্ধারিত তারিখের আগে গর্ভপাত হলে প্রসূতি সুবিধা নেই, তবে স্বাস্থ্যগত কারণে পরের ৪ সপ্তাহ ছুটি পাবেন; এর জন্য মজুরি কাটা বা অন্য ছুটির সাথে সমন্বয় করা যাবে না (ধারা ৪৭(৪), বিধি ৩৮কবিধি ৩৫(৪)(চ))।

ছবিতে দেখুন: গর্ভবতী শ্রমিকের সুরক্ষা

বিধি ৩৭: গর্ভবতী শ্রমিকের প্রতি মালিক ও সহকর্মীর দায়িত্ব। ধারা ৪৫, ৪৬, ৫০-এ ২০২৬ সালের সংশোধনে ৮ সপ্তাহের জায়গায় ৬০ দিন। ধারা ৪৬(২): দুই বা তার বেশি সন্তান জীবিত থাকলে প্রসূতি সুবিধা নয়, তবে প্রাপ্য ছুটি পাবেন।

ছবিতে দেখুন: গর্ভবতী শ্রমিকের সুরক্ষা

বিধি ৩৩: গর্ভবতী শ্রমিকের প্রতি মালিক ও সহকর্মীর দায়িত্ব। বিধি ৪০(১)(ঘ): গর্ভবতী শ্রমিক দিয়ে ভারী দ্রব্য তোলানো যাবে না। ধারা ৩০(২): দুই বা তার বেশি সন্তান জীবিত থাকলে কল্যাণ সুবিধা নয়, তবে প্রাপ্য ছুটি পাবেন।

4কারখানার উদাহরণ

রুপাআপা, আমি ৩ বছর ধরে কাজ করছি, এটা প্রথম সন্তান। কত দিন ছুটি পাব?
HRপ্রসবের আগে ৬০ দিন আর পরে ৬০ দিন, মোট ১২০ দিন, পুরো সুবিধাসহ।
রুপাটাকা কত হবে?
HRআপনার মোট মজুরি ১২,৫০০। দৈনিক = ১২,৫০০ ÷ ২৬ = ৪৮০.৭৭ টাকা। ১২০ দিনে ৫৭,৬৯২.৩১ টাকা, দুই কিস্তিতে।
হিসাব
দৈনিক গড় (গ্রস ÷ ২৬)৪৮০.৭৭
প্রথম কিস্তি (৬০ দিন)২৮,৮৪৬.১৫
দ্বিতীয় কিস্তি (৬০ দিন)২৮,৮৪৬.১৬
মোট৳ ৫৭,৬৯২.৩১
প্রতিটি কিস্তি প্রমাণ জমার ৩ কর্মদিবসে; রেকর্ড ফরম-১৯। অঙ্ক উদাহরণমাত্র।
মিতাআপা, আমার প্রসূতি ছুটি কত দিন?
HRপ্রসবের আগে ৮ সপ্তাহ আর পরে ৮ সপ্তাহ, মোট ১৬ সপ্তাহ বা ১১২ দিন।
মিতাটাকা কীভাবে হিসাব হবে?
HRনোটিশের আগের ৩ মাসে আপনি পেয়েছেন ৩৮,৪০০ টাকা, উপস্থিত ছিলেন ৭৫ দিন। দৈনিক = ৫১২ টাকা; ১১২ দিনে ৫৭,৩৪৪ টাকা।
হিসাব
দৈনিক গড় (৩৮,৪০০ ÷ ৭৫)৫১২.০০
প্রথম কিস্তি (৮ সপ্তাহ)২৮,৬৭২.০০
দ্বিতীয় কিস্তি (৮ সপ্তাহ)২৮,৬৭২.০০
মোট৳ ৫৭,৩৪৪.০০
ছুটি নগদায়ন ও উৎসব বোনাস ওই ৩ মাসের মজুরিতে ধরা হয় না (বিধি ৩৬)। অঙ্ক উদাহরণমাত্র।

5আইন ও হিসাব

আইন ও বিধি কী বলে (BLA)
কাজ নিষেধধারা ৪৫: প্রসবের পরের ৬০ দিন কোনো কাজ নয়; প্রসবের আগের বা পরের ১০ সপ্তাহে কষ্টসাধ্য, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার বা ক্ষতিকর কাজ নয়।
অধিকারধারা ৪৬: আগে ৬০ + পরে ৬০ দিন; অন্তত ৬ মাস চাকরি শর্ত; ২ বা বেশি সন্তান জীবিত থাকলে সুবিধা নয়, প্রাপ্য ছুটি পাবেন (বিধি ৩৮: বার্ষিক ও পীড়া ছুটি, প্রয়োজনে বিনা মজুরিতে)।
পরিশোধধারা ৪৭: নোটিশের পরদিন থেকে ১২০ দিন অনুপস্থিতির অনুমতি; শ্রমিকের পছন্দমতো (ক)–(ঘ) পদ্ধতিতে কিস্তি; প্রমাণ জন্ম নিবন্ধন, রেজিস্টার্ড চিকিৎসকের প্রত্যয়ন বা গ্রহণযোগ্য অন্য প্রমাণ।
পরিমাণধারা ৪৮: দৈনিক গড় মজুরি = সর্বশেষ মাসিক মোট মজুরি ÷ ২৬; নগদ, ব্যাংক বা ইএফটি-তে।
মৃত্যু হলেধারা ৪৯: শিশু বেঁচে থাকলে তত্ত্বাবধানকারীকে, না থাকলে মনোনীত ব্যক্তি বা আইনগত প্রতিনিধিকে।
চাকরি সুরক্ষাধারা ৫০: প্রসবের আগের ৬ মাস থেকে পরের ৬০ দিনের মধ্যে যথেষ্ট কারণ ছাড়া নোটিশ বা আদেশে সুবিধা থেকে বঞ্চিত হবেন না।
বিধি যা যোগ করেবিধি ৩৭: অপমানজনক আচরণ নয়, ঝুঁকিপূর্ণ কাজ নয়, ঝুঁকিহীন কাজে বদলি, লিফটে অগ্রাধিকার, প্রসবের পর বুকের দুধ খাওয়ানোর সুযোগ। বিধি ৩৯: ফরম-১৭ (সক্ষমতার প্রত্যয়ন), ১৮ ও ১৮(ক) (নোটিশ), ১৯ (রেজিস্টার); মাসিক রিটার্ন পরের মাসের ১০ তারিখে, বার্ষিক রিটার্ন ১৫ ফেব্রুয়ারিতে।
দণ্ডধারা ২৮৬: সুবিধা থেকে বঞ্চিত করলে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড; আদালত টাকার অংশ শ্রমিককে দিতে বলতে পারে।
আইন ও বিধি কী বলে (EPZ)
কাজ নিষেধধারা ২৯: প্রসবের পরের ৮ সপ্তাহ কোনো কাজ নয়; প্রসবের আগের বা পরের ১০ সপ্তাহে কষ্টসাধ্য বা স্বাস্থ্যহানিকর কাজ নয়।
অধিকারধারা ৩০: আগে ৮ + পরে ৮ সপ্তাহ; অন্তত ৬ মাস চাকরি শর্ত; ২ বা বেশি সন্তান জীবিত থাকলে সুবিধা নয়, প্রাপ্য ছুটি পাবেন (বিধি ৩৪)।
পরিশোধধারা ৩১ ও বিধি ৩৫: নোটিশের পরদিন থেকে প্রসবের পরের ৮ সপ্তাহ পর্যন্ত ছুটি; শ্রমিকের চাহিদামতো (ক)–(ঘ) পদ্ধতিতে কিস্তি; প্রমাণ ৩ মাসের মধ্যে।
পরিমাণধারা ৩২: নোটিশের আগের ৩ মাসের মোট মজুরি ÷ ওই সময়ের প্রকৃত কাজের দিন; সম্পূর্ণ নগদে। বিধি ৩৬: প্রকৃত কাজের দিন = মোট উপস্থিতির দিন; ছুটি নগদায়ন ও উৎসব বোনাস বাদ।
মৃত্যু হলেধারা ৩৩ ও বিধি ৩৭: শিশু বেঁচে থাকলে তত্ত্বাবধানকারীকে, না থাকলে মনোনীত ব্যক্তি বা আইনগত প্রতিনিধিকে।
চাকরি সুরক্ষাধারা ৩৪: প্রসবের আগের ৬ মাস থেকে পরের ৮ সপ্তাহের মধ্যে যথেষ্ট কারণ ছাড়া নোটিশ বা আদেশে সুবিধা থেকে বঞ্চিত হবেন না।
বিধি যা যোগ করেবিধি ৩৮: ফরম-১৯ (প্রসবের আগে নোটিশ), ফরম-২০ (প্রসবের পরে), ফরম-২১ (রেজিস্টার); বার্ষিক রিটার্ন ১৫ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে।

মাতৃত্বকালীন সুবিধা হিসাব করুন

6BLA বনাম EPZ

BLA বনাম EPZ: মাতৃত্বকালীন সুবিধায় পার্থক্য

বিষয়BLAEPZ
মেয়াদ১২০ দিন (৬০ + ৬০)১৬ সপ্তাহ = ১১২ দিন (৮ + ৮)
প্রসবের পর কাজ নিষেধ৬০ দিন (ধারা ৪৫)৮ সপ্তাহ (ধারা ২৯)
দৈনিক হারসর্বশেষ মাসিক মোট মজুরি ÷ ২৬আগের ৩ মাসের মজুরি ÷ উপস্থিতির দিন
পরিশোধের মাধ্যমনগদ, ব্যাংক বা ইএফটি (ধারা ৪৮(১))সম্পূর্ণ নগদে (ধারা ৩২(১))
ফরম১৭, ১৮, ১৮(ক), ১৯১৯, ২০, ২১
রিটার্নমাসিক (১০ তারিখ) ও বার্ষিক (১৫ ফেব্রুয়ারি)বার্ষিক (১৫ ফেব্রুয়ারি)
দণ্ডধারা ২৮৬: ৫০,০০০–১,০০,০০০ টাকাআলাদা দণ্ডের ধারা পাইনি; সাধারণ দণ্ড ধারা ১৫৯ (৫,০০০ টাকা পর্যন্ত)
একই যা৬ মাস চাকরির শর্ত, ২ সন্তানের নিয়ম, ৩ কর্মদিবসে কিস্তি, ৩ মাসে প্রমাণ, প্রসবের আগের ৬ মাসের চাকরি সুরক্ষা

7মূল শিক্ষা

কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পন্ন হলে টিক দিন

  • গত ১ বছরের মাতৃত্বকালীন সুবিধার রেজিস্টার খুলে প্রতিটি কিস্তির তারিখ দেখুন: প্রমাণ জমার ৩ কর্মদিবসের মধ্যে কি?
  • হিসাবের ভাজক ঠিক আছে কিনা মিলিয়ে নিন (BLA: গ্রস ÷ ২৬; EPZ: ৩ মাসের মজুরি ÷ উপস্থিতি)।
  • নোটিশ ও রেজিস্টারের ফরম আছে কিনা, রিটার্ন সময়মতো যাচ্ছে কিনা দেখুন।
  • অন্তঃসত্ত্বা শ্রমিকদের তালিকা করে তাঁদের কাজ ঝুঁকিহীন কিনা যাচাই করুন।

অডিটে যা ধরা পড়ে ও তার CAPBLA

DIFE-এর RMG কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।

  1. চেকলিস্ট ২.২★★★ সর্বাধিক গুরুত্বপূর্ণআইন মোতাবেক মহিলাদের মাতৃকালীন সুবিধা যথাযথভাবে পরিশোধসহ মাতৃকল্যাণ ছুটি প্রদান করা হয় কি?
    যা ধরা পড়ে
    প্রসূতি সুবিধা ৮ সপ্তাহের হিসাবে, ভুল হারে, বা দেরিতে দেওয়া হচ্ছে।
    CAP
    প্রসবের আগে ৬০ দিন ও পরে ৬০ দিন; প্রসবের আগে অন্তত ৬ মাস কাজ করে থাকতে হবে (ধারা ৪৬(১)); দুই বা তার বেশি সন্তান জীবিত থাকলে টাকা নয়, তবে প্রাপ্য ছুটি পাবেন (ধারা ৪৬(২))। প্রত্যয়নপত্র বা প্রসবের প্রমাণ পেশের ৩ কর্মদিবসের মধ্যে, নারীর পছন্দের পদ্ধতিতে পরিশোধ করুন (ধারা ৪৭(৪))। দৈনিক হার = সর্বশেষ মাসের মোট মজুরি ÷ ২৬; সম্পূর্ণ নগদে, ব্যাংকে বা ইএফটিতে (ধারা ৪৮)।
    প্রমাণ রাখুন
    ফরম-১৯ রেকর্ড, হিসাবের শিট, পরিশোধের স্বাক্ষর বা ব্যাংক রেকর্ড
  2. চেকলিস্ট ২.১★★ অতি গুরুত্বপূর্ণসন্তান প্রসবের পূর্ববর্তী ও পরবর্তী মেয়াদে আইনের বিধান মোতাবেক মহিলা শ্রমিকদের নিয়োগ নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিধান মালিক কর্তৃক প্রতিপালন করা হয় কি?
    যা ধরা পড়ে
    প্রসবের পরের ৬০ দিনের মধ্যে কাজে ডাকা, বা অন্তঃসত্ত্বা নারীকে ভারী ও দীর্ঘ সময় দাঁড়িয়ে করার কাজ।
    CAP
    প্রসবের পরের ৬০ দিনে কাজ করানো যাবে না; প্রসব ১০ সপ্তাহের মধ্যে সম্ভাব্য হলে বা গত ১০ সপ্তাহে প্রসব হয়ে থাকলে দুষ্কর, শ্রমসাধ্য বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে করার কাজ দেবেন না (ধারা ৪৫)।
    প্রমাণ রাখুন
    কাজের বণ্টনের রেকর্ড, হাজিরা
  3. চেকলিস্ট ২.৩★★ অতি গুরুত্বপূর্ণপ্রসূতি মহিলার মৃত্যুর ক্ষেত্রে আইনানুগ ব্যক্তিকে অন্যান্য প্রাপ্যসহ প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করা হয় কি?
    যা ধরা পড়ে
    সুবিধা পাওয়ার সময়ে মায়ের মৃত্যু হলে বাকি টাকা দেওয়া হয়নি।
    CAP
    প্রসবকালে বা প্রসবের পরের ৬০ দিনের মধ্যে মায়ের মৃত্যু হলে প্রাপ্য টাকা শিশু জীবিত থাকলে তার তত্ত্বাবধানকারীকে, না থাকলে মনোনীত ব্যক্তিকে, তাও না থাকলে আইনগত প্রতিনিধিকে দিন (ধারা ৪৯(১)); প্রসবের আগে মৃত্যু হলে মৃত্যুর তারিখ পর্যন্ত সুবিধা দিন, আগে বেশি দেওয়া হয়ে থাকলে তা ফেরত নেওয়া যাবে না (ধারা ৪৯(২))।
    প্রমাণ রাখুন
    মনোনয়নের কপি, পরিশোধের রেকর্ড
  4. চেকলিস্টে আলাদা প্রশ্ন নেই
    যা ধরা পড়ে
    প্রসূতি সুবিধাভোগীদের রেকর্ড ও রিটার্ন নেই।
    CAP
    আগে ফরম-১৮, পরে হলে ফরম-১৮(ক)-এ নোটিশ নিন; মৌখিক নোটিশ ফরমে লিখে স্বাক্ষর নিন (বিধি ৩৯(১), (৩)); সুবিধাভোগীদের তথ্য ফরম-১৯-এ রাখুন (বিধি ৩৯(৪)); মাসিক রিটার্ন পরের মাসের ১০ তারিখের মধ্যে এবং বার্ষিক রিটার্ন পরের বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাখিল করুন (বিধি ৩৯(৬))।
    প্রমাণ রাখুন
    ফরম-১৮ ও ১৯, রিটার্ন দাখিলের রিসিভ কপি
কারখানা অডিট টুলে নিজের কারখানা যাচাই করুন লেভেল ৪-এর ১ পাতার চেকলিস্ট (PDF)

অডিটে যা ধরা পড়ে ও তার CAPEPZ

বেপজার ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠান/কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।

  1. চেকলিস্ট ২.৩★★★ সর্বাধিক গুরুত্বপূর্ণআইন মোতাবেক নারীদের মাতৃত্বকালীন সুবিধা যথাযথভাবে পরিশোধসহ মাতৃত্ব কল্যাণ ছুটি প্রদান করা হয় কিনা?
    যা ধরা পড়ে
    প্রসূতি সুবিধা কম বা ভুল হারে দেওয়া হচ্ছে।
    CAP
    প্রসবের আগে ৮ সপ্তাহ ও পরে ৮ সপ্তাহ; অন্তত ৬ মাস চাকরি থাকতে হবে; দুই বা তার বেশি সন্তান জীবিত থাকলে টাকা নয় (ধারা ৩০)। সম্পূর্ণ নগদে; দৈনিক হার = নোটিশের আগের ৩ মাসের মোট মজুরি ÷ ওই ৩ মাসে প্রকৃত কাজের দিন (ধারা ৩২); ছুটি নগদায়ন ও উৎসব বোনাস এ হিসাবে ধরা হয় না (বিধি ৩৬)।
    প্রমাণ রাখুন
    ফরম-২১ রেকর্ড, ৩ মাসের হাজিরা ও মজুরির হিসাব
  2. চেকলিস্ট ২.১★★ অতি গুরুত্বপূর্ণসন্তান প্রসবের পূর্ববর্তী ও পরবর্তী মেয়াদে আইনের বিধান মোতাবেক নারী শ্রমিকদের নিয়োগ নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিধান মালিক কর্তৃক প্রতিপালন করা হয় কিনা?
    যা ধরা পড়ে
    প্রসবের পরের ৮ সপ্তাহে কাজে ডাকা, বা অন্তঃসত্ত্বা নারীকে ভারী কাজ।
    CAP
    প্রসবের পরের ৮ সপ্তাহে কাজ করানো যাবে না; প্রসব ১০ সপ্তাহের মধ্যে সম্ভাব্য হলে বা গত ১০ সপ্তাহে প্রসব হয়ে থাকলে দুষ্কর, শ্রমসাধ্য বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে করার কাজ দেবেন না (ধারা ২৯)।
    প্রমাণ রাখুন
    কাজের বণ্টনের রেকর্ড, হাজিরা
  3. চেকলিস্ট ২.৫★★ অতি গুরুত্বপূর্ণপ্রসূতি নারীর মৃত্যুর ক্ষেত্রে আইনানুগ ব্যক্তিকে অন্যান্য প্রাপ্যসহ প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করা হয় কিনা?
    যা ধরা পড়ে
    সুবিধা পাওয়ার সময়ে মায়ের মৃত্যু হলে বাকি টাকা দেওয়া হয়নি।
    CAP
    প্রসবকালে বা প্রসবের পরের ৮ সপ্তাহের মধ্যে মায়ের মৃত্যু হলে প্রাপ্য টাকা শিশু জীবিত থাকলে তার তত্ত্বাবধানকারীকে, না থাকলে মনোনীত ব্যক্তিকে, তাও না থাকলে আইনগত প্রতিনিধিকে দিন (ধারা ৩৩(১), বিধি ৩৭(১)); প্রসবের আগে মৃত্যু হলে মৃত্যুর তারিখ পর্যন্ত সুবিধা দিন (ধারা ৩৩(২))।
    প্রমাণ রাখুন
    মনোনয়নের কপি, পরিশোধের রেকর্ড
  4. চেকলিস্টে আলাদা প্রশ্ন নেই
    যা ধরা পড়ে
    প্রসূতি সুবিধাভোগীদের রেকর্ড ও বার্ষিক রিটার্ন নেই।
    CAP
    আগে ফরম-১৯, পরে হলে ফরম-২০-এ নোটিশ নিন; মৌখিক নোটিশ ফরমে লিখে স্বাক্ষর নিন (বিধি ৩৮(১), (৩)); সুবিধাভোগীদের তথ্য ফরম-২১-এ রাখুন (বিধি ৩৮(৪)); বার্ষিক রিটার্ন পরের বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে দিন (বিধি ৩৮(৫))।
    প্রমাণ রাখুন
    ফরম-১৯, ২০ ও ২১, রিটার্নের রিসিভ কপি
কারখানা অডিট টুলে নিজের কারখানা যাচাই করুন লেভেল ৪-এর ১ পাতার চেকলিস্ট (PDF)

8কুইজ

অধ্যায় ১২ কুইজ

প্রতিটি উত্তরের পর সংশ্লিষ্ট ধারা ও বিধিসহ ব্যাখ্যা দেখানো হবে। অধ্যায় সম্পন্ন হিসেবে গণ্য হতে কুইজে ন্যূনতম ৯০% নম্বর প্রয়োজন।

উৎস ও সতর্কতা: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত), বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫; বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ ও বিধিমালা, ২০২২; সংশ্লিষ্ট নিম্নতম মজুরি প্রজ্ঞাপন। প্রতিটি ধারা ও বিধির পূর্ণ পাঠ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন পাতায় মিলিয়ে নিন। এটি প্রশিক্ষণ সহায়িকা, আইনি পরামর্শ নয়। উদাহরণের কারখানা ও নাম কাল্পনিক।