RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৩৩ — গর্ভবতী মহিলা শ্রমিকের প্রতি মালিক ও অন্যান্য শ্রমিকের দায়িত্ব

বিধি ৩৩

গর্ভবতী মহিলা শ্রমিকের প্রতি মালিক ও অন্যান্য শ্রমিকের দায়িত্ব

আইনের তৃতীয় অধ্যায়ের উদ্দেশ্যে একজন গর্ভবতী মহিলা শ্রমিকের প্রতি মালিক ও অন্যান্য শ্রমিকের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:

(ক) এইরূপ কোনো আচরণ বা মন্তব্য করা যাইবে না যাহাতে শারীরিক বা মানসিকভাবে হেয় প্রতিপন্ন হইতে হয় বা অপমানিতবোধের সৃষ্টি হয়;

(খ) কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত ঝুঁকিপূর্ণ কাজে অথবা স্বাস্থ্যের প্রতি ঝুঁকিপূর্ণ হয় এইরূপ কোনো কাজে নিয়োজিত করা যাইবে না;

(গ) ঝুঁকিবিহীন কাজে স্থানান্তর বা পদায়ন;

(ঘ) কর্মকালীন লিফট ব্যবহারে অগ্রাধিকার প্রদান; এবং

(ঙ) সন্তান প্রসবের পর তাহার শিশুর দুগ্ধপানের সুযোগ ও পরিবেশ নিশ্চিতকরণ।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ২২

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ২৯

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি