RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e

প্রথমে আপনার কারখানায় প্রযোজ্য আইন নির্বাচন করুন

নির্বাচিত আইন: আইন নির্বাচন করুন। বদলাতে ওপরের বোতাম চাপুন।

পয়েন্ট ০ব্যাজ ০/১৯সঠিক সিদ্ধান্ত ও কুইজের উত্তরে পয়েন্ট যোগ হবে
পর্ব ঘ · কমিটি ও শ্রমিকের কণ্ঠঅধ্যায় ১১

অভিযোগ, হয়রানি ও বৈষম্য

৬০ মিনিট৮টি ধাপঅর্জনযোগ্য ব্যাজ

এই অধ্যায় শেষে আপনি পারবেন

  • চাকরি সংক্রান্ত অভিযোগ কোন পথে কত দিনে যায় বলতে
  • হয়রানি অভিযোগ কমিটি সঠিকভাবে গঠন করতে
  • যৌন হয়রানি ও অশালীন আচরণ চিনতে
  • প্রত্যক্ষ ও পরোক্ষ বৈষম্যের পার্থক্য করতে
  • অভিযোগকারীর গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করতে

1প্রারম্ভিক কেস

আলাদা কক্ষে অভিযোগ শোনা হচ্ছে; দরজার বাইরে তালাবদ্ধ অভিযোগ বাক্স
সুমাইয়া, সুইং অপারেটর

"লাইন সুপারভাইজার প্রতিদিন অশালীন মন্তব্য করেন। এইচআরকে বলার পর তিনি বললেন, ঝামেলা না করে আপনাকেই অন্য লাইনে পাঠিয়ে দিই।"

কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবে আপনার পরামর্শ কী?

সুমাইয়া, সুইং অপারেটর

"লাইন সুপারভাইজার প্রতিদিন অশালীন মন্তব্য করেন। এইচআরকে বলার পর তিনি বললেন, ঝামেলা না করে আপনাকেই অন্য লাইনে পাঠিয়ে দিই।"

কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবে আপনার পরামর্শ কী?

2এক নজরে

৩০ দিনমালিককে অভিযোগকারণ জানার তারিখ থেকে; মালিক ৩০ দিনে সিদ্ধান্ত দেবেন (ধারা ৩৩)
৫ সদস্যহয়রানি কমিটিপ্রধান নারী, ২ জন বাইরের প্রতিষ্ঠান থেকে (ধারা ৩৩২ক)
২০-৫০ হাজারটাকা অর্থদণ্ড৩৩২ক না মানলে (ধারা ৩০৭ক)
সারসংক্ষেপচাকরি সংক্রান্ত অভিযোগ ৩০ দিনে মালিককে, তারপর শ্রম আদালত ও ট্রাইব্যুনাল। প্রত্যেক মালিক বৈষম্য, সহিংসতা ও হয়রানির অভিযোগ নিষ্পত্তি কমিটি রাখবেন। প্রত্যক্ষ ও পরোক্ষ দুই ধরনের বৈষম্যই নিষিদ্ধ; বৈষম্য করা হয়নি তা প্রমাণের দায় নিয়োগকর্তার। নিষিদ্ধ।
৩০ দিনমালিককে অভিযোগকারণ জানার তারিখ থেকে, নিবন্ধিত ডাকে বা প্রাপ্তিস্বীকারসহ (বিধি ৩১)
৫+সদস্যের কমিটিসংখ্যাগরিষ্ঠ নারী, প্রধান নারী (বিধি ৩১৬(৩))
১টিঅভিযোগ বাক্সপ্রতিটি কর্মক্ষেত্রে; অভিযোগ রেজিস্টারে (বিধি ৩১৬(৪))
সারসংক্ষেপচাকরি সংক্রান্ত অভিযোগ ৩০ দিনে মালিককে; মালিক তদন্ত কর্মকর্তা দিয়ে তদন্ত করে সিদ্ধান্ত দেবেন; তারপর যুগ্ম মহাপরিদর্শক। নারী কর্মী থাকলেই যৌন হয়রানি প্রতিরোধ অভিযোগ কমিটি, গাইডলাইন ও অভিযোগ বাক্স। যৌন হয়রানি । জবরদস্তিমূলক নিয়োগ নিষিদ্ধ।

3চিত্রে ব্যাখ্যা

ছবিতে দেখুন: চাকরি সংক্রান্ত অভিযোগের সিঁড়ি

ধারা ৩৩: কারণ জানার ৩০ দিনে মালিককে; মালিক ৩০ দিনে তদন্ত ও শুনানি করে লিখিত সিদ্ধান্ত; সিদ্ধান্ত না দিলে বা অসন্তুষ্ট হলে ৩০ দিনে শ্রম আদালত; আদেশের ৩০ দিনে ট্রাইব্যুনালে আপিল। মালিক সরাসরি গ্রহণ করে লিখিত প্রাপ্তিস্বীকার দিলে রেজিস্ট্রি ডাক লাগে না।

ছবিতে দেখুন: চাকরি সংক্রান্ত অভিযোগের সিঁড়ি

বিধি ৩১: কারণ জানার ৩০ দিনে মালিককে; মালিক ১০ দিনে তদন্ত কর্মকর্তা মনোনয়ন দেবেন (অভিযুক্তের নিম্নপদের কেউ নন); ১৫ দিনে তদন্ত; ৫ দিনে লিখিত সিদ্ধান্ত। বিধি ৩২: মালিক ৩০ দিনে সিদ্ধান্ত না দিলে বা অসন্তুষ্ট হলে ৩০ দিনে যুগ্ম মহাপরিদর্শক; তাঁর সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে ১৫ দিনে মহাপরিদর্শক। সরাসরি কাউন্সিলর কাম পরিদর্শকের কাছেও যাওয়া যায়।

ছবিতে দেখুন: বৈষম্য, সহিংসতা ও হয়রানির অভিযোগ নিষ্পত্তি কমিটি

ধারা ৩৩২ক: ৫ জন সদস্য; প্রতিষ্ঠানের ভেতর থেকে সংখ্যাগরিষ্ঠ নারী; প্রধান একজন নারী; দুজন জেন্ডার ও যৌন নির্যাতন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান থেকে। কমিটি গোপনীয়তা ও মানব মর্যাদা রক্ষা করবে এবং শূন্য সহনশীলতা নীতি মানবে।

ছবিতে দেখুন: যৌন হয়রানি প্রতিরোধ অভিযোগ কমিটি

বিধি ৩১৬(৩), (৪): যেখানে কোনো নারী কর্মী আছেন সেখানে অন্তত ৫ সদস্যের কমিটি, সংখ্যাগরিষ্ঠ নারী, প্রধান একজন নারী। ব্যবস্থাপনা গাইডলাইন তৈরি করে সব কর্মীকে দেবে; প্রতিটি কর্মক্ষেত্রে ১টি অভিযোগ বাক্স; কমিটি অভিযোগ রেজিস্টারে লিখে নিষ্পত্তি করবে।

কোনটি বৈষম্য, কোনটি নয়
✓ বৈষম্য নয়
  • কাজের জন্য অপরিহার্য বিশেষ যোগ্যতা বা দক্ষতার ভিত্তিতে সিদ্ধান্ত (ধারা ৩৪৫ক(২))
  • অতীত বৈষম্যে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তা কার্যক্রম (ধারা ৩৪৫ক(৩)(খ))
  • একই মান বা মূল্যের কাজে নারী, পুরুষ ও অক্ষম ের সমান (ধারা ৩৪৫)
✗ বৈষম্য (ধারা ৩৪৫ক, ৩৪৫খ)
  • জাতি, বর্ণ, লিঙ্গ, লিঙ্গ পরিচয়, ধর্ম, রাজনৈতিক মত, জাতীয়তা, সামাজিক অবস্থান, বংশ বা প্রতিবন্ধিতার কারণে বাদ দেওয়া বা কম সুযোগ
  • প্রত্যক্ষ বৈষম্য: যৌন ও অন্যান্য হয়রানিও এর মধ্যে পড়ে
  • পরোক্ষ বৈষম্য: নিরপেক্ষ দেখালেও কাজের জন্য অপ্রয়োজনীয় শর্ত, যেমন লাইন চিফ পদে অপ্রয়োজনীয় ন্যূনতম উচ্চতা যা নারীদের বেশি বাদ দেয়
ব্যবস্থাপনার করণীয় ও যৌন হয়রানির চেহারা
✓ ব্যবস্থাপনা যা করবে (বিধি ৩১৬(৩), (৪))
  • নারী-প্রধান, সংখ্যাগরিষ্ঠ নারী সদস্যের অন্তত ৫ সদস্যের অভিযোগ কমিটি
  • যৌন হয়রানি প্রতিরোধ গাইডলাইন তৈরি করে সব কর্মীকে দেওয়া
  • প্রতিটি কর্মক্ষেত্রে ১টি অভিযোগ বাক্স; অভিযোগ রেজিস্টারে লিপিবদ্ধ
  • একই কাজে নারী-পুরুষ সমান (ধারা ১৯৭)
✗ যৌন হয়রানি হিসেবে গণ্য (বিধি ৩১৬(২), কয়েকটি)
  • অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ বা তার চেষ্টা
  • পদ বা ক্ষমতা ব্যবহার করে সম্পর্কের চেষ্টা
  • যৌন আবেদনমূলক মন্তব্য, ভঙ্গি, ঠাট্টা বা পিছু নেওয়া
  • মোবাইল, এসএমএস, ছবি বা দেয়ালে যৌন ইঙ্গিতমূলক কিছু; ব্ল্যাকমেইলের জন্য ছবি বা ভিডিও

4কারখানার উদাহরণ

এইচআরসুমাইয়ার লিখিত অভিযোগ পেয়েছি। কমিটির প্রধানকে আজই দিচ্ছি; ফাইলে তাঁর নাম সংকেতে থাকবে।
এমডিসুপারভাইজার তো দক্ষ লোক, সতর্ক করে ছেড়ে দিই?
এইচআরকমিটি শূন্য সহনশীলতা নীতিতে তদন্ত করবে (ধারা ৩৩২ক(২))। তদন্ত চলাকালে সুপারভাইজারকে ওই লাইন থেকে সরাচ্ছি, সুমাইয়াকে নয়।
এমডিতদন্তে প্রমাণ হলে?
এইচআরকমিটির সুপারিশে শৃঙ্খলা প্রক্রিয়া চলবে (অধ্যায় ১৪)। আইনগত মামলার জন্যও সহায়তা দিতে হবে (ধারা ৩৩২(১)(ঝ))।
অভিযোগ ফাইল · গ্রিনফিল্ড
অভিযোগ গ্রহণলিখিত, প্রাপ্তিস্বীকারসহ
তদন্তঅভিযোগ নিষ্পত্তি কমিটি, নারী প্রধান
গোপনীয়তানাম সংকেতে, ফাইল তালাবদ্ধ
কমিটি না থাকলে দণ্ড২০-৫০ হাজার টাকা
ধারা ৩০৭ক, ৩৩২, ৩৩২ক।
এইচআরঅভিযোগ বাক্সে সুমাইয়ার চিঠি পেয়েছি। রেজিস্টারে তুলে কমিটির প্রধানকে দিচ্ছি।
এমডিসুপারভাইজার তো দক্ষ লোক, সতর্ক করে ছেড়ে দিই?
এইচআরযৌন ইঙ্গিতমূলক মন্তব্য বিধি ৩১৬(২) অনুযায়ী যৌন হয়রানি, আর বিধি ৩১৬(১) অনুযায়ী অসদাচরণ। কমিটি তদন্ত করবে; এ সময় সুপারভাইজারকে ওই লাইন থেকে সরাচ্ছি।
এমডিতদন্তে প্রমাণ হলে?
এইচআরবিধি ২৩ অনুযায়ী অসদাচরণের শৃঙ্খলা প্রক্রিয়া চলবে (অধ্যায় ১৪)।
অভিযোগ ফাইল · সাগরিকা নিট
অভিযোগ গ্রহণঅভিযোগ বাক্স, রেজিস্টারে লিপিবদ্ধ
তদন্তঅভিযোগ কমিটি, নারী প্রধান
অভিযোগের ধরনঅসদাচরণ, বিধি ২৩(১)
পরের ধাপশৃঙ্খলা প্রক্রিয়া
বিধি ২৩(১), ৩১৬।

5আইন ও হিসাব

আইন কী বলে (BLA)
চাকরি সংক্রান্ত অভিযোগধারা ৩৩: ৩০ দিনে মালিককে রেজিস্ট্রি ডাকে বা প্রাপ্তিস্বীকারসহ; মালিক ৩০ দিনে তদন্ত, শুনানি ও লিখিত সিদ্ধান্ত; তারপর ৩০ দিনে শ্রম আদালত, আদেশের ৩০ দিনে ট্রাইব্যুনাল; কোর্ট-ফি নেই।
সবার দায়িত্বধারা ৩৩২(১): বৈরী নয় এমন পরিবেশ, নিষেধাজ্ঞা ও শাস্তি প্রচার, কর্মস্থল নীতি, ঝুঁকি মূল্যায়ন, প্রশিক্ষণ, ওয়েবসাইটে অভিযোগ পদ্ধতি। ধারা ৩৩২(২): নারীর প্রতি অশ্লীল বা অভদ্র আচরণ নিষিদ্ধ।
অভিযোগ কমিটিধারা ৩৩২ক: ৫ সদস্য, ভেতর থেকে সংখ্যাগরিষ্ঠ নারী, প্রধান নারী, ২ জন বাইরের প্রতিষ্ঠান থেকে; শূন্য সহনশীলতা, গোপনীয়তা ও মর্যাদা।
বৈষম্যধারা ৩৪৫ক-খ: নিষিদ্ধ কারণসমূহ; প্রত্যক্ষ ও পরোক্ষ বৈষম্য নিষিদ্ধ; প্রমাণের দায় নিয়োগকর্তার। ধারা ৩৪৫: সমকাজে সমমজুরি।
জবরদস্তিমূলক শ্রমধারা ৩৪৫গ: জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করা বা তাতে সহায়তা নিষিদ্ধ।
দণ্ডধারা ৩০৭ক (৩৩২ক লঙ্ঘন) ও ৩০৭খ (৩৪৫গ লঙ্ঘন): ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড।
আইন ও বিধি কী বলে (EPZ)
চাকরি সংক্রান্ত অভিযোগধারা ২৮, বিধি ৩১: ৩০ দিনে মালিককে নিবন্ধিত ডাকে বা প্রাপ্তিস্বীকারসহ; ১০ দিনে তদন্ত কর্মকর্তা, ১৫ দিনে তদন্ত, ৫ দিনে সিদ্ধান্ত।
পরের ধাপবিধি ৩২: ৩০ দিনে যুগ্ম মহাপরিদর্শক (তদন্ত কমিটি ৩০ দিনে); ১৫ দিনে মহাপরিদর্শক; ইপিজেড শ্রম আদালত (ফরম-১৮) ও আপিল ট্রাইব্যুনাল; কোর্ট-ফি নেই।
নারীর প্রতি আচরণধারা ১৮৯: অশ্লীল বা অভদ্র আচরণ নিষিদ্ধ। বিধি ৩১৬(১), (২): যৌন হয়রানির সংজ্ঞা; এটি বিধি ২৩(১) অনুযায়ী অসদাচরণ।
অভিযোগ কমিটিবিধি ৩১৬(৩), (৪): নারী কর্মী থাকলে অন্তত ৫ সদস্য, সংখ্যাগরিষ্ঠ নারী, প্রধান নারী; গাইডলাইন, অভিযোগ বাক্স, রেজিস্টার।
সমমজুরিধারা ১৯৭: একই প্রকৃতি বা মানের কাজে নারী-পুরুষ সমান মজুরি; নারী-পুরুষ ভেদে বৈষম্য নয়।
ধারা ১৭৬: জোরপূর্বক বা বল প্রয়োগে কাউকে কাজে নিয়োগ করা যাবে না।

6BLA বনাম EPZ

BLA বনাম EPZ: অভিযোগ ও হয়রানিতে পার্থক্য

বিষয়BLAEPZ
মালিকের পরের ধাপশ্রম আদালত, তারপর ট্রাইব্যুনালযুগ্ম মহাপরিদর্শক, মহাপরিদর্শক, তারপর ইপিজেড শ্রম আদালত ও আপিল ট্রাইব্যুনাল
মালিকের তদন্তের সময়৩০ দিনে সিদ্ধান্ত১০ দিনে তদন্ত কর্মকর্তা, ১৫ দিনে তদন্ত, ৫ দিনে সিদ্ধান্ত
হয়রানি কমিটি কোথায়প্রত্যেক মালিক (ধারা ৩৩২ক)নারী কর্মী থাকলে (বিধি ৩১৬(৩))
কমিটির গঠনঠিক ৫ জন, ২ জন বাইরের প্রতিষ্ঠান থেকেঅন্তত ৫ জন, বাইরের সদস্যের শর্ত নেই
কী ঢাকা পড়েবৈষম্য, সহিংসতা ও হয়রানি; বৈষম্যের বিস্তারিত সংজ্ঞাযৌন হয়রানি (বিস্তারিত তালিকা); সমমজুরি
একই যা৩০ দিনে মালিককে লিখিত অভিযোগ; নারী-প্রধান, সংখ্যাগরিষ্ঠ নারী কমিটি; নিষিদ্ধ; কোর্ট-ফি নেই

7মূল শিক্ষা

কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পন্ন হলে টিক দিন

  • অভিযোগ কমিটির সদস্য তালিকা দেখুন: প্রধান নারী, সংখ্যাগরিষ্ঠ নারী, বাইরের সদস্যের শর্ত মিলছে কিনা
  • অভিযোগ গ্রহণের পথ (বাক্স, রেজিস্টার, প্রাপ্তিস্বীকার) সবাই জানেন কিনা ফ্লোরে জিজ্ঞেস করুন
  • হয়রানি বিরোধী নীতি ও গাইডলাইন নোটিশ বোর্ডে এবং প্রশিক্ষণ রেকর্ডে আছে কিনা দেখুন
  • নিয়োগ ও পদোন্নতির শর্তগুলো পরোক্ষ বৈষম্যের চোখে একবার পড়ুন
  • অভিযোগ ফাইলের গোপনীয়তা: কে দেখতে পারেন, কোথায় রাখা হয়

অডিটে যা ধরা পড়ে ও তার CAPBLA

DIFE-এর RMG কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।

  1. চেকলিস্ট ১০.১সাধারণশারীরিক, মানসিক বা যৌন হয়রানির ক্ষেত্রে অভিযোগ আনয়নের কোন কার্যকর ব্যবস্থা রয়েছে কি?
    যা ধরা পড়ে
    বৈষম্য, সহিংসতা ও হয়রানির অভিযোগ কমিটি নেই, বা তাতে বাইরের সদস্য নেই।
    CAP
    ৫ সদস্যের অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন করুন: প্রতিষ্ঠানের ভেতর থেকে সংখ্যাগরিষ্ঠ নারী প্রতিনিধি, প্রধান একজন নারী, এবং ২ জন সদস্য জেন্ডার ও যৌন নির্যাতন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান থেকে। কমিটি শূন্য সহনশীলতা নীতি মানবে, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করবে, এবং লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে (ধারা ৩৩২ক)।
    প্রমাণ রাখুন
    কমিটি গঠনের আদেশ ও সদস্য তালিকা, অভিযোগ রেজিস্টার
  2. চেকলিস্ট ১০.২সাধারণবৈষম্য, হয়রানির বিরুদ্ধে অভিযোগ দাখিলের অধিকার ও পদ্ধতির বিষয়ে মহিলারা জ্ঞাত রয়েছে কি?
    যা ধরা পড়ে
    শ্রমিকেরা অভিযোগের অধিকার ও পদ্ধতি জানেন না; কর্মস্থলের নীতি নেই।
    CAP
    নিষেধাজ্ঞা ও শাস্তির কথা প্রচার করুন, কর্মস্থলের নীতি তৈরি করুন, ঝুঁকি মূল্যায়ন করুন এবং শ্রমিকদের তথ্য ও প্রশিক্ষণ দিন (ধারা ৩৩২)।
    প্রমাণ রাখুন
    লিখিত নীতি, প্রশিক্ষণের হাজিরা, প্রচারের নোটিশ
  3. চেকলিস্টে আলাদা প্রশ্ন নেই
    যা ধরা পড়ে
    শ্রমিকের লিখিত অভিযোগের তদন্ত ও লিখিত সিদ্ধান্ত হয়নি।
    CAP
    শ্রমিক অভিযোগের কারণ জানার ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রি ডাকে, বা সরাসরি লিখিত প্রাপ্তিস্বীকার নিয়ে, অভিযোগ দিতে পারেন; মালিক ৩০ দিনের মধ্যে তদন্ত ও শুনানি করে লিখিত সিদ্ধান্ত জানাবেন; সিদ্ধান্ত না পেলে বা তাতে অসন্তুষ্ট হলে শ্রমিক ৩০ দিনের মধ্যে শ্রম আদালতে যেতে পারেন (ধারা ৩৩)।
    প্রমাণ রাখুন
    অভিযোগ গ্রহণের প্রাপ্তিস্বীকার, শুনানির নোটিশ, লিখিত সিদ্ধান্ত
  4. চেকলিস্ট ৯.৬★ গুরুত্বপূর্ণএকই ধরণের কাজের জন্যে মহিলা ও প্রতিবন্ধী শ্রমিকদের কি পুরুষ শ্রমিকদের অনুরূপ একই মজুরী প্রদান করা হয়ে থাকে?
    যা ধরা পড়ে
    একই কাজে নারী বা প্রতিবন্ধী শ্রমিকের মজুরি কম।
    CAP
    একই প্রকৃতির বা একই মানের কাজে নারী, পুরুষ ও প্রতিবন্ধী শ্রমিককে সমান মজুরি দিন (ধারা ৩৪৫)।
    প্রমাণ রাখুন
    পদ ও গ্রেডভিত্তিক মজুরি তুলনা
কারখানা অডিট টুলে নিজের কারখানা যাচাই করুন লেভেল ৪-এর ১ পাতার চেকলিস্ট (PDF)

অডিটে যা ধরা পড়ে ও তার CAPEPZ

বেপজার ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠান/কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।

  1. চেকলিস্ট ১১.১সাধারণশারীরিক, মানসিক বা যৌন হয়রানির ক্ষেত্রে অভিযোগ আনয়নের কোন কার্যকর ব্যবস্থা (হয়রানি প্রতিরোধ কমিটি) রয়েছে কিনা?
    যা ধরা পড়ে
    হয়রানি প্রতিরোধ কমিটি নেই।
    CAP
    নারী কর্মী থাকলে সংখ্যাগরিষ্ঠ নারী সদস্য নিয়ে অন্তত ৫ সদস্যের অভিযোগ কমিটি গঠন করুন, প্রধান একজন নারী (বিধি ৩১৬(৩))। যৌন হয়রানি বা অশালীন আচরণ বিধি ২৩(১) অনুযায়ী অসদাচরণ (বিধি ৩১৬(১))।
    প্রমাণ রাখুন
    কমিটি গঠনের আদেশ ও সদস্য তালিকা
  2. চেকলিস্ট ১১.২সাধারণবৈষম্য, হয়রানির বা সহিংসতার বিরুদ্ধে অভিযোগ দাখিলের অধিকার ও পদ্ধতির বিষয়ে শ্রমিকেরা জ্ঞাত রয়েছে কিনা?
    যা ধরা পড়ে
    শ্রমিকেরা অভিযোগের পদ্ধতি জানেন না; অভিযোগ বাক্স বা রেজিস্টার নেই।
    CAP
    সব কে নির্দেশিকা দিন, প্রতিটি কর্মস্থলে একটি অভিযোগ বাক্স রাখুন, এবং প্রতিটি অভিযোগ রেজিস্টারে লিখে নিষ্পত্তি করুন (বিধি ৩১৬(৪))।
    প্রমাণ রাখুন
    নির্দেশিকা বিতরণের রেকর্ড, অভিযোগ বাক্সের ছবি, রেজিস্টার
  3. চেকলিস্টে আলাদা প্রশ্ন নেই
    যা ধরা পড়ে
    শ্রমিকের লিখিত অভিযোগের তদন্ত সময়মতো হয়নি।
    CAP
    শ্রমিক অভিযোগের কারণ জানার ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রি ডাকে, বা সরাসরি লিখিত প্রাপ্তিস্বীকার নিয়ে, অভিযোগ দিতে পারেন (ধারা ২৮); মালিক ১০ দিনের মধ্যে অভিযুক্তের চেয়ে নিম্নপদস্থ নন এমন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেবেন, শুনানির নোটিশ দিয়ে ১৫ দিনে তদন্ত শেষ হবে, এবং ৫ দিনের মধ্যে সিদ্ধান্ত শ্রমিককে লিখিতভাবে জানাবেন (বিধি ৩১)।
    প্রমাণ রাখুন
    অভিযোগ গ্রহণের প্রাপ্তিস্বীকার, তদন্ত প্রতিবেদন, লিখিত সিদ্ধান্ত
  4. চেকলিস্ট ১০.৬★ গুরুত্বপূর্ণএকই ধরণের কাজের জন্য নারী ও প্রতিবন্ধী শ্রমিকদের পুরুষ শ্রমিকদের অনুরূপ একই মজুরী প্রদান করা হয়ে থাকে কিনা?
    যা ধরা পড়ে
    একই কাজে নারী শ্রমিকের মজুরি কম।
    CAP
    একই বা সমমূল্যের কাজে নারী ও পুরুষ শ্রমিককে সমান মজুরি দিন (ধারা ১৯৭)।
    প্রমাণ রাখুন
    পদ ও গ্রেডভিত্তিক মজুরি তুলনা
কারখানা অডিট টুলে নিজের কারখানা যাচাই করুন লেভেল ৪-এর ১ পাতার চেকলিস্ট (PDF)

8কুইজ

অধ্যায় ১১ কুইজ

প্রতিটি উত্তরের পর সংশ্লিষ্ট ধারা ও বিধিসহ ব্যাখ্যা দেখানো হবে। অধ্যায় সম্পন্ন হিসেবে গণ্য হতে কুইজে ন্যূনতম ৯০% নম্বর প্রয়োজন।

উৎস ও সতর্কতা: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত), বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫; বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ ও বিধিমালা, ২০২২; সংশ্লিষ্ট নিম্নতম মজুরি প্রজ্ঞাপন। প্রতিটি ধারা ও বিধির পূর্ণ পাঠ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন পাতায় মিলিয়ে নিন। এটি প্রশিক্ষণ সহায়িকা, আইনি পরামর্শ নয়। উদাহরণের কারখানা ও নাম কাল্পনিক।