RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
ধারা১৮

পানি সংকটাপন্ন এলাকায় পানি সম্পদের অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার ও অব্যাহতি

বাংলাদেশ পানি আইন, ২০১৩

১৮। (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, জাতীয় ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থে, পানি সংকটাপন্ন এলাকার পানির প্রাপ্যতা সাপেক্ষে, নিম্ন ক্রমানুযায়ী পানির আহরণ বা ব্যবহার করিতে হইবে, যথা:-

(ক) খাবার পানি;

(খ) গৃহস্থালী কাজ;

(গ) কৃষি কাজ;

(ঘ) মৎস্য চাষ;

(ঙ) পরিবেশের ভারসাম্য;

(চ) বন্য প্রাণী;

(ছ) নদীতে পানি প্রবাহ অক্ষুণ্ণ রাখা;

(জ) শিল্প খাত;

(ঝ) লবণাক্ততা নিয়ন্ত্রণ;

(ঞ) বিদ্যুৎ উৎপাদন;

(ট) বিনোদন; এবং

(ঠ) অন্যান্য।

(২) নির্বাহী কমিটি, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক অবস্থা ও জনগণের মতামতের ভিত্তিতে উপ-ধারা (১) এ উল্লিখিত ক্রম পরিবর্তন করিতে পারিবে।

(৩) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে কোন পানি সংকটাপন্ন এলাকার পানির প্রাপ্যতার বিষয়ে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ডিজিটাল, ইলেক্ট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় গণবিজ্ঞপ্তি দ্বারা বহুল প্রকাশ ও সাধারণ্যে প্রচার করিতে হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি আইন, ২০১৩ (২০১৩ সনের ১৪ নং আইন), ধারা ১৮ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।