RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
ধারা১

সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ

বাংলাদেশ পানি আইন, ২০১৩

১। (১) এই আইন বাংলাদেশ পানি আইন, ২০১৩ নামে অভিহিত হইবে।

(২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে এবং এই আইনের বিভিন্ন ধারার জন্য ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করা যাইবে।

(৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে এলাকা নির্ধারণ করিবে সেই এলাকায় এই আইন প্রযোজ্য হইবে এবং এই আইনের বিভিন্ন ধারার জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারণ করা যাইবে।

* এস, আর, ও নং ২০১-আইন/২০১৩, ১৬ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ উক্ত আইন -

(ক) উক্ত আইনের ধারা ১৬ ব্যতীত অবশিষ্ট ধারাসমূহ অবিলম্বে এবং ধারা ১৬, উক্ত ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ধারা ৪৫ এর অধীন বিধিমালা জারীর তারিখ হইতে কার্যকর হইবে; এবং

(খ) উক্ত আইন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি আইন, ২০১৩ (২০১৩ সনের ১৪ নং আইন), ধারা ১ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।