ধারা১৭
ক্ষতিপূরণের মামলা দায়ের
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫
১[১৭। এই আইন বা তদধীন প্রণীত বিধি লংঘনের ফলে কোন ব্যক্তি, গোষ্ঠী, জনগণ ক্ষতিগ্রস্থ হইলে, উক্ত ব্যক্তি, গোষ্ঠী, ক্ষতিগ্রস্থ জনগণ, অথবা তাহাদের পক্ষে মহা-পরিচালক পরিবেশ আদালতে মামলা দায়ের করিতে পারিবেন।]
সংশোধনী টীকা (১)
- ধারা ১৭ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ৫০ নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত।
তথ্যসূত্র: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নং আইন), ধারা ১৭ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।