ধারা ১৯
কৌশলগত পরিকল্পনা প্রণয়ন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
সহজ কথায় জনসংখ্যা, নগর বিস্তার ও ভূমির শ্রেণি বিবেচনায় কৌশলগত পরিকল্পনা তৈরি হয়। খসড়া গেজেট, ওয়েবসাইট ও দুটি জাতীয় দৈনিকে প্রাক-প্রকাশ; নির্ধারিত দিনের মধ্যে আপত্তি; গণশুনানি শেষে ১০৫ দিনের মধ্যে সরকারের কাছে; সরকার ৬০ দিনের মধ্যে অনুমোদন দিয়ে গেজেটে প্রকাশ করে। সব সরকারি ও বেসরকারি ভূমি ব্যবহার, উন্নয়ন ও নির্মাণ এই পরিকল্পনা মেনে করতে হয়; ব্যত্যয় অপরাধ।
বাংলা সারকথা RMG Code-এর, হুবহু পাঠ নয়। আইনি কাজে মূল গেজেট দেখুন।
মূল পাঠ: গেজেটের পৃষ্ঠা ১৬৪৭১ (PDF-এর পাতা ৯) খুলুন →
কারখানার জন্য জমি কেনা বা কারখানা সম্প্রসারণের আগে দেখুন জমিটি কৌশলগত পরিকল্পনা ও DAP-এ কোন ব্যবহারের জন্য চিহ্নিত। ভিন্ন ব্যবহার অপরাধ (ধারা ৪৮ )।
তথ্যসূত্র: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ (২০২৬ সনের ৬৭ নং আইন, তারিখ ১০ এপ্রিল ২০২৬), বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ১০ এপ্রিল ২০২৬, পৃষ্ঠা ১৬৪৭১। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।