RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
শ্রম আইন
হোম · শ্রম আইন · BLA · ন্যূনতম মজুরি · কটন টেক্সটাইল

কটন টেক্সটাইল শিল্প সেক্টর: নিম্নতম মজুরী চূড়ান্ত প্রজ্ঞাপন

কর্তৃপক্ষ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মজুরী বোর্ড শাখা
প্রজ্ঞাপন
এস.আর.ও. নং ৮৫-আইন/২০২৪, তারিখ ২১ চৈত্র ১৪৩০ / ০৪ এপ্রিল ২০২৪; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ০৪ এপ্রিল ২০২৪
আইনি ভিত্তি
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩৯ ও ১৪০(১)
কার্যকর
০১ মার্চ ২০২৪ (প্রজ্ঞাপনের অনুচ্ছেদ ০২)
গেজেট
মূল গেজেট (PDF, ২৪ পৃষ্ঠা)
এলাকাভেদে বাড়ী ভাড়া — গার্মেন্টসের সাথে মূল পার্থক্য

বাড়ী ভাড়া ভাতা মূল মজুরীর বিভাগীয় শহরে ৭০%, জেলা শহরে ৬০% এবং উপজেলা ও অন্যান্য এলাকায় ৫৫%। সব গ্রেডে চিকিৎসা ভাতা ৭৫০/-, খাদ্য ভাতা ৮৫০/-, যাতায়াত ভাতা ৫০০/- (উপজেলা ও অন্যান্য এলাকায় ৪০০/-)। কারখানা যে এলাকায় অবস্থিত, সেই কলামের মোট মজুরী প্রযোজ্য।

তফসিল-ক: শ্রমিক

তফসিল-ক: শ্রমিকের নিম্নতম মজুরী হার
গ্রেডমূল মজুরীবিভাগীয় শহর
বাড়ী ভাড়া ৭০%
জেলা শহর
বাড়ী ভাড়া ৬০%
উপজেলা ও অন্যান্য এলাকা
বাড়ী ভাড়া ৫৫%
OT/ঘণ্টা*
গ্রেড-১
২৯টি পদহেড কার্পেন্টার; হেড ওয়েল্ডার; হেড ফিটার; হেড ইলেকট্রিশিয়ান; হেড আর্মেচার ওয়াইন্ডার; হেড ম্যাশন; হেড পাইপ ফিটার; সিনিয়র অপারেটর (উইভিং/ডাইং/নিটিং); হেড পেইন্টার; সিনিয়র ফোরম্যান/ফোরম্যান; সিনিয়র সাইজার (উইভিং); সিনিয়র ফর্কলিফট অপারেটর; সিনিয়র ওয়ারপার (উইভিং); সিনিয়র ড্রয়ারম্যান; হেড মেকানিক/হেড মেকানিক্যাল টেকনিশিয়ান; হেড মেইন্ডিং অপারেটর; হেড প্লাম্বার; হেড চিলার অপারেটর; হেড কম্প্রেসার অপারেটর; হেড পাওয়ার হাউজ অপারেটর; হেড জেনারেটর অপারেটর; সিনিয়র বয়লার অপারেটর/সিনিয়র বয়লার এটেন্ডেন্ট; সিনিয়র নোটিংম্যান/সিনিয়র নোটার (উইভিং); সিনিয়র কুকিং অপারেটর (উইভিং); সিনিয়র ড্রেসার (উইভিং); সিনিয়র লেনোববিন অপারেটর; সিনিয়র লিনোউইন্ডিং অপারেটর; সিনিয়র ফিডার (উইভিং); সিনিয়র নিটিং ফিটার
৭,৯৪০১৫,৫৯৮
বা.ভা. ৫,৫৫৮
১৪,৮০৪
বা.ভা. ৪,৭৬৪
১৪,৩০৭
বা.ভা. ৪,৩৬৭
৭৬.৩৫
গ্রেড-২
৪৯টি পদসিনিয়র ফিটার/ফিটার (ইউএন্ডএম); সিনিয়র ইলেকট্রিশিয়ান; সিনিয়র টার্নার; সিনিয়র ইঞ্জিন অপারেটর; বয়লার অপারেটর এটেনডেন্ট; সিনিয়র ম্যাশন; রানিংফিটার; পাইপ ফিটার; সিনিয়র কার্পেন্টার; সিনিয়র আর্মেচার ওয়াইন্ডার/আর্মেচার ওয়াইন্ডার (ইউএন্ডএম); সিনিয়র অপারেটর (ইউএন্ডএম); সিনিয়র ইন্সপেকশন অপারেটর; সিনিয়র মেকানিক্যাল টেকনিশিয়ান; ড্রেসার (উইভিং); সাইজার (উইভিং); বেকসাইজার (প্রিপারেটরি); তাঁত ফিটার; তাঁতী; সিনিয়র মেকানিক; ফিটার নিটিং; সিনিয়র ইন্সপেকশন অপারেটর; ক্লথ চেকার; সিনিয়র প্লাম্বার; সিনিয়র পেইন্টার; সিনিয়র মেন্ডার; সিনিয়র পাওয়ার হাউস অপারেটর; সিনিয়র মেকানিক্যাল টেকনিশিয়ান; সিনিয়র এসবি অপারেটর; সিনিয়র লেদম্যান; সিনিয়র এসি অপারেটর; ফর্কলিফ্ট অপারেটর; অপারেটর (ডাইং/উইভিং/নিটিং); নোটিংম্যান/নোটার; কুকিং অপারেটর (উইভিং); ওয়ার্পার (উইভিং); ফিডার (উইভিং); লেনোববিন অপারেটর; লিনোউইন্ডিং অপারেটর; ড্রয়ারম্যান (উইভিং); সিনিয়র লুম অপারেটর; কালারম্যান; সিনিয়র ওয়েল্ডার; সিনিয়র টিনস্মিথ; সিনিয়র চিলার অপারেটর; সিনিয়র জেনারেটর অপারেটর; সিনিয়র কম্প্রেসার অপারেটর; সিনিয়র অপারেটর (ইটিপি/সিআরপি/ডবুটিপি); সহকারী ফোরম্যান; লোডার
৭,২৫৮১৪,৪৩৯
বা.ভা. ৫,০৮১
১৩,৭১৩
বা.ভা. ৪,৩৫৫
১৩,২৫০
বা.ভা. ৩,৯৯২
৬৯.৭৯
গ্রেড-৩
৪৪টি পদওয়েল্ডার; ফিটার (ইউএন্ডএম); প্লাম্বার; পেইন্টার; মেন্ডার; পাওয়ার হাউজ অপারেটর; মেকানিক্যাল টেকনিশিয়ান; ইঞ্জিন অপারেটর/মেশিন অপারেটর; এসবি অপারেটর; টার্নার; টিন স্মিথ; ল্যাদম্যান; অপারেটর (ইটিপি/সিআরপি/ডবুটিপি); অপারেটর (ইউ এন্ড এম); এসি অপারেটর; জুনিয়র ফর্কলিফ্ট অপারেটর; জুনিয়র অপারেটর (ডাইং/উইভিং/নিটিং); জুনিয়র নোটিংম্যান/জুনিয়র নোটার; জুনিয়র কুকিং অপারেটর (উইভিং); জুনিয়র ওয়ার্পার (উইভিং); জুনিয়র ড্রেসার (উইভিং); কম্প্রেসার অপারেটর/কম্প্রেসার এটেনডেন্ট; মেকানিক; আর্মেচার ওয়াইন্ডার; ম্যাশন; জেনারেটর অপারেটর; জুনিয়র বয়লার অপারেটর/বয়লার এটেনডেন্ট; জুনিয়র ফিডার (উইভিং); জুনিয়র সাইজার (উইভিং); জুনিয়র লেনোববিন অপারেটর; জুনিয়র লিনোউইন্ডিং অপারেটর; জুনিয়র ড্রয়ারম্যান (উইভিং); লুম অপারেটর; জুনিয়র কালারম্যান; ইন্সপেকশন অপারেটর; লাইনম্যান (উইভিং); সিনিয়র পাম্প অপারেটর; চিলার অপারেটর; ইলেকট্রিশিয়ান; কার্পেন্টার; সিনিয়র লাইনম্যান; জুনিয়র ফোরম্যান; সহকারী লোডার; মিলিংম্যান (ওয়ার্কশপ)
৬,৯১৮১৩,৮৬১
বা.ভা. ৪,৮৪৩
১৩,১৬৯
বা.ভা. ৪,১৫১
১২,৭২৩
বা.ভা. ৩,৮০৫
৬৬.৫২
গ্রেড-৪
৪০টি পদজুনিয়র মেকানিক; জুনিয়র ইলেকট্রিশিয়ান; জুনিয়র কার্পেন্টার; জুনিয়র ওয়েল্ডার; জুনিয়র ফিটার; জুনিয়র আর্মেচার ওয়াইন্ডার; জুনিয়র ম্যাশন; জুনিয়র প্লাম্বার; জুনিয়র পেইন্টার; জুনিয়র মেন্ডার; জুনিয়র চিলার অপারেটর; জুনিয়র কম্প্রেসার অপারেটর; জুনিয়র পাওয়ার হাউস অপারেটর; জুনিয়র জেনারেটর অপারেটর; জুনিয়র মেকানিক্যাল টেকনিশিয়ান; সহকারী বয়লার অপারেটর/এটেন্ডেন্ট; জুনিয়র ইঞ্জিন অপারেটর; জুনিয়র এসবি অপারেটর; জুনিয়র টার্নার; জুনিয়র টিন স্মিথ; জুনিয়র ল্যাদম্যান; জুনিয়র অপারেটর (ইটিপি/সিআরপি/ডবুটিপি); জুনিয়র এসি অপারেটর; জুনিয়র অপারেটর (ইউএন্ডএম); পাম্প অপারেটর/পাম্প ড্রাইভার; জুনিয়র লুম অপারেটর; সহকারী কালারম্যান; জুনিয়র ইন্সপেকশন অপারেটর; লাইনম্যান; সিনিয়র ডফার (স্পিনিং); সিনিয়র প্যাকার (স্পিনিং); কোনিংম্যান; ফোল্ডিংম্যান; প্যাকিংম্যান; স্যাম্পলম্যান; বীম বাইন্ডার/বীম গেইটার (উইভিং); সিনিয়র অপারেটর (স্পিনিং); রিচারম্যান; ওয়েলম্যান; ভীম ফিটার/বাইন্ডার
৬,৩৮০১২,৯৪৬
বা.ভা. ৪,৪৬৬
১২,৩০৮
বা.ভা. ৩,৮২৮
১১,৮৮৯
বা.ভা. ৩,৫০৯
৬১.৩৫
গ্রেড-৫
৪৬টি পদজবার; সহকারী মেকানিক; সহকারী ইলেকট্রিশিয়ান; সহকারী কার্পেন্টার; সহকারী ওয়েল্ডার; সহকারী ফিটার; সহকারী আর্মেচার ওয়াইন্ডার; সহকারী ম্যাশন; সহকারী প্লাম্বার; সহকারী পেইন্টার; সহকারী মেন্ডার; সহকারী চিলার অপারেটর; সহকারী কম্প্রেসার অপারেটর; সহকারী পাওয়ার হাউস অপারেটর; সহকারী জেনারেটর অপারেটর; সহকারী মেকানিক্যাল টেকনিশিয়ান/সিনিয়র মেকানিক্যাল হেলপার; সহকারী ইঞ্জিন অপারেটর; সহকারী এসবি অপারেটর; সহকারী টার্নার; সহকারী টিনস্মিথ; সহকারী ল্যাদম্যান; সহকারী অপারেটর (ইটিপি/সিআরপি/ডবুটিপি); সহকারী এসি অপারেটর; জুনিয়র পাম্প অপারেটর; সহকারী লুম অপারেটর; সহকারী ইন্সপেকশন অপারেটর; জুনিয়র লাইনম্যান; অপারেটর (স্পিনিং); ডফার (স্পিনিং); প্যাকার (স্পিনিং); জুনিয়র কোনিংম্যান; জুনিয়র ফোল্ডিংম্যান; জুনিয়র প্যাকিংম্যান; জুনিয়র স্যাম্পলম্যান; সহকারী বীম বাইন্ডার/গেইটার; বেকসাইজার/সাইজার; ক্রীলবয়; সহকারী অপারেটর (ইউএন্ডএম); সহকারী নোটিংম্যান/সহকারী নোটার; সহকারী কোকিং অপারেটর; সহকারী ওয়ার্পার; সহকারী ড্রেসার; সহকারী সাইজার; সহকারী লিনোববিন অপারেটর; সহকারী লিনোউইন্ডিং অপারেটর; সহকারী ড্রয়ারম্যান
৬,১৭৪১২,৫৯৬
বা.ভা. ৪,৩২২
১১,৯৭৮
বা.ভা. ৩,৭০৪
১১,৫৭০
বা.ভা. ৩,৩৯৬
৫৯.৩৭
গ্রেড-৬
২৮টি পদমেকানিক্যাল হেলপার; ইলেকট্রিক্যাল হেলপার; কার্পেন্টার হেলপার; ওয়েল্ডিং হেলপার; ফিটার হেলপার; ওয়ার্কশপ হেলপার; ম্যাশন হেলপার; প্লাম্বিং হেলপার; পেইন্টিং হেলপার; মেইন্ডিং হেলপার; চিলার হেলপার; কম্প্রেসার হেলপার; পাওয়ার হাউস হেলপার; জেনারেটর হেলপার; বয়লার হেলপার; ইঞ্জিন হেলপার; হেলপার (ইটিপি/সিআরপি/ডবুটিপি); হেলপার (ইউ এন্ড এম); এসি হেলপার; পাম্প হেলপার; সহকারী পাম্প অপারেটর; জুনিয়র অপারেটর (স্পিনিং); জুনিয়র ডফার (স্পিনিং); জুনিয়র প্যাকার (স্পিনিং); মিক্সিংম্যান; টেনিং ইন্সপেক্শন অপারেটর; সিনিয়র ব্যাক টেন্টার/অপারেটর; জুনিয়র এসিসট্যান্ট টেকনিশিয়ান
৫,৯৬৮১২,২৪৬
বা.ভা. ৪,১৭৮
১১,৬৪৯
বা.ভা. ৩,৫৮১
১১,২৫০
বা.ভা. ৩,২৮২
৫৭.৩৮
গ্রেড-৭
২১টি পদবোবুম টেন্টার/অপারেটর; ইউনিল্যাপ টেন্টার/অপারেটর; কার্ডিং টেন্টার/অপারেটর; কম্বিংটেন্টার/অপারেটর; ড্রইংটেন্টার/অপারেটর; সিমপেক্স টেন্টার/অপারেটর; গ্রাইন্ডার; স্ট্রিপার; টেপম্যান; ব্যাক টেন্টার/অপারেটর; ল্যাপ ফরমার টেন্টার/অপারেটর; অটোকোনার/অটোকোন অপারেটর; সহকারী অপারেটর (স্পিনিং)/এসিসট্যান্ট স্পিনার; সহকারী ডফার (স্পিনিং); সহকারী প্যাকার (স্পিনিং); জুনিয়র মিক্সিংম্যান; কন্ডিশনম্যান; স্টিকারম্যান; চেকার; ফ্ল্যাগার; এসিসট্যান্ট অপারেটর ফর্কলিফট
৫,৭৮২১১,৯২৯
বা.ভা. ৪,০৪৭
১১,৩৫১
বা.ভা. ৩,৪৬৯
১০,৯৬২
বা.ভা. ৩,১৮০
৫৫.৬০
গ্রেড-৮
২৫টি পদস্ক্যালম্যান; অটোক্ল্যাব অপারেটর; ইয়ার্ন কন্ডিশন; কোন ওয়াইন্ডার; হিউমিডিটি অপারেটর; ড্রেসার; রোভিং কেরিয়ার; ববিন/রিংকপ কেরিয়ার; বান্ডেল কেরিয়ার; কোন কেরিয়ার; ইয়ার্ন কেরিয়ার; সিনিয়র মেশিন ক্লিনার (স্পিনিং); সিনিয়র ফ্লোর ক্লিনার (স্পিনিং); সিনিয়র ভ্যাকুয়াম ক্লিনার; সিনিয়র ওয়েস্ট শর্টার; জুনিয়র কন্ডিশনম্যান; জুনিয়র ফ্ল্যাগার; জুনিয়র ষ্টিকারম্যান; জুনিয়র চেকার; জুনিয়র চেকার (প্যাকিং); জুনিয়র অটোকোনার; জুনিয়র ব্যাকটেন্টার; এসিসট্যান্ট মিক্সিংম্যান; জুনিয়র এসিসট্যান্ট অপারেটর (স্পিনিং); আনস্কিল্ড টেকনিশিয়ান (গ্রেড-১)
৫,৫৭৬১১,৫৭৯
বা.ভা. ৩,৯০৩
১১,০২২
বা.ভা. ৩,৩৪৬
১০,৬৪৩
বা.ভা. ৩,০৬৭
৫৩.৬২
গ্রেড-৯
২০টি পদপ্রোডাকশন হেলপার (নিটিং, ডায়িং এবং উইভিং); মেশিন ক্লিনার; ফ্লোর ক্লিনার; ভ্যাকুয়াম ক্লিনার; ওয়াস্ট সর্টার; কোন সর্টার; কোন চেকার; বক্স ক্লিনার; ববিন সর্টার; কন্টামিনেশন সর্টার; ববিন ক্লিনার; সহকারী ফ্ল্যাগার; সহকারী স্টিকারম্যান; সহকারী চেকার; ক্যান কেরিয়ার; কন্ডিশানম্যান; এসিসট্যান্ট চেকার (প্যাকিং); সিনিয়র প্রোডাকশন হেলপার (স্পিনিং); সিনিয়র প্যাকিং হেল্পার (স্পিনিং); আনস্কিল্ড টেকনিশিয়ান (গ্রেড-২)
৫,৪৩০১১,৩৩১
বা.ভা. ৩,৮০১
১০,৭৮৮
বা.ভা. ৩,২৫৮
১০,৪১৭
বা.ভা. ২,৯৮৭
৫২.২১
গ্রেড-১০
১০টি পদপ্রোডাকশন হেলপার (স্পিনিং); ড্রয়ার হেলপার; মিক্সিং হেলপার (স্পিনিং); হেলপার (প্রিপারেটরি); প্যাকিং হেলপার (স্পিনিং); হেলপার (উইভিং); তাঁতী হেলপার; হেলপার (ফিনিশিং); ল্যাব হেলপার; ওয়ারপিং হেলপার
৫,১৬২১০,৮৭৫
বা.ভা. ৩,৬১৩
১০,৩৫৯
বা.ভা. ৩,০৯৭
১০,০০১
বা.ভা. ২,৮৩৯
৪৯.৬৩
শিক্ষানবিশ৩,৫৫০৭,৫০৩
বা.ভা. ১,৯৫৩
৭,৫০৩
বা.ভা. ১,৯৫৩
৭,৫০৩
বা.ভা. ১,৯৫৩
৩৪.১৩

শিক্ষানবিশ শ্রমিকের ক্ষেত্রে: (ক) শিক্ষানবিশিকাল হইবে ৩ (তিন) মাস: তবে শর্ত থাকে যে, একজন শ্রমিকের ক্ষেত্রে শিক্ষানবিশিকাল আরও ৩ (তিন) মাস বৃদ্ধি করা যাইবে যদি কোনো কারণে প্রথম ৩ (তিন) মাস শিক্ষানবিশিকালে তাহার কাজের মান নির্ণয় করা সম্ভব না হয়; (খ) শিক্ষানবিশিকাল সন্তোষজনকভাবে সমাপ্ত হইবার পর শিক্ষানবিশ শ্রমিক সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী শ্রমিক হিসাবে নিযুক্ত হইবেন; এবং (গ) শিক্ষানবিশিকালে শিক্ষানবিশ শ্রমিক মাসিক সর্বসাকুল্যে ৭,৫০৩/- (সাত হাজার পাঁচশত তিন) টাকা [মূল মজুরী ৩,৫৫০/-, বাড়ী ভাড়া মূল মজুরীর ৫৫% হারে ১,৯৫৩/-, চিকিৎসা ভাতা ৭৫০/-, যাতায়াত ভাতা ৪০০/- এবং খাদ্য ভাতা ৮৫০/-] প্রাপ্ত হইবেন।

তফসিল-খ: কর্মচারী

তফসিল-খ: কর্মচারীর নিম্নতম মজুরী হার
গ্রেডমূল মজুরীবিভাগীয় শহর
বাড়ী ভাড়া ৭০%
জেলা শহর
বাড়ী ভাড়া ৬০%
উপজেলা ও অন্যান্য এলাকা
বাড়ী ভাড়া ৫৫%
OT/ঘণ্টা*
গ্রেড-১
১২টি পদসিনিয়র ল্যাব টেকনিশিয়ান; সিনিয়র সুপারভাইজার; সিনিয়র অফিস সহকারী; সিনিয়র ষ্টোর কিপার; সিনিয়র জেনারেল টেকনিশিয়ান; সিনিয়র হিসাব সহকারী; সিনিয়র মেডিক্যাল সহকারী; সিনিয়র আইটি টেকনিশিয়ান; সিনিয়র ফায়ারম্যান; সিনিয়র রিস্ক ম্যানেজমেন্ট টেকনিশিয়ান; সিনিয়র হোস্টেল সুপার; খতিব
১০,৬৭৪২০,২৪৬
বা.ভা. ৭,৪৭২
১৯,১৭৮
বা.ভা. ৬,৪০৪
১৮,৫৪৫
বা.ভা. ৫,৮৭১
১০২.৬৩
গ্রেড-২
২০টি পদঅফিস সহকারী; হিসাব সহকারী/একাউন্টস ক্লার্ক; ক্যাশিয়ার; পেশ ইমাম; স্টোর কিপার; সিনিয়র ল্যাব সহকারী/ল্যাব টেকনিশিয়ান; কম্পিউটার অপারেটর; সিনিয়র ড্রাইভার; সুপারভাইজার (সকল বিভাগ); সিনিয়র আর এন্ড ডি সহকারী; আইটি টেকনিশিয়ান; জেনারেল টেকনিশিয়ান; ফায়ারম্যান; মেডিক্যাল সহকারী; সিনিয়র লেডী হাউস কীপার; সিনিয়র লাইব্রেরী সহকারী; রিস্ক ম্যানেজমেন্ট টেকনিশিয়ান; সিনিয়র ক্রয়/বিক্রয় সহকারী; সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর; হোস্টেল সুপার
৮,৬২০১৬,৭৫৪
বা.ভা. ৬,০৩৪
১৫,৮৯২
বা.ভা. ৫,১৭২
১৫,৩৬১
বা.ভা. ৪,৭৪১
৮২.৮৮
গ্রেড-৩
২৯টি পদসিনিয়র ক্লার্ক; সহকারী শিক্ষক (মক্তব); ড্রাইভার; সহকারী ইমাম; ল্যাব সহকারী; টাইম কিপার; সহকারী সুপারভাইজার; স্টোর সহকারী; এডমিন সহকারী; ক্রয়/বিক্রয় সহকারী; মুয়াজ্জিন; সহকারী ল্যাব টেকনিশিয়ান; আর এন্ড ডি সহকারী; সহকারী জেনারেল টেকনিশিয়ান (এডমিন); জুনিয়র মেডিক্যাল সহকারী; লেডী হাউস কীপার; লাইব্রেরী সহকারী; সিনিয়র কুক; সিনিয়র ডেলিভারীম্যান; সিনিয়র লিফটম্যান; সহকারী আইটি টেকনিশিয়ান; সহকারী রিস্ক ম্যানেজমেন্ট টেকনিশিয়ান; সিনিয়র বেবী সিটার; ডাটা এন্ট্রি অপারেটর; সিনিয়র ফটোকপি মেশিন অপারেটর; সহকারী হোস্টেল সুপার; ডেলীভারীম্যান; জমাদার (নিরাপত্তা); সহকারী ফায়ারম্যান
৭,২৫৮১৪,৪৩৯
বা.ভা. ৫,০৮১
১৩,৭১৩
বা.ভা. ৪,৩৫৫
১৩,২৫০
বা.ভা. ৩,৯৯২
৬৯.৭৯
গ্রেড-৪
২২টি পদজুনিয়র ক্লার্ক/অফিস ক্লার্ক; সিনিয়র সিকিউরিটি গার্ড; বাবুর্চী; জুনিয়র ল্যাব সহকারী; রিস্ক ম্যানেজমেন্ট হেলপার; এইড নার্স; জুনিয়র লেডী হাউস কীপার; ওয়েলফেয়ার হেলপার; কভার্ডভ্যান হেলপার; ডেলিভারী হেলপার; সিনিয়র ল্যাববয়/সিনিয়র গার্ল; সিনিয়র মেস ওয়েটার; বেবী সিটার; ফটোকপি মেশিন অপারেটর; লিফটম্যান; সেলসম্যান; ষ্টাফবাস হেলপার; আর এন্ড ডি হেলপার; আইটি এসিসটেন্ট; ট্রেইনার; কমপ্রেসর এটেনডেন্ট; জেনারেটর টেকনিশিয়ান
৬,০৫০১২,৩৮৫
বা.ভা. ৪,২৩৫
১১,৭৮০
বা.ভা. ৩,৬৩০
১১,৩৭৮
বা.ভা. ৩,৩২৮
৫৮.১৭
গ্রেড-৫
১৮টি পদপিয়ন; সহকারী বাবুর্চি; ল্যাব বয়/ল্যাব গার্ল; সিকিউরিটি গার্ড; জুনিয়র আইটি এসিসটেন্ট; মেডিকেল হেলপার; টেলিফোন এটেনডেন্ট; স্টোরবয়/স্টোর এটেনডেন্ট; ষ্টোর হেলপার; মেসেঞ্জার; টি-বয়; মেস ওয়েটার; সিনিয়র গার্ডেনার; মেসবয়/অফিসবয়; মেসিয়ার/হোস্টেল সহকারী; গার্ডেনার; জেনারেল ওয়ার্কম্যান; সেনিটেশন জমাদার
৫,৫১৪১১,৪৭৪
বা.ভা. ৩,৮৬০
১০,৯২২
বা.ভা. ৩,৩০৮
১০,৫৪৭
বা.ভা. ৩,০৩৩
৫৩.০২
গ্রেড-৬
৬টি পদসহকারী গার্ডেনার; ক্লাবএটেনডেন্ট; ক্লিনার; সুইপার/ঝাড়ুদার; কাউবয়/খামার পরিচর্যাকারী; এসিসট্যান্ট বেবী সিটার
৫,১৬২১০,৮৭৫
বা.ভা. ৩,৬১৩
১০,৩৫৯
বা.ভা. ৩,০৯৭
১০,০০১
বা.ভা. ২,৮৩৯
৪৯.৬৩
শিক্ষানবিশ৩,৫৫০৭,৫০৩
বা.ভা. ১,৯৫৩
৭,৫০৩
বা.ভা. ১,৯৫৩
৭,৫০৩
বা.ভা. ১,৯৫৩
৩৪.১৩

শিক্ষানবিশ কর্মচারীর ক্ষেত্রে: (ক) শিক্ষানবিশি কাল হইবে ৬ (ছয়) মাস; (খ) শিক্ষানবিশিকাল সন্তোষজনকভাবে সমাপ্ত হইবার পর শিক্ষানবিশ কর্মচারী সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী কর্মচারী হিসাবে নিযুক্ত হইবেন; এবং (গ) শিক্ষানবিশিকালে শিক্ষানবিশ কর্মচারী মাসিক সর্বসাকুল্যে ৭,৫০৩/- (সাত হাজার পাঁচশত তিন) টাকা [মূল মজুরী ৩,৫৫০/-, বাড়ী ভাড়া মূল মজুরীর ৫৫% হারে ১,৯৫৩/-, চিকিৎসা ভাতা ৭৫০/-, যাতায়াত ভাতা ৪০০/- এবং খাদ্য ভাতা ৮৫০/-] প্রাপ্ত হইবেন।

* OT/ঘণ্টা গেজেটের অংশ নয়; এখানে হিসাব করা = মূল মজুরি × ২ ÷ ২০৮ (শ্রম বিধিমালার বিধি ১০২)। “বা.ভা.” = বাড়ী ভাড়া ভাতা। প্রতিটি মোট মজুরী গেজেটের সর্বমোট কলামের সাথে মিলিয়ে দেখা হয়েছে।

গুরুত্বপূর্ণ নোট

  • এই হার ‘কটন টেক্সটাইল’ শিল্প সেক্টরের জন্য — তফসিলের পদবিন্যাসে স্পিনিং, উইভিং, নিটিং ও ডাইং-এর পদ রয়েছে। তৈরি পোশাক কারখানার জন্য গার্মেন্টস সেক্টরের গেজেট এবং বেপজা এলাকার জন্য ইপিজেড মজুরি প্রযোজ্য।
  • শর্ত ৪ অনুযায়ী প্রত্যেক শ্রমিক-কর্মচারীকে তফসিলের পদবিন্যাসে যথাযথ পদে সন্নিবেশিত করে মজুরী রেজিস্টারে তুলতে ও মজুরী স্লিপ দিতে হবে। একই প্রাঙ্গণে গার্মেন্টস ও টেক্সটাইল ইউনিট থাকলে কোন শ্রমিক কোন সেক্টরের গেজেটে পড়েন, তা রেজিস্টারে স্পষ্ট রাখুন।
  • বার্ষিক মজুরী বৃদ্ধি মূল মজুরীর ৫%, এক বছর কর্মরত থাকার পর এবং ক্রমবর্ধমান হারে (শর্ত ১১)। গার্মেন্টস সেক্টরের ২০২৪-এর অতিরিক্ত বৃদ্ধির প্রজ্ঞাপন এই সেক্টরে প্রযোজ্য কি না, সংশ্লিষ্ট প্রজ্ঞাপন দেখে নিশ্চিত হোন।
  • পরিবারের জন্য আবাসন সুবিধা দেওয়া হলে সেই শ্রমিক-কর্মচারীর ক্ষেত্রে বাড়ী ভাড়া ভাতা প্রযোজ্য নয় (শর্ত ১৩)।
  • মজুরি ক্যালকুলেটরের “মজুরি ও OT” অংশে “কটন টেক্সটাইল” বেছে এলাকা অনুযায়ী মজুরী, OT ও ইনক্রিমেন্ট যাচাই করা যায়।

গেজেটের শর্তাবলি (হুবহু)

  1. ১। তফসিল-ক ও তফসিল-খ এ উল্লিখিত নিম্নতম মজুরী হার বাংলাদেশে অবস্থিত সকল এলাকার ‘কটন টেক্সটাইল’ শিল্প সেক্টরের জন্য প্রযোজ্য হইবে।
  2. ২। তফসিল-ক ও তফসিল-খ এ উল্লিখিত পদের অতিরিক্ত কোনো পদ সংশ্লিষ্ট শিল্পে পূর্ব হইতে বিদ্যমান অথবা পরবর্তীতে সংযোজিত হইলে উহা যথাযথ শ্রেণি বা গ্রেডে অন্তর্ভুক্ত করা যাইবে।
  3. ৩। তফসিল-ক ও তফসিল-খ এ উল্লিখিত শ্রমিক ও কর্মচারী বর্তমানে যেই গ্রেডে কর্মরত রহিয়াছেন সেই গ্রেডেই তাহাকে স্থলাভিষিক্ত করিয়া এই মজুরী কাঠামোর সহিত সমন্বয়পূর্বক তাহার মজুরী নির্ধারণ করিতে হইবে এবং কোনো শ্রমিক বা কর্মচারীকে নিম্ন গ্রেডভুক্ত করা যাইবে না।
  4. ৪। এই প্রজ্ঞাপন জারির পরবর্তীতে উক্ত শিল্প সেক্টরের মালিকগণ তফসিল-ক ও তফসিল-খ এ উল্লিখিত পদবিন্যাস অনুযায়ী শ্রমিক ও কর্মচারীকে যথাযথ পদে সন্নিবেশিত করিয়া মজুরী রেজিস্টারভুক্তকরত মজুরী স্লিপ প্রদান করিবেন।
  5. ৫। তফসিল-ক ও তফসিল-খ এ উল্লিখিত মজুরী সংশ্লিষ্ট শ্রমিক ও কর্মচারীর মাসিক নিম্নতম মজুরী হিসাবে গণ্য হইবে এবং উক্ত নিম্নতম মজুরী অপেক্ষা কম মজুরী প্রদান করা যাইবে না: তবে শর্ত থাকে যে, উক্ত নিম্নতম মজুরী অপেক্ষা অধিক হারে মজুরী প্রদত্ত হইয়া থাকিলে তাহা হ্রাস করা যাইবে না।
  6. ৬। নিয়োগকর্তা বা মালিক পক্ষ ইচ্ছা করিলে স্ব-উদ্যোগে, এককভাবে বা যৌথ উদ্যোগে সম্পাদিত চুক্তি অনুযায়ী কোনো শ্রমিক বা কর্মচারীকে অধিক হারে মজুরী প্রদান করিতে পারিবেন।
  7. ৭। উক্ত শিল্প সেক্টরে কোনো শ্রমিক বা কর্মচারী ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত হইয়া মজুরী প্রাপ্ত হইয়া থাকিলে উক্ত শ্রমিক ও কর্মচারী বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ২ (৬৫) অনুযায়ী ‘শ্রমিক’ বলিয়া গণ্য হইবেন এবং উক্ত শিল্প সেক্টরে কোনো শ্রমিক বা কর্মচারীর ঠিকাদারের নিকট প্রাপ্য পাওনাদির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হইলে তাহার দায় দায়িত্ব মালিক পক্ষের উপর বর্তাইবে এবং ঠিকাদার সরকার কর্তৃক শ্রমিক ও কর্মচারীর জন্য ঘোষিত নিম্নতম মজুরী অপেক্ষা কম মজুরী প্রদান করিতে পারিবেন না।
  8. ৮। শর্ত ৭ এ উল্লিখিত নিয়োগকারী ঠিকাদার বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১২১, ১৫০ এবং ১৬১ এর বিধান অনুযায়ী মালিকের ন্যায় একইরূপ ব্যবস্থা গ্রহণ করিবেন।
  9. ৯। উক্ত শিল্প সেক্টরের মালিক যদি শ্রমিক ও কর্মচারীকে ফুরন ভিত্তিক (Piece rate) মজুরী প্রদান করিয়া থাকেন, তবে তফসিল-ক ও তফসিল-খ এ উল্লিখিত হারে ও উপরি-উক্ত শর্তাধীনে মজুরীর হার এইরূপ হারে সংশোধন করিতে হইবে যাহাতে তাহারা বিভিন্ন শ্রেণিভুক্ত শ্রমিক ও কর্মচারীর জন্য নির্ধারিত নিম্নতম মজুরী অপেক্ষা কম মজুরী প্রাপ্ত না হন।
  10. ১০। তফসিল-ক ও তফসিল-খ এ উল্লিখিত নিম্নতম মজুরী ও বিভিন্ন ভাতা ছাড়াও শ্রমিক ও কর্মচারী কর্মরত প্রতিষ্ঠানে অন্যান্য যে সকল অধিকার, সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হন উহা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক বলবৎ ও অব্যাহত থাকিবে।
  11. ১১। এই প্রজ্ঞাপনে উল্লিখিত নিম্নতম মজুরী সমন্বয় করিয়া ১ (এক) বৎসর কর্মরত থাকিবার পর শ্রমিক ও কর্মচারীর মূল মজুরীর ৫% (শতকরা পাঁচ শতাংশ) হারে বাৎসরিক ভিত্তিতে মজুরী বৃদ্ধি পাইবে এবং পরবর্তী বৎসরে ক্রমবর্ধমান হারে পুনরায় মূল মজুরীর ৫% (শতকরা পাঁচ শতাংশ) হারে বৃদ্ধি পাইবে।
    ব্যাখ্যা: যদি একজন শ্রমিকের মূল মজুরী ৫,১৬২/- (পাঁচ হাজার একশত বাষট্টি) টাকা হয়, তবে এক বৎসর কর্মরত থাকিবার পর তাহার বাৎসরিক মজুরী বৃদ্ধি পাইয়া মূল মজুরী ৫,৪২০.১০ (পাঁচ হাজার চারশত বিশ টাকা দশ পয়সা) টাকা নির্ধারিত হইবে এবং পরবর্তী বৎসরে ক্রমবর্ধমান হারে পুনরায় ৫% হারে বৃদ্ধি পাইবে অর্থাৎ মূল মজুরী ৫,৪২০.১০ (পাঁচ হাজার চারশত বিশ টাকা দশ পয়সা) টাকার ৫% বৃদ্ধি পাইয়া ৫,৬৯১.১১ (পাঁচ হাজার ছয়শত একানব্বই টাকা এগারো পয়সা) টাকা নির্ধারিত হইবে।
  12. ১২। উক্ত শিল্প সেক্টরে নিযুক্ত শ্রমিক ও কর্মচারী বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর বিধান অনুযায়ী ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হইবেন।
  13. ১৩। উক্ত সেক্টরের মালিক যদি কোনো শ্রমিক ও কর্মচারীর পরিবারের জন্য আবাসন সুবিধা প্রদান করিয়া থাকেন, তাহা হইলে সেইক্ষেত্রে উক্ত আবাসন সুবিধা গ্রহণকারী শ্রমিক ও কর্মচারীর ক্ষেত্রে বাড়ী ভাড়া ভাতা প্রযোজ্য হইবে না।
  14. ১৪। উক্ত শিল্প সেক্টরের শ্রমিক ও কর্মচারীর কর্মঘণ্টা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নির্ধারিত হইবে।
  15. ১৫। এই প্রজ্ঞাপনে উল্লিখিত কোনো বিষয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর সহিত সাংঘর্ষিক হইলে উহা বাতিল বলিয়া গণ্য হইবে।
  16. ০২। এই প্রজ্ঞাপন ১ মার্চ, ২০২৪ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

তথ্যসূত্র: কটন টেক্সটাইল শিল্প সেক্টরের নিম্নতম মজুরী — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (মজুরী বোর্ড শাখা) এস.আর.ও. নং ৮৫-আইন/২০২৪, তারিখ ০৪ এপ্রিল ২০২৪; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ০৪ এপ্রিল ২০২৪, পৃষ্ঠা ৩৪৫৭–৩৪৮০। যাচাই: ১৩ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি