ধারা১৬
প্রতিবন্ধকতা সৃষ্টির দণ্ড
বাংলাদেশ গ্যাস আইন, ২০১০
কোন গ্রাহক গ্যাস বিতরণকারী বা সরবরাহকারী কর্তৃপক্ষের প্রতিনিধি হিসাবে কর্তব্যরত কোন কর্মকর্তা বা কর্মচারীকে গ্রাহক আঙ্গীনায় প্রবেশে বাধা প্রদান করিলে বা গ্যাস সংযোগ স্থান বা উহার সরঞ্জামাদি পরিদর্শনে বাধা প্রদান করিলে বা গ্রাহক আঙ্গীনায় তাহাকে আটকাইয়া রাখিলে, তিনি অনধিক ১(এক) বৎসর কারাদণ্ডে বা অনধিক ১(এক) লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং একই অপরাধের পুনরাবৃত্তি ঘটিলে তিনি অন্যূন ১(এক) বৎসর এবং অনধিক ২(দুই) বৎসর পর্যন্ত কারাদণ্ডে এবং অনধিক ২(দুই) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ (২০১০ সনের ৪০ নং আইন) — বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৯ জুলাই ২০১০, পৃষ্ঠা ৭৫৮১। মূল গেজেট (PDF) · হালনাগাদ পাঠ: bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।