ধারা৩০
ব্যবসা পুনঃগঠন ও লাইসেন্সীর এলাকা পুনঃনির্ধারণ
বাংলাদেশ গ্যাস আইন, ২০১০
এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, প্রয়োজনে, ব্যবসা পুনঃগঠন করিতে পারিবে এবং গ্যাস সঞ্চালন, বিতরণ ও সরবরাহের দায়িত্বে নিয়োজিত লাইসেন্সীর এলাকা পুনঃনির্ধারণ করিতে পারিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ (২০১০ সনের ৪০ নং আইন) — বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৯ জুলাই ২০১০, পৃষ্ঠা ৭৫৮৪। মূল গেজেট (PDF) · হালনাগাদ পাঠ: bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।