ধারা১৯
অপরাধ সংঘটনে সহায়তা, প্ররোচনা, ইত্যাদির দণ্ড
বাংলাদেশ গ্যাস আইন, ২০১০
কোন ব্যক্তি এই আইনের অধীন যে কোন অপরাধ সংঘটনে, প্রত্যক্ষ বা পরোক্ষ, সহায়তা করিলে, বা উক্ত অপরাধ সংঘটনে প্ররোচনা বা ষড়যন্ত্র করিলে এবং উক্ত সহায়তা বা ষড়যন্ত্র বা প্ররোচনার ফলে অপরাধটি সংঘটিত হইলে, উক্ত সহায়তাকারী, ষড়যন্ত্রকারী বা প্ররোচনাকারী তাহার সহায়তা, ষড়যন্ত্র বা প্ররোচনা দ্বারা সংঘটিত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডনীয় হইবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ (২০১০ সনের ৪০ নং আইন) — বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৯ জুলাই ২০১০, পৃষ্ঠা ৭৫৮১। মূল গেজেট (PDF) · হালনাগাদ পাঠ: bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।