ধারা৬
গ্রাহক শ্রেণী
বাংলাদেশ গ্যাস আইন, ২০১০২০২৬-এ সংশোধিত
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে গ্যাস ব্যবহারের প্রকৃতি অনুযায়ী গ্যাস ব্যবহারকারীগণের শ্রেণীবিন্যাস হইবে নিম্নরূপ, যথা:—
(ক) গৃহস্থালী;
(খ) বাণিজ্যিক;
(গ) শিল্প;
(ঘ) ১[* * *]
(ঙ) সিএনজি;
(চ) চা-বাগান;
(ছ) বিদ্যুৎ;
(জ) সার; এবং
(ঝ) ক্যাপটিভ পাওয়ার।
(২) এই আইনের উদ্দেশ্যের সাথে সংগতি রাখিয়া সরকার, প্রয়োজনে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (১) এ উল্লিখিত গ্রাহক শ্রেণী পুনঃবিন্যাস এবং নূতন গ্রাহক শ্রেণী প্রবর্তন ও পুরাতন গ্রাহক শ্রেণী বিলুপ্ত করিতে পারিবে।
সংশোধনী টীকা (১)
- দফা (ঘ) (“মৌসুমী”) বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৫২ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত।
তথ্যসূত্র: বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ (২০১০ সনের ৪০ নং আইন) — বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৯ জুলাই ২০১০, পৃষ্ঠা ৭৫৭৫। মূল গেজেট (PDF) · ২০২৬ সংশোধনী গেজেট (PDF) · হালনাগাদ পাঠ: bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।