RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা৪৫

অধিকাল কর্মের জন্য অতিরিক্ত ভাতা

১টি বিধিনির্দেশিকা আছে

আইনের টেক্সট

৪৫। যেক্ষেত্রে কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে কোনো দিন বা সপ্তাহে এই আইনের অধীন নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় কাজ করেন, সেই ক্ষেত্রে তিনি অধিকাল কাজের জন্য তাহার মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং এডহক বা অন্তর্বর্তী মজুরি, যদি থাকে, এর সাধারণ হারের দ্বিগুণ হারে ভাতা পাইবেন।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৪৫ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ১০৮

অধিকাল ভাতার সাধারণ হার হিসাব করিবার পদ্ধতি

(১) মালিক ও শ্রমিকের মধ্যে ভিন্নরূপ কোনো চুক্তির অবর্তমানে আইনের ধারা ৪৫ অনুযায়ী শ্রমিকের অধিকাল কর্মের জন্য প্রদেয় ঘন্টাভিত্তিক মজুরির সাধারণ হার নিম্নবর্ণিতভাবে হিসাব করিতে হইবে, যথা:

(ক) দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত শ্রমিকের ক্ষেত্রে তাহার দৈনিক মজুরির ১/৮ অংশ;

(খ) সাপ্তাহিক মজুরির ভিত্তিতে নিযুক্ত শ্রমিকের ক্ষেত্রে তাহার সাপ্তাহিক মজুরির ১/৪৮ অংশ; এবং

(গ) মাসিক মজুরির ভিত্তিতে নিযুক্ত শ্রমিকের ক্ষেত্রে তাহার মাসিক মজুরির ১/২০৮ অংশ।

টীকা: ৫২÷১২৪৮ ঘন্টা=২০৮ ঘন্টায় একটি মাস হইবে এবং ঘন্টাপ্রতি অধিকাল ভাতার হার = [মাসিক মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং এডহক বা অন্তবর্তী মজুরি (যদি থাকে) × ২]÷ ২০৮ ঘন্টা।

(২) কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক দ্বারা অধিকাল কাজ করানো হইলে উক্ত অতিরিক্ত কাজের সময় উল্লেখ করিয়া প্রতিষ্ঠানের মালিক বা তৎকর্তৃক প্রাধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তি শ্রমিককে প্রদত্ত কার্ড বা স্লিপে স্বাক্ষর করিয়া কাজ শেষে শ্রমিককে প্রদান করিবেন।

(৩) কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক ঠিকা-হার (পিস রেট) ভিত্তিতে মজুরিপ্রাপ্ত হইলে অধিকাল কাজের জন্য আইনের ধারা ৪৫ প্রযোজ্য হইবে না।

(৪) অধিকাল কাজের হিসাব ফরম-৩৮ অনুযায়ী রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৭৮

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

হিসাব
বিধি ১০৮: ঘণ্টাপ্রতি OT হার = মাসিক (মূল মজুরি + মহার্ঘ ভাতা + এডহক) × ২ ÷ ২০৮। পিস রেট শ্রমিকের ক্ষেত্রে ধারা ৪৫ প্রযোজ্য নয় (বিধি ১০৮(৩))।
উদাহরণ
Basic ৮,০৫০ টাকা (EPZ অপারেটর): OT rate = ৮,০৫০ × ২ ÷ ২০৮ = ৭৭.৪০ টাকা/ঘণ্টা।
রেকর্ড
OT-র আগে কমপক্ষে ২ ঘণ্টা আগে জানানো ও সম্মতি (বিধি ১০৬); OT কার্ড/স্লিপে স্বাক্ষর (বিধি ১০৮(২)); OT রেজিস্টার।
করণীয়
Pay slip-এ OT ঘণ্টা ও হার দেখান; হার গণনার পদ্ধতি BEPZA wage SRO ও নির্দেশনার সাথে মিলিয়ে নিন।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

একই হার: দ্বিগুণ, আর ঘণ্টাপ্রতি হার দুই বিধিমালাতেই ÷ ২০৮। পিস রেট শ্রমিক বাদ: BLA-তে আইনের ধারা ১০৮(২)-এ, EPZ-এ বিধি ১০৮(৩)-এ।

BLA ধারা ১০৮ পাশাপাশি দেখুন
BLA ধারা ১০৮ · অধিকাল কর্মের জন্য অতিরিক্ত ভাতা

১০৮। (১) যে ক্ষেত্রে কোন শ্রমিক কোন প্রতিষ্ঠানে কোন দিন বা সপ্তাহে এই আইনের অধীন নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় কাজ করেন, সে ক্ষেত্রে তিনি অধিকাল কাজের জন্য তাহার মূল মজুরী ও মহার্ঘভাতা এবং এডহক বা অন্তবর্তী মজুরী, যদি থাকে, এর সাধারণ হারের দ্বিগুণ হারে ভাতা পাইবেন।

১[ (২) ঠিকা-হার (পিস রেট) ভিত্তিতে মজুরিপ্রাপ্ত শ্রমিকগণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হইবে না।]

(৩) এই ধারার বিধান পালন নিশ্চিত করার লক্ষে সরকার কোন প্রতিষ্ঠান কর্তৃক রক্ষণীয় রেজিস্টার বিধিদ্বারা নির্ধারণ করিতে পারিবে।

EPZ ধারা ৪৫ · অধিকাল কর্মের জন্য অতিরিক্ত ভাতা

৪৫। যেক্ষেত্রে কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে কোনো দিন বা সপ্তাহে এই আইনের অধীন নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় কাজ করেন, সেই ক্ষেত্রে তিনি অধিকাল কাজের জন্য তাহার মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং এডহক বা অন্তর্বর্তী মজুরি, যদি থাকে, এর সাধারণ হারের দ্বিগুণ হারে ভাতা পাইবেন।