RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e

প্রথমে আপনার কারখানায় প্রযোজ্য আইন নির্বাচন করুন

নির্বাচিত আইন: আইন নির্বাচন করুন। বদলাতে ওপরের বোতাম চাপুন।

পয়েন্ট ০ব্যাজ ০/১৯সঠিক সিদ্ধান্ত ও কুইজের উত্তরে পয়েন্ট যোগ হবে
পর্ব ঘ · কমিটি ও শ্রমিকের কণ্ঠঅধ্যায় ১০

অংশগ্রহণকারী কমিটি ও শ্রমিক সংগঠন

৭৫ মিনিট৮টি ধাপঅর্জনযোগ্য ব্যাজ

এই অধ্যায় শেষে আপনি পারবেন

  • কোন প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী কমিটি লাগবে আর কোথায় লাগবে না বলতে
  • সংখ্যা থেকে সদস্য সংখ্যা ঠিক করতে
  • গোপন ব্যালটে শ্রমিক প্রতিনিধি নির্বাচনের ধাপ সাজাতে
  • সভা, নোটিশ, কোরাম ও কার্যবিবরণী পাঠানোর সময় মানতে
  • কমিটির সদস্যের সুরক্ষা ও কমিটির সীমা জানতে

1প্রারম্ভিক কেস

অংশগ্রহণকারী কমিটির সভা: এক পাশে নির্বাচিত শ্রমিক প্রতিনিধি, অন্য পাশে মালিকপক্ষ; সামনে ব্যালট বাক্স
নাসির, প্রোডাকশন ম্যানেজার

"কারখানায় ট্রেড ইউনিয়ন নেই। অংশগ্রহণকারী কমিটির জন্য প্রতিটি লাইন থেকে আমার পছন্দের একজন করে অপারেটর বেছে দিয়েছি।"

কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবে আপনার মূল্যায়ন কী?

নাসির, প্রোডাকশন ম্যানেজার

"কারখানায় নেই। অংশগ্রহণকারী কমিটির জন্য প্রতিটি লাইন থেকে আমার পছন্দের একজন করে অপারেটর বেছে দিয়েছি।"

কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবে আপনার মূল্যায়ন কী?

2এক নজরে

৫০+শ্রমিকে বাধ্যতামূলকট্রেড ইউনিয়ন না থাকলে (ধারা ২০৫(১), (১২))
৬–৩০সদস্যশ্রমিক প্রতিনিধি মালিকপক্ষের কম নয় (ধারা ২০৫(৩), বিধি ১৮৩)
২ মাসে ১সভাকার্যবিবরণী ৭ দিনে শ্রম পরিচালক ও সালিসকে (ধারা ২০৭)
সারসংক্ষেপসাধারণত ৫০ বা তার বেশি শ্রমিক কাজ করেন এমন প্রতিষ্ঠানে, কার্যক্রম শুরুর ৩ মাসের মধ্যে অংশগ্রহণকারী কমিটি। শ্রমিক প্রতিনিধি শ্রমিকদের মধ্য থেকে নির্বাচিত হন। ট্রেড ইউনিয়ন থাকলে কমিটি লাগবে না; ইউনিয়ন না থাকা পর্যন্ত কমিটির শ্রমিক প্রতিনিধিরা শ্রমিক স্বার্থের কাজ চালাতে পারেন। মেয়াদ ২ বছর।
WWA নেইতখনই কমিটিনির্বাহী পরিষদ গঠিত না হলে বা বিলুপ্ত হলে (ধারা ১২২(১))
৬–১৬সদস্যমালিক ও শ্রমিকপক্ষ সমান (ধারা ১২২(২), (৩))
৩ মাসে ১সভাকার্যবিবরণী ৭ দিনে নির্বাহী পরিচালকসহ (বিধি ২৩২, ২৩৩)
সারসংক্ষেপশ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ না থাকলে বা বিলুপ্ত হলে কার্যক্রম শুরুর ৩ মাসের মধ্যে অংশগ্রহণকারী কমিটি। দুই পক্ষ সমান, ৬ থেকে ১৬ সদস্য। নির্বাহী পরিষদ গঠিত হলে কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত। মেয়াদ ২ বছরের বেশি নয়।

3চিত্রে ব্যাখ্যা

শ্রমিক সংখ্যা অনুযায়ী সর্বোচ্চ সদস্য
৬
১০
১২
১৪
১৮
২২
২৪
৩০
৫০-১০০১০১-৪০০৪০১-৮০০৮০১-১,৫০০১,৫০১-৩,০০০৩,০০১-৫,০০০৫,০০১-৭,৫০০৭,৫০১+
সীমাদুই পক্ষ মিলে ৬-এর কম নয়, ৩০-এর বেশি নয়; ছকের সংখ্যা অনধিক (বিধি ১৮৩(২), (৩))।
অনুপাতশ্রমিক প্রতিনিধির সংখ্যা মালিকের প্রতিনিধির চেয়ে কম হবে না (ধারা ২০৫(৩))।
পদসভাপতি মালিক বা তাঁর ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি; সহ-সভাপতি শ্রমিক প্রতিনিধিদের নির্বাচিত; সদস্য-সচিব পার্সোনেল বা কল্যাণ কর্মকর্তা (বিধি ১৯৪)।
শ্রমিক সংখ্যা অনুযায়ী সদস্য সংখ্যা
৬
৮
১০
১২
১৪
১৬
৫০-১০০১০১-৪০০৪০১-৮০০৮০১-১,৫০০১,৫০১-৩,০০০৩,০০১+
সীমাদুই পক্ষ মিলে ৬-এর কম নয়, ১৬-এর বেশি নয় (ধারা ১২২(৩), বিধি ২২০(২), (৩))।
অনুপাতমালিক ও শ্রমিক প্রতিনিধির সংখ্যা সমহারে (ধারা ১২২(২))।
পদসভাপতি মালিক বা তাঁর ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি; সহ-সভাপতি শ্রমিক প্রতিনিধিদের নির্বাচিত; সদস্য-সচিব পার্সোনেল বা কল্যাণ কর্মকর্তা (বিধি ২৩১)।
ছবিতে দেখুন: গোপন ব্যালটে শ্রমিক প্রতিনিধি নির্বাচন

বিধি ১৮৭-১৯০, ১৯৪: সাময়িক, বদলি, শিক্ষাধীন, মৌসুমি ও ঠিকাদারের শ্রমিক ভোটার নন। ৫০ জন বা মোট শ্রমিকের ১০% নারী হলে নারীদের মধ্য থেকে আনুপাতিক হারে প্রতিনিধি। প্রতিষ্ঠানের বয়স ১ বছরের কম হলে প্রার্থীর ৬ মাসের শর্ত নেই।

ছবিতে দেখুন: গোপন ব্যালটে শ্রমিক প্রতিনিধি নির্বাচন

বিধি ২২৪-২২৭, ২৩১: মনোনয়ন সম্ভব না হলে এই ব্যালট। মালিক সময়মতো নির্বাচন কমিটি না করলে নির্বাহী পরিচালক নিজেই ৫ সদস্যের কমিটি করতে পারেন। ৫০ বা তার বেশি নারী শ্রমিক থাকলে নারীদের মধ্য থেকে আনুপাতিক হারে প্রতিনিধি।

ছবিতে দেখুন: বছরের সভা ও কার্যবিবরণী

ধারা ২০৭: প্রতি ২ মাসে অন্তত একবার সভা; কার্যবিবরণী ৭ দিনে শ্রম পরিচালক ও সালিসকে। বিধি ১৯৫, ১৯৬: নোটিশ ও কোরাম। বিধি ১৯৮: সভাপতির পূর্বানুমতি ছাড়া পরপর ৩টি সভায় অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল।

ছবিতে দেখুন: বছরের সভা ও কার্যবিবরণী

বিধি ২৩২: প্রতি ৩ মাসে অন্তত একবার সভা। বিধি ২৩৩: ৭ দিনের নোটিশ (জরুরি হলে ২৪ ঘণ্টা); প্রতিবেদন ও কার্যবিবরণী ৭ দিনে। বিধি ২৩৪: কোরাম দুই-তৃতীয়াংশ। বিধি ২৩৬: পরপর ৩টি সভায় অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল।

গঠন ও মেয়াদের সময়রেখা
৩ মাস
মেয়াদ ২ বছর
কার্যক্রম শুরু
৫০ বা তার বেশি
কমিটি গঠন
গঠনের তারিখ থেকে মেয়াদ গণনা
প্রতি ২ মাসে
সভা ও সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি
মেয়াদ শেষ
এর আগের ৩ মাসে নতুন কমিটি

বিধি ১৮৩(১): কার্যক্রম শুরুর ৩ মাসের মধ্যে গঠন। বিধি ১৯৭: মেয়াদ গঠনের তারিখ থেকে ২ বছর; মেয়াদ শেষ হওয়ার আগের ৩ মাসের মধ্যে পরবর্তী কমিটি (২০২২ সংশোধন); নতুন কমিটি দায়িত্ব না নেওয়া পর্যন্ত পুরনো কমিটি কাজ চালাতে পারে।

গঠন ও মেয়াদের সময়রেখা
৩ মাস
মেয়াদ ২ বছর
শেষ ৩ মাস
কার্যক্রম শুরু
নির্বাহী পরিষদ গঠিত হয়নি
কমিটি গঠন
গঠনের তারিখ থেকে মেয়াদ গণনা
নতুন কমিটি
মেয়াদ শেষের আগের ৩ মাসে গঠন
মেয়াদ শেষ
নতুন কমিটি দায়িত্ব নেয়

বিধি ২২০(১): কার্যক্রম শুরুর ৩ মাসের মধ্যে গঠন। বিধি ২৩৫: মেয়াদ ২ বছর; শেষ হওয়ার পূর্ববর্তী ৩ মাসে পরবর্তী কমিটি। ধারা ১২২(১): মাঝপথে নির্বাহী পরিষদ গঠিত হলে কমিটি সঙ্গে সঙ্গে বিলুপ্ত।

কমিটির ছয়টি কাজ (ধারা ২০৬)
আস্থা ও সহযোগিতাশ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক আস্থা, সমঝোতা ও সহযোগিতা বাড়ানো (ক)
আইনের প্রয়োগশ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করা (খ)
শৃঙ্খলা ও নিরাপত্তাশৃঙ্খলা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য ও কাজের অবস্থার উন্নতি (গ)
প্রশিক্ষণবৃত্তিমূলক প্রশিক্ষণ, শ্রমিক শিক্ষা ও পরিবার কল্যাণ প্রশিক্ষণ (ঘ)
কল্যাণশ্রমিক ও তাঁদের পরিবারের কল্যাণমূলক ব্যবস্থার উন্নয়ন (ঙ)
উৎপাদনশীলতালক্ষ্যমাত্রা অর্জন, খরচ ও অপচয় কমানো, পণ্যের মান উন্নয়ন (চ)
কমিটির ছয়টি কাজ (ধারা ১২৩)
আস্থা ও সহযোগিতাশ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক আস্থা, সমঝোতা ও সহযোগিতা বাড়ানো (ক)
আইন প্রতিপালনএই আইন প্রতিপালনে সহায়তা করা (খ)
শৃঙ্খলা ও নিরাপত্তাশৃঙ্খলা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য ও কাজের অবস্থার উন্নতি (গ)
প্রশিক্ষণবৃত্তিমূলক প্রশিক্ষণ, শ্রমিক শিক্ষা ও পরিবার কল্যাণ প্রশিক্ষণ (ঘ)
কল্যাণশ্রমিক ও তাঁদের পরিবারের কল্যাণমূলক ব্যবস্থার উন্নয়ন (ঙ)
উৎপাদনশীলতালক্ষ্যমাত্রা অর্জন, খরচ ও অপচয় কমানো, পণ্যের মান উন্নয়ন (চ)
সুরক্ষা ও সীমা
✓ মালিক যা মানবেন
  • মেয়াদকালে সম্মতি ছাড়া শ্রমিক প্রতিনিধিকে বদলি নয় (ধারা ২০৫(৯))
  • সরল বিশ্বাসে করা কমিটির কাজের জন্য অভিযোগ বা প্রতিশোধ নয় (ধারা ২০৫(১০))
  • সুপারিশ নির্ধারিত সময়ে বাস্তবায়ন, না পারলে কমিটিকে জানানো (ধারা ২০৮)
  • নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব নয় (বিধি ১৮৭(২))
✗ কমিটি বা সদস্য যা করবেন না (বিধি ২০২)
  • প্রশাসনিক কাজে হস্তক্ষেপ
  • নিয়োগ, বদলি ও পদোন্নতিতে হস্তক্ষেপ
  • কর্তৃপক্ষের কাছ থেকে যানবাহন, আসবাব বা আর্থিক সুবিধা নেওয়া
  • উৎপাদন ও স্বাভাবিক কাজে হস্তক্ষেপ; বিধি ২০৪ না মেনে আহ্বান
সুরক্ষা ও সীমা
✓ মালিক যা মানবেন
  • মেয়াদকালে সম্মতি ছাড়া শ্রমিক প্রতিনিধিকে বদলি নয় (ধারা ১২২(৫))
  • নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব নয় (বিধি ২২৪(২))
  • সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পরের সভায় জানানো (বিধি ২৩৮)
  • কার্যবিবরণী ৭ দিনে নির্বাহী পরিচালকসহ পাঠানো (বিধি ২৩৩(২))
✗ কমিটি বা সদস্য যা করবেন না (বিধি ২৪০)
  • প্রশাসনিক কাজে হস্তক্ষেপ
  • নিয়োগ, বদলি ও পদোন্নতিতে হস্তক্ষেপ
  • কর্তৃপক্ষের কাছ থেকে যানবাহন, আসবাব বা আর্থিক সুবিধা নেওয়া
  • উৎপাদন ও স্বাভাবিক কাজে হস্তক্ষেপ; ধারা ১২৭(২) ও বিধি ২৪২ না মেনে আহ্বান

4কারখানার উদাহরণ

এমডিআমাদের ১,৮০০ শ্রমিক, অর্ধেক নারী। ট্রেড ইউনিয়ন নেই। অংশগ্রহণকারী কমিটি কত বড় হবে?
এইচআর১,৫০১ থেকে ৩,০০০ শ্রমিকে অনধিক ১৮ জন। শ্রমিক প্রতিনিধি মালিকপক্ষের কম হবে না, যেমন ৯ + ৯ (ধারা ২০৫(৩), বিধি ১৮৩(৩))।
এমডিশ্রমিক প্রতিনিধি কীভাবে আসবেন? নারী কতজন?
এইচআরশ্রম অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়ে গোপন ব্যালট (বিধি ১৮৭)। নারী শ্রমিক ৫০ জনের বেশি, তাই নারীদের মধ্য থেকে আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা রাখতে হবে (বিধি ১৮৯(৩))।
এমডিশ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করলে?
এইচআররেজিস্ট্রেশনের জন্য ১,৫০১-৩,০০০ শ্রমিকের প্রতিষ্ঠানে অন্তত ৩০০ সদস্য লাগে (ধারা ১৭৯(২)(ঘ))। ইউনিয়ন থাকলে কমিটির প্রয়োজন নেই (ধারা ২০৫(১২))।
গ্রিনফিল্ড অংশগ্রহণকারী কমিটি
মোট সদস্যঅনধিক ১৮
শ্রমিকপক্ষগোপন ব্যালটে, নারী আনুপাতিক
সভাপ্রতি ২ মাসে অন্তত ১টি
মহাপরিচালককে তালিকানির্বাচনের ১০ দিনে
ধারা ১৭৯(২), ২০৫, ২০৭; বিধি ১৮৩, ১৮৭, ১৮৯।
এমডিআমাদের ১,৮০০ শ্রমিক, অর্ধেক নারী। শ্রমিক কল্যাণ সমিতি নেই। অংশগ্রহণকারী কমিটি কত বড় হবে?
এইচআর১,৫০১ থেকে ৩,০০০ শ্রমিকে ১৪ জন: ৭ জন মালিকপক্ষ, ৭ জন শ্রমিকপক্ষ (ধারা ১২২(২), বিধি ২২০(৩))।
এমডিশ্রমিক প্রতিনিধি কীভাবে আসবেন? নারী কতজন?
এইচআরশ্রমিকদের মধ্য থেকে নির্বাচিত বা মনোনীত; মনোনয়ন সম্ভব না হলে নির্বাহী পরিচালককে জানিয়ে গোপন ব্যালট (বিধি ২২৪)। নারী শ্রমিক ৫০ জনের বেশি, তাই আনুপাতিক হারে নারী প্রতিনিধি (বিধি ২২৬(৩))।
এমডিশ্রমিকেরা শ্রমিক কল্যাণ সমিতি করতে চাইলে?
এইচআরের অন্তত ২০% নির্বাহী পরিচালকের কাছে আবেদন করবেন; নির্বাহী পরিষদে অন্তত ৩০% নারী (ধারা ৯৪(২), (৫))। পরিষদ গঠিত হলে এই কমিটি বিলুপ্ত (ধারা ১২২(১))।
গ্রিনফিল্ড অংশগ্রহণকারী কমিটি
মোট সদস্য১৪ (৭ + ৭)
শ্রমিকপক্ষনির্বাচিত বা মনোনীত, নারী আনুপাতিক
সভাপ্রতি ৩ মাসে অন্তত ১টি
নির্বাহী পরিচালককে তালিকানির্বাচনের ১০ দিনে
ধারা ৯৪, ১২২; বিধি ২২০, ২২৪, ২২৬, ২৩২।

5আইন ও হিসাব

আইন ও বিধি কী বলে (BLA)
কোথায় লাগবেধারা ২০৫(১): সাধারণত অন্তত ৫০ জন শ্রমিক কাজ করেন এমন প্রতিষ্ঠানে। ধারা ২০৫(১২): ট্রেড ইউনিয়ন থাকলে প্রয়োজন নেই। ধারা ২০৫(৭): ৫০ জনের ইউনিটে ইউনিট কমিটি করা যায়।
কবে ও কত বড়বিধি ১৮৩: কার্যক্রম শুরুর ৩ মাসে; ৬-৩০ সদস্য; শ্রমিক সংখ্যা অনুযায়ী অনধিক ৬ থেকে ৩০; শ্রমিকপক্ষের সদস্য স্থায়ী শ্রমিক হবেন (২০২২ সংশোধন)। ধারা ২০৫(৩): শ্রমিক প্রতিনিধি মালিকপক্ষের কম নয়।
নির্বাচনধারা ২০৫(৬); বিধি ১৮৭-১৯০: গোপন ব্যালট, মহাপরিচালককে অবহিত (২০২২ সংশোধন); নির্বাচন পরিচালনা কমিটি ৩-৫ জন (২:৩); প্রার্থী ৬ মাস, ভোটার ৩ মাস চাকরি; তালিকা ১০ দিনে।
সভাধারা ২০৭: প্রতি ২ মাসে অন্তত একবার; কার্যবিবরণী ৭ দিনে শ্রম পরিচালক ও সালিসকে। বিধি ১৯৫, ১৯৬: ৭ দিনের নোটিশ, কোরাম দুই-তৃতীয়াংশ।
মেয়াদ ও শূন্যপদবিধি ১৯৭: ২ বছর; মেয়াদ শেষের আগের ৩ মাসের মধ্যে নতুন কমিটি (২০২২ সংশোধন)। বিধি ১৯৮: পরপর ৩ সভায় অনুপস্থিতিতে সদস্যপদ বাতিল; একই শাখা থেকে পূরণ।
শ্রমিক কণ্ঠধারা ২০৫(৬ক): ইউনিয়ন না থাকা পর্যন্ত কমিটির শ্রমিক প্রতিনিধিরা শ্রমিক স্বার্থের কাজ চালাতে পারেন। ধারা ১৭৯(২): ইউনিয়ন রেজিস্ট্রেশনে শ্রমিক সংখ্যা অনুযায়ী ন্যূনতম সদস্য ২০, ৪০, ১০০, ৩০০ বা ৪০০।
আইন ও বিধি কী বলে (EPZ)
কোথায় লাগবেধারা ১২২(১): শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ গঠিত না হলে বা বিলুপ্ত হলে; পরিষদ গঠিত হলে কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত।
কবে ও কত বড়বিধি ২২০: কার্যক্রম শুরুর ৩ মাসে; ৬-১৬ সদস্য; শ্রমিক সংখ্যা অনুযায়ী ৬, ৮, ১০, ১২, ১৪ বা ১৬। ধারা ১২২(২): দুই পক্ষ সমহারে।
নির্বাচনধারা ১২২(৪); বিধি ২২২-২২৭: নির্বাচিত বা মনোনীত; সম্ভব না হলে গোপন ব্যালট; নির্বাচন পরিচালনা কমিটি ৫ জন (১:৪); সব স্থায়ী শ্রমিক প্রার্থী ও ভোটার; তালিকা ১০ দিনে।
সভাবিধি ২৩২-২৩৪: প্রতি ৩ মাসে অন্তত একবার; ৭ দিনের নোটিশ; কার্যবিবরণী ৭ দিনে প্রধান নির্বাহী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী পরিচালককে; কোরাম দুই-তৃতীয়াংশ।
মেয়াদ ও শূন্যপদধারা ১২২(৩), বিধি ২৩৫: ২ বছর; শেষ হওয়ার আগের ৩ মাসে নতুন কমিটি। বিধি ২৩৬: পরপর ৩ সভায় অনুপস্থিতিতে সদস্যপদ বাতিল; একই শাখা থেকে পূরণ।
শ্রমিক কণ্ঠধারা ৯৪: স্থায়ী শ্রমিকের অন্তত ২০% আবেদন করে শ্রমিক কল্যাণ সমিতি; নির্বাহী পরিষদে অন্তত ৩০% নারী। ধারা ৯৬(২)(ঙ): প্রতিনিধি ৫-১৫ জন।

6BLA বনাম EPZ

BLA বনাম EPZ: অংশগ্রহণকারী কমিটিতে পার্থক্য

বিষয়BLAEPZ
কখন লাগবে৫০+ শ্রমিক এবং ট্রেড ইউনিয়ন নেই (ধারা ২০৫(১), (১২))শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ নেই (ধারা ১২২(১))
সদস্য৬-৩০; শ্রমিকপক্ষ মালিকপক্ষের কম নয়৬-১৬; দুই পক্ষ সমান
শ্রমিক প্রতিনিধিগোপন ব্যালটে নির্বাচিতনির্বাচিত বা মনোনীত; না হলে গোপন ব্যালট
প্রার্থী ও ভোটারপ্রার্থী ৬ মাস, ভোটার ৩ মাস চাকরিসব স্থায়ী শ্রমিক
সভাপ্রতি ২ মাসে (বছরে অন্তত ৬)প্রতি ৩ মাসে (বছরে অন্তত ৪)
কার্যবিবরণী যায়শ্রম পরিচালক ও সালিসপ্রধান নির্বাহী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী পরিচালক
একই যা৩ মাসে গঠন; মেয়াদ ২ বছর; সভাপতি মালিক, সহ-সভাপতি শ্রমিক, সদস্য-সচিব পার্সোনেল বা কল্যাণ কর্মকর্তা; কোরাম দুই-তৃতীয়াংশ; ছয়টি কাজ; নিষিদ্ধ কাজের তালিকা

7মূল শিক্ষা

কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পন্ন হলে টিক দিন

  • শ্রমিক প্রতিনিধি কীভাবে এসেছেন তার প্রমাণ (নির্বাচনী তফসিল, ভোটার তালিকা, ফলাফল) ফাইলে আছে কিনা দেখুন
  • সদস্য সংখ্যা শ্রমিক সংখ্যার ধাপের সাথে মেলান; নারী প্রতিনিধি আনুপাতিক কিনা গুনুন
  • গত বছরের সব সভার কার্যবিবরণী এবং কর্তৃপক্ষকে পাঠানোর প্রমাণ মিলিয়ে দেখুন
  • কমিটির সুপারিশের তালিকা করুন: কোনটি বাস্তবায়িত, কোনটি কেন বাকি
  • মেয়াদ শেষের তারিখ ও নতুন নির্বাচনের প্রস্তুতি ক্যালেন্ডারে তুলে রাখুন

অডিটে যা ধরা পড়ে ও তার CAPBLA

DIFE-এর RMG কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।

  1. চেকলিস্ট ৪.৫★ গুরুত্বপূর্ণকমপক্ষে ৫০ জন শ্রমিক থাকলে, প্রতিষ্ঠানে বিধি মোতাবেক কার্যকর অংশ গ্রহণকারী কমিটি গঠন করা হয়েছে কি?
    যা ধরা পড়ে
    ৫০ বা তার বেশি শ্রমিক থাকলেও অংশগ্রহণকারী কমিটি নেই, বা শ্রমিক প্রতিনিধি মালিকের মনোনীত।
    CAP
    ৫০ বা তার বেশি শ্রমিক হলে শ্রমিকদের সরাসরি যুক্ত করে কমিটি গঠন করুন (ধারা ২০৫(১)); শ্রমিক প্রতিনিধি মালিক প্রতিনিধির চেয়ে কম নয় (ধারা ২০৫(৩))। কাজ শুরুর ৩ মাসের মধ্যে, ৬–৩০ সদস্য (বিধি ১৮৩); ট্রেড ইউনিয়ন বা না থাকলে মহাপরিচালককে জানিয়ে গোপন ব্যালটে শ্রমিক প্রতিনিধি নির্বাচন করান; মালিক প্রভাব খাটাবেন না; নির্বাচিতদের তালিকা ১০ দিনের মধ্যে লিখিতভাবে পাঠাতে হবে (বিধি ১৮৭)। ট্রেড ইউনিয়ন থাকলে কমিটি লাগে না (ধারা ২০৫(১২))।
    প্রমাণ রাখুন
    নির্বাচনের নোটিশ ও ফলাফল, সদস্য তালিকা, মহাপরিচালককে পাঠানো চিঠি
  2. চেকলিস্টে আলাদা প্রশ্ন নেই
    যা ধরা পড়ে
    কমিটির সভা অনিয়মিত; সুপারিশ বাস্তবায়ন হয় না; শ্রমিক প্রতিনিধিকে বদলি করা হয়েছে।
    CAP
    প্রতি ২ মাসে অন্তত একটি সভা করুন এবং কার্যবিবরণী ৭ দিনের মধ্যে শ্রম পরিচালক ও সালিসের কাছে পাঠান (ধারা ২০৭)। সুপারিশ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করুন, অসুবিধা হলে কমিটিকে জানিয়ে যত দ্রুত সম্ভব (ধারা ২০৮)। মেয়াদকালে শ্রমিক প্রতিনিধিকে সম্মতি ছাড়া বদলি করবেন না এবং কমিটির কাজের জন্য প্রতিশোধমূলক ব্যবস্থা নেবেন না (ধারা ২০৫(৯), (১০))।
    প্রমাণ রাখুন
    সভার কার্যবিবরণী ও প্রেরণের কপি, সুপারিশ বাস্তবায়নের ট্র্যাকার
কারখানা অডিট টুলে নিজের কারখানা যাচাই করুন লেভেল ৪-এর ১ পাতার চেকলিস্ট (PDF)

অডিটে যা ধরা পড়ে ও তার CAPEPZ

বেপজার ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠান/কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।

  1. চেকলিস্টে আলাদা প্রশ্ন নেই
    যা ধরা পড়ে
    অংশগ্রহণকারী কমিটি সময়মতো গঠন বা সভা হয় না।
    CAP
    শ্রমিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ না থাকলে অংশগ্রহণকারী কমিটি গঠন করুন; সমিতি গঠিত হলে কমিটি আপনাআপনি বিলুপ্ত হয়; মালিক ও শ্রমিকের সমান প্রতিনিধি, ৬–১৬ সদস্য, মেয়াদ অনধিক ২ বছর (ধারা ১২২)। কাজ শুরুর ৩ মাসের মধ্যে গঠন (বিধি ২২০); প্রতি ৩ মাসে অন্তত একটি সভা (বিধি ২৩২); ৭ দিনের নোটিশে সভা ডাকুন, কার্যবিবরণী ৭ দিনের মধ্যে পাঠান (বিধি ২৩৩)।
    প্রমাণ রাখুন
    গঠনের নোটিশ, সদস্য তালিকা, সভার কার্যবিবরণী ও প্রেরণের কপি
  2. চেকলিস্ট ৯.১সাধারণশ্রমিক কল্যাণ সমিতি গঠনের এবং শ্রমিক কল্যাণ সমিতিতে যোগদানের অধিকার আছে কিনা?
    যা ধরা পড়ে
    শ্রমিক কল্যাণ সমিতি গঠন বা যোগদানে বাধা, বা সদস্যদের প্রতি বৈষম্য।
    CAP
    স্থায়ী শ্রমিকের অন্তত ২০% নির্বাহী পরিচালক (শ্রম ও শিল্প সম্পর্ক)-এর কাছে আবেদন করে সমিতি গঠন করতে পারেন (ধারা ৯৪(২)); আবেদনে অংশ নেওয়ার জন্য কোনো শ্রমিকের প্রতি বৈষম্য করবেন না, করলে তা মালিকের অন্যায় আচরণ (ধারা ৯৪(৪)); নারী শ্রমিক থাকলে নির্বাহী পরিষদে অন্তত ৩০% নারী (ধারা ৯৪(৫))।
    প্রমাণ রাখুন
    সমিতির সাথে সভার রেকর্ড, অভিযোগ রেজিস্টার
কারখানা অডিট টুলে নিজের কারখানা যাচাই করুন লেভেল ৪-এর ১ পাতার চেকলিস্ট (PDF)

8কুইজ

অধ্যায় ১০ কুইজ

প্রতিটি উত্তরের পর সংশ্লিষ্ট ধারা ও বিধিসহ ব্যাখ্যা দেখানো হবে। অধ্যায় সম্পন্ন হিসেবে গণ্য হতে কুইজে ন্যূনতম ৯০% নম্বর প্রয়োজন।

উৎস ও সতর্কতা: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত), বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫; বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ ও বিধিমালা, ২০২২; সংশ্লিষ্ট নিম্নতম মজুরি প্রজ্ঞাপন। প্রতিটি ধারা ও বিধির পূর্ণ পাঠ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন পাতায় মিলিয়ে নিন। এটি প্রশিক্ষণ সহায়িকা, আইনি পরামর্শ নয়। উদাহরণের কারখানা ও নাম কাল্পনিক।