অংশগ্রহণকারী কমিটির সুপারিশ বাস্তবায়ন
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
২০৮৷ (১) অংশগ্রহণকারী কমিটির সুনির্দিষ্ট সুপারিশমালা, তত্কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের মালিক ১[***] প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন৷
(২) যদি কোন কারণে মালিক ২[***] নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণকারী কমিটির সুপারিশমালা বাস্তবায়ন করিতে কোন কারণে অসুবিধা বোধ করেন, তাহা হইলে তত্সম্পর্কে কমিটিকে অবহিত করিতে হইবে, এবং উহা যথাশীঘ্র সম্ভব বাস্তবায়নের জন্য সম্ভাব্য সকল প্রচেষ্টা গ্রহণ করিতে হইবে৷
সংশোধনী টীকা (২)
- “ও ট্রেড ইউনিয়ন” শব্দগুলি বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৫১ ধারাবলে বিলুপ্ত।
- “অথবা ট্রেড ইউনিয়ন” শব্দগুলি বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৫১ ধারাবলে বিলুপ্ত।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২০৮ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
অংশগ্রহণকারী কমিটির সিদ্ধান্ত বা সুপারিশ বাস্তবায়ন
(১) অংশগ্রহণকারী কমিটির প্রতিটি সভার সুপারিশ বা সিদ্ধান্ত পাইবার পর মালিক বা কর্তৃপক্ষ উক্ত সিদ্ধান্ত বা সুপারিশ বাস্তবায়ন ও কার্যকর করিবার লক্ষ্যে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করিবেন এবং মালিক বা কর্তৃপক্ষ অংশগ্রহণকারী কমিটির পরবর্তী সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বা সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি অবহিত করিবেন।
(২) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অংশগ্রহণকারী কমিটির সুপারিশ বা সিদ্ধান্ত প্রযোজ্য কারখানা বা শিল্পপ্রতিষ্ঠানে যথারীতি বাস্তবায়িত হইতেছে কি না উহা পর্যবেক্ষণ, মনিটর ও ফলো-আপ করিবেন এবং প্রয়োজনে আইনানুযায়ী ও প্রদত্ত ক্ষমতাবলে অংশগ্রহণকারী কমিটির সিদ্ধান্ত বা সুপারিশ সম্পর্কে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করিবেন।
বিধি ২০১ এর উপ-বিধি (২) এ উল্লিখিত ‘শ্রম পরিচালক’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালক’ শব্দটি প্রতিস্থাপিত হইবে;
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
কারখানার করণীয়অংশগ্রহণকারী কমিটির সুনির্দিষ্ট সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব মালিকের।
করণীয় (ধাপে ধাপে)
- প্রতিটি সুপারিশের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও কমিটি নির্ধারিত সময়সীমা দিয়ে একটি action tracker রাখুন।
- নির্ধারিত সময়ে বাস্তবায়নে অসুবিধা হলে কারণসহ কমিটিকে লিখিতভাবে জানান এবং বিকল্প সময় প্রস্তাব করুন।
- পরবর্তী সভায় প্রতিটি সুপারিশের অগ্রগতি উপস্থাপন করুন এবং কার্যবিবরণীতে লিখুন।
যে নথি রাখতে হবে
- সুপারিশ বাস্তবায়নের action tracker
- বাস্তবায়নে অসুবিধা জানানো পত্র
- অগ্রগতি উল্লেখসহ পরবর্তী সভার কার্যবিবরণী
পরিদর্শনে সুপারিশ বাস্তবায়িত হয়েছে কি না এবং অগ্রগতি পরবর্তী সভায় জানানো হয়েছে কি না দেখা হয়।
২০২৬ সংশোধনে 'ও ট্রেড ইউনিয়ন' শব্দগুলি বিলুপ্ত হয়েছে; এখন বাস্তবায়নের দায়িত্ব শুধু মালিকের।
ইচ্ছাকৃতভাবে সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তা ধারা ১৯৫(১)(ঝ) অনুযায়ী অসৎ শ্রম আচরণ, দণ্ড ধারা ২৯১(১) অনুযায়ী।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: কমিটির নির্দিষ্ট সুপারিশ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করবেন মালিক; অসুবিধা হলে কমিটিকে জানিয়ে যথাশীঘ্র বাস্তবায়ন। EPZ আইনে ধারা নেই; EPZ বিধি ২৩৮: মালিক জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করে পরের সভায় অগ্রগতি জানাবেন, নির্বাহী পরিচালক তদারকি ও ফলো-আপ করবেন।