RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e

বিধি ১৮৭ — প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন না থাকিলে মহাপরিচালককে অবহিত করিয়া অংশগ্রহণকারী কমিটিতে শ্রমিক প্রতিনিধি নির্বাচনের পদ্ধতি

মূল গেজেট: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৫ · সর্বশেষ সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২ · এই বিধিতে ২০২২ সালের সংশোধন যুক্ত করা হয়েছে · যাচাই: ০৮ নভেম্বর ২০২৬

বিধি ১৮৭

প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন না থাকিলে মহাপরিচালককে অবহিত করিয়া অংশগ্রহণকারী কমিটিতে শ্রমিক প্রতিনিধি নির্বাচনের পদ্ধতি

(১) যে প্রতিষ্ঠানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন বা যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নাই সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মহাপরিচালককে অবহিত করিয়া গোপন ব্যালটের মাধ্যমে অংশগ্রহণকারী কমিটির শ্রমিক প্রতিনিধি নির্বাচনে প্রয়োজনীয় সহায়তা করিবে।

(২) মহাপরিচালক অনুরুদ্ধ হইলে উক্তরূপ নির্বাচন কার্যক্রম তদারকি করিতে পারিবেন এবং উক্তরূপ নির্বাচন কার্যক্রম পরিচালনায় কারখানা বা প্রতিষ্ঠানের মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন প্রভাব বিস্তার করিবেন না।

(৩) নির্বাচিত শ্রমিক প্রতিনিধির তালিকা নির্বাচনের ১০ (দশ) দিনের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি মহাপরিচালককে লিখিতভাবে প্রেরণ করিবে।

২০২২ সালের সংশোধন (উপরের লেখায় যুক্ত করা হয়েছে)

বিধি ১৮৭ এর (ক) শিরোনামে উল্লিখিত ‘শ্রম পরিচালককে’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালককে’ শব্দটি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-বিধি (১) এ উল্লিখিত ‘শ্রম পরিচালককে’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালককে’ শব্দটি প্রতিস্থাপিত হইবে; (গ) উপ-বিধি (২) এ উল্লিখিত ‘শ্রম পরিচালক’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালক’ শব্দটি প্রতিস্থাপিত হইবে এবং ‘প্রভাব বিস্তার করিতে পারিবেন না’ শব্দসমূহের পরিবর্তে ‘প্রভাব বিস্তার করিবেন না’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে; (ঘ) উপ-বিধি (৩) এ উল্লিখিত ‘শ্রম পরিচালককে’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালককে’ শব্দটি প্রতিস্থাপিত হইবে;

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ৯২

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ২০৫

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৮ নভেম্বর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)