সংজ্ঞা
(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই বিধিমালায়—
(ক) “আইন” অর্থ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১নং আইন);
(খ) “আপীলেট কর্তৃপক্ষ” অর্থ কর্তৃপক্ষের আদেশের বির্চদ্ধে দায়েরকৃত আপীলের শুনানী ও নিষ্পত্তির জন্য গঠিত আপীলেট কর্তৃপক্ষ;
(গ) “কর্তৃপক্ষ” অর্থ বিধি ৩ এর অধীন গঠিত কর্তৃপক্ষ;
(ঘ) “কালার কোড” অর্থ চিকিৎসা-বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের অংশ হিসাবে চিকিৎসা সেবা স্থলে উৎপাদিত চিকিৎসা বর্জ্য অপসারণের উদ্দেশ্যে তফসিল- ৩ অনুযায়ী পৃথক পৃথক পাত্রে পৃথকীকৃত চিকিৎসা-বর্জ্যের বর্ণ বিণ্যাস। মূল্য ঃ টাকা ১৪.০০
(ঙ) “চিকিৎসা-বর্জ্য” অর্থ মানবকুলের চিকিৎসা, প্রতিষেধক ব্যবস্থা, রোগ নির্ণয় বা রোগ সংক্রান্ত গবেষণার ফলশ্র্চতিতে উৎপাদিত যে কোন কঠিন, তরল, বায়বীয় ও তেজষ্ক্রিয় পদার্থ যাহা নির্গত, নিক্ষিপ্ত বা স্তুপীকৃত হইয়া পরিবেশের ক্ষতিকর পরিবর্তন সাধন করে এবং তফসিল-১ এ বর্ণিত বিভিন্ন শ্রেণীর বর্জ্যও চিকিৎসা বর্জ্যের অন্তর্ভুক্ত হইবে;
(চ) “চিকিৎসা-বর্জ্য প্রক্রিয়াজাতকরণ” অর্থ চিকিৎসা-বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, প্যাকেটজাতকরণ, বিনষ্টকরণ, ভস্মীকরণ, পরিশোধন, বিশোধন ও অপসারণ;
(ছ) “চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা” অর্থ চিকিৎসা-বর্জ্য পরিবহণ, মজুদকরণ, নথি সংরক্ষণ, পরিবীক্ষণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান;
(জ) “চিকিৎসা সেবা স্থল” অর্থ স্বাস্থ্য সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠান বা স্থাপনা, যেমন— সরকারি বা বেসরকারি হাসপাতাল, কনসালটেশন চেম্বার, প্রাইভেট ক্লিনিক, নার্সিংহোম, প্যাথলজিক্যাল ল্যাবরেটরী, ডিসপেনসারী, ঔষধের দোকান, ব্লাড ব্যাংক এবং তফসিল-২ বর্ণিত কর্মকান্ড পরিচালনাকারী কোন প্রতিষ্ঠানও ইহার অন্তর্ভুক্ত হইবে;
(ঝ) “তফসিল” অর্থ এই বিধিমালার সহিত সংযুক্ত কোন তফসিল;
(ঞ) “পরিদর্শক” অর্থ অধিদপ্তরের কোন পরিদর্শক;
(ট) “ফরম” অর্থ এই বিধিমালার সহিত সংযুক্ত কোন ফরম;
(ঠ) “লাইসেন্স” অর্থ বিধি ৫ এর অধীন কর্তৃপক্ষ কর্তৃক চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের জন্য দখলদারকে প্রদত্ত লাইসেন্স;
(ড) “ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি” অর্থ কোন কার্য সম্পাদনের উদ্দেশ্যে মহা-পরিচালক হইতে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি;
(ঢ) “স্থানীয় এলাকা” অর্থ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকা, পৌরসভার ক্ষেত্রে পৌর এলাকা এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে গ্রাম এলাকা।
(২) এই বিধিমালায় ব্যবহৃত হইয়াছে অথচ সংজ্ঞায়িত হয় নাই এইরূপ কোন শব্দ বা অভিব্যক্তি আইনে সংজ্ঞায়িত শব্দ বা অভিব্যক্তির সমার্থক হইবে।
তথ্যসূত্র: চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — এস, আর, ও নং ২৯৪-আইন/২০০৮, তারিখ ২ নভেম্বর ২০০৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ নভেম্বর ২০০৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।