RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৬

উপদেষ্টা কমিটি গঠন

চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮

(১) এই বিধিমালার অধীন চিকিৎসা-বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং চিকিৎসা-সেবা, পরিবেশ-ব্যবস্থাপনা ও পৌর প্রশাসন সংক্রান্ত বিশেষজ্ঞ এবং এতদ্সংশ্লিষ্ট বেসরকারী সংস্থার সমন্বয়ে একটি জাতীয় উপদেষ্টা কমিটি গঠন করিবে।

(২) জাতীয় উপদেষ্টা কমিটি চিকিৎসা-বর্জ্যের ফলপ্রসূ ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের জন্য সকল প্রকার প্রাসঙ্গিক নীতিমালা বা এতদ্সংক্রান্ত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করিবে এবং এতদ্বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নে, সময়ে সময়ে, সরকারকে পরামর্শ প্রদান করিবে।

তথ্যসূত্র: চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — এস, আর, ও নং ২৯৪-আইন/২০০৮, তারিখ ২ নভেম্বর ২০০৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ নভেম্বর ২০০৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।