RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৩

কর্তৃপক্ষ গঠন

চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮

আইনের বিধানাবলী সাপেক্ষে এই বিধিমালার উদ্দেশ্যে পূরণকল্পে, উহা জারী হইবার তিন মাসের মধ্যে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ সমন্বয়ে প্রত্যেক বিভাগে “কর্তৃপক্ষ” নামে একটি কর্তৃপক্ষ গঠিত হইবে, যথা ঃ—

(ক) বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর সভাপতি (পদাধিকারবলে);

(খ) সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার কর্তৃক সদস্য; মনোনীত একজন প্রতিনিধি

(গ) মহা-পরিচালক কর্তৃক মনোনীত সদস্য-সচিব। পরিবেশ অধিদপ্তরের একজন প্রতিনিধি

তথ্যসূত্র: চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — এস, আর, ও নং ২৯৪-আইন/২০০৮, তারিখ ২ নভেম্বর ২০০৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ নভেম্বর ২০০৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।