ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য উৎপাদনে নূতন বিনিয়োগে নিষেধাজ্ঞা, ইত্যাদি
(১) কোন ব্যক্তি তফসিল ২ এর-
(ক) কলাম (৭) এ নির্দিষ্টকৃত তারিখের পর ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য প্রস্তুতের লক্ষ্যে কোন শিল্পকারখানা প্রতিষ্ঠা বা সম্প্রসারণ বা প্রতিষ্ঠার বা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করিতে পারিবেন না;
(খ) কলাম (৮) এ নির্দিষ্টকৃত তারিখের পর ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য সম্বলিত বা ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য দ্বারা প্রস্তুতযোগ্য কোন পণ্য উৎপাদনের লক্ষ্যে শিল্পকারখানা প্রতিষ্ঠা বা সম্প্রসারণ বা প্রতিষ্ঠার বা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করিতে পারিবেন না।
(২) ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ তারিখে গৃহীত ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য সম্পর্কিত মন্ট্রিল প্রটোকল এর সদস্য হিসাবে বাংলাদেশের কোন ব্যক্তি মন্ট্রিল প্রটোকলের অনুচ্ছেদ ১০ ও ১০ক এর অধীন বহুপাক্ষিক তহবিল (Multilateral Fund) হইতে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য উৎপাদন প্রযুক্তির পরিবর্তে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য বর্জিত প্রযুক্তি স্থাপনের জন্য আর্থিক ও কারিগরী সহায়তা গ্রহণ করে, তাহা হইলে উক্ত ব্যক্তি রূপান্তর প্রকল্প অনুমোদন এবং রূপান্তর প্রক্রিয়া সমাপ্ত হইবার পর তফসিল ৩ এর কলাম (২) এ উল্লিখিত কর্মকান্ডের জন্য তফসিল ২ এর কলাম (২) এ উল্লিখিত গ্রুপভুক্ত ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য বা ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য সম্বলিত কোন পণ্য বা ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য সমন্বয়ে প্রস্তুতকৃত কোন পণ্য উৎপাদনের লক্ষ্যে শিল্প কারখানা স্থাপন বা সম্প্রসারণের কোন উদ্যোগ গ্রহণ করিতে পারিবেন না।
তথ্যসূত্র: ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪ — এস, আর, ও নং ৯২-আইন/২০০৪, তারিখ ৫ এপ্রিল ২০০৪; এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ দ্বারা সংশোধিত; সংশোধনীসহ সংকলিত পাঠ (২০১৪ সংশোধনী পর্যন্ত), গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।