ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য দ্বারা প্রস্তুতকৃত বা উক্ত দ্রব্য সম্বলিত পণ্য আমদানী, রপ্তানী বা বিক্রয়ের উপর বাধা- নিষেধ
(১) কোন ব্যক্তি লাইসেন্স ব্যতিরেকে তফসিল ৫ এর কলাম (২) এ নির্দিষ্টকৃত কোন পণ্য উক্ত তফসিলের কলাম (৩) এ বর্ণিত গ্রুপের ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য সমন্বয়ে প্রস্তুতকৃত বা ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য সম্বলিত পণ্য উক্ত তফসিলের কলাম (৪) এ নির্দিষ্টকৃত তারিখের পর আমদানী করিতে পারিবেন না ঃ
তবে শর্ত থাকে যে, উক্ত তফসিলের কলাম (৪) এ নির্দিষ্টকৃত তারিখের পর ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য সমন্বয়ে প্রস্তুতকৃত নহে এইরূপ পণ্য আমদানীর ক্ষেত্রে উক্ত পণ্য ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য সম্বলিত নহে মর্মে উক্ত পণ্যের মোড়কে সহজে দৃষ্টিগ্রাহ্য হয় এমন স্থানে লেবেল সংযুক্ত থাকিতে হইবে।
(২) তফসিল ৫ এর কলাম (৫) এ নির্দিষ্টকৃত তারিখের পর উক্ত তফসিলের কলাম (২) এ নির্দিষ্টকৃত পণ্য ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য সমন্বয়ে প্রস্তুতকৃত হইলে বা ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য সম্বলিত পণ্য হইলে কোন ব্যক্তি উক্ত পণ্যের মোড়কে তৎমর্মে লেবেল সংযুক্ত না করিয়া উক্ত পণ্য রপ্তানী করিতে পারিবেন না।
(৩) কোন ব্যক্তি তফসিল ৩ এর কলাম (৪) এ নির্দিষ্টকৃত তারিখের পর উক্ত তফসিলের কলাম (২) এ উল্লিখিত কর্মকান্ড বা সেবাপ্রদানের উদ্দেশ্যে উক্ত তফসিলের কলাম (৩) উল্লিখিত গ্রুপভুক্ত ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য ব্যবহারে উৎপাদিত কোন পণ্য বিক্রয়, মজুদ, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন বা বিতরণ করিতে পারিবেন না। দ্বারা প্রতিস্থাপিত।
সংশোধনী টীকা (১)
- “পরিবেশ অধিদপ্তর কর্তৃক অনাপত্তি গ্রহণ ব্যতিরেকে” শব্দগুলি “লাইসেন্স ব্যতিরেকে” শব্দগুলির পরিবর্তে এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ এর
তথ্যসূত্র: ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪ — এস, আর, ও নং ৯২-আইন/২০০৪, তারিখ ৫ এপ্রিল ২০০৪; এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ দ্বারা সংশোধিত; সংশোধনীসহ সংকলিত পাঠ (২০১৪ সংশোধনী পর্যন্ত), গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।