বিধি৬
ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্যের বিক্রয়ের উপর বাধা নিষেধ
ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪
কোন ব্যক্তি বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি ৮[পরিবেশ অধিদপ্তর কর্তৃক অনাপত্তি গ্রহণ ব্যতিরেকে] ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য মজুদ বা বিক্রয়ের উদ্দেশ্যে বা অন্য কোন ভাবে বিতরণ (distribute) করিতে পারিবেন না।
তথ্যসূত্র: ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪ — এস, আর, ও নং ৯২-আইন/২০০৪, তারিখ ৫ এপ্রিল ২০০৪; এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ দ্বারা সংশোধিত; সংশোধনীসহ সংকলিত পাঠ (২০১৪ সংশোধনী পর্যন্ত), গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।