RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম আইন · ধারা ১৯ · চতুর্থ অধ্যায় পেট্রোলিয়াম পরীক্ষণ
ধারা১৯

পুনঃপরীক্ষণের অধিকার

পেট্রোলিয়াম আইন, ২০১৬

১৯। (১) পেট্রোলিয়ামের মালিক বা তাহার প্রতিনিধি পেট্রোলিয়াম পরীক্ষণের ফলাফলে অসন্তুষ্ট হইলে, তিনি পরীক্ষণের ফলাফল গ্রহণের ৭ (সাত) দিনের মধ্যে ধারা ১৩ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট নূতনভাবে পেট্রোলিয়ামের নমুনা সংগ্রহ ও পরীক্ষণের নিমিত্ত আবেদন করিতে পারিবেন।

(২) উপ-ধারা (১) এর অধীন কৃত আবেদন, নির্ধারিত ফি প্রদানপূর্বক, দাখিল করা হইলে, উক্ত মালিক বা তাহার প্রতিনিধি বা তদ্‌কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তির উপস্থিতিতে নূতনভাবে পেট্রোলিয়ামের নমুনা সংগ্রহ করিতে হইবে, এবং উক্ত মালিক বা তাহার প্রতিনিধি বা তদ্‌কর্তৃক নিযুক্ত ব্যক্তির উপস্থিতিতে পরীক্ষণ সম্পন্ন করিতে হইবে।

(৩) উপ-ধারা (২) এর অধীন কৃত পুনঃপরীক্ষণে যদি প্রতীয়মানয় হযে, পূর্বের পরীক্ষণ ক্রটিপূর্ণ ছিল, তাহা হইলে পরীক্ষণ কর্মকর্তা ধারা ১৮ এর অধীন প্রদানকৃত মূল সনদপত্র বাতিলপূর্বক একটি নূতন সনদপত্র ইস্যু করিবেন, এবং পেট্রোলিয়ামের মালিক বা তাহার প্রতিনিধিকে, কোনো ফি প্রদান ব্যতিরেকে, উহার সত্যায়িত কপি প্রদান করিবেন।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম আইন, ২০১৬ (২০১৬ সনের ৩২ নং আইন), ধারা ১৯ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই ধারা উল্লেখ করে এমন বিধি (১)