ধারা১৩
পেট্রোলিয়ামের নমুনা সংগ্রহ
পেট্রোলিয়াম আইন, ২০১৬
১৩। (১) সরকার কোনো কর্মকর্তাকে তাহার নাম বা পদবিতে, পেট্রোলিয়াম আমদানি, পরিবহন, মজুদ, বিতরণ, উৎপাদন, শোধন, মিশ্রণ বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পুনঃব্যবহারের স্থানে প্রবেশ, পরিদর্শন এবং পরীক্ষণের নিমিত্ত উক্ত স্থানে প্রাপ্ত পেট্রোলিয়ামের নমুনা সংগ্রহের ক্ষমতা প্রদান করিতে পারিবে।
(২) পরীক্ষণের নিমিত্ত পেট্রোলিয়ামের নমুনা সংগ্রহ, সংগৃহীত নমুনার মূল্য পরিশোধ, এবং নমুনা সংগ্রহের জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার প্রবেশ, পরিদর্শন ও পরীক্ষণের কর্মপদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম আইন, ২০১৬ (২০১৬ সনের ৩২ নং আইন), ধারা ১৩ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।