ধারা৪
পেট্রোলিয়াম আমদানি, পরিবহন, মজুদ ও বিতরণ
পেট্রোলিয়াম আইন, ২০১৬
৪। কোনো ব্যক্তি -
(ক) ধারা ৩১ এর অধীন প্রণীত বিধির বিধানবলী অনুসরণ ব্যতীত পেট্রোলিয়াম আমদানি, পরিবহন, মজুদ বা বিতরণ, বা
(খ) লাইসেন্স ও উহাতে বিধৃত শর্ত প্রতিপালন ব্যতীত প্রথম শ্রেণির পেট্রোলিয়াম আমদানি, এবং কোনো পেট্রোলিয়াম পরিবহন, মজুদ বা বিতরণ, করিতে পারিবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম আইন, ২০১৬ (২০১৬ সনের ৩২ নং আইন), ধারা ৪ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।