ধারা২৩
তদন্তের ক্ষমতা
এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২
২৩৷ সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, লাইসেন্সিং কর্তৃপক্ষ বা তত্কর্তৃক মনোনীত কোন কর্মকর্তাকে এই আইনের অধীন অপরাধ তদন্তের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুরূপ ক্ষমতা প্রদান করিতে পারিবে৷
তথ্যসূত্র: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (২০০২ সনের ১ নং আইন), ধারা ২৩ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।