ধারা৩১
গ্রেফতারকৃত ব্যক্তি ও আটককৃত মালামাল সংক্রান্ত বিধান
এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২
৩১৷ (১) কোন ব্যক্তিকে এই আইনের অধীন গ্রেফতার করা হইলে বা কোন বস্তু আটক করা হইলে উক্ত ব্যক্তি বা আটককৃত বস্তু নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সোপর্দ করিতে হইবে৷
(২) উপ-ধারা (১) এর অধীন কোন ব্যক্তি বা বস্তুকে যে কর্মকর্তার নিকট প্রেরণ করা হইবে তিনি, যতশীঘ্র সম্ভব, উক্ত ব্যক্তি বা বস্তু সম্পর্কে আইনানুগ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করিবেন৷
তথ্যসূত্র: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (২০০২ সনের ১ নং আইন), ধারা ৩১ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।