RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · এসিড আইন · ধারা ৪০ · সপ্তম অধ্যায় আপরাধ ও দন্ড
ধারা৪০

মিথ্যা বা হয়রানীমূলক মোকদ্দমা দায়েরের দণ্ড

এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২

৪০৷ যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীন কোন অপরাধের বিষয়ে আদালতে মোকদ্দমা দায়ের করেন এবং যদি তদন্তক্রমে বা সাক্ষ্য প্রমাণে ইহা প্রমাণিত হয় যে, অভিযোগটি মিথ্যা বা হয়রানীমূলক, তবে, উক্ত অভিযোগকারী এইরূপ মিথ্যা মোকদ্দমা দায়েরের জন্য ১[অনূর্ধ্ব সাত বৎসর ও অন্যুন দুই বৎসর] সশ্রম কারাদণ্ড এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷

সংশোধনী টীকা (১)
  1. "অনূর্ধ্ব সাত বৎসর ও অন্যুন দুই বৎসর" শব্দগুলি "অনূর্ধ্ব পাঁচ বত্সরের" শব্দগুলির পরিবর্তে এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০১০(২০১০ সনের ৩৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।

তথ্যসূত্র: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (২০০২ সনের ১ নং আইন), ধারা ৪০ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।