RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · এসিড আইন · ধারা ৪ · দ্বিতীয় অধ্যায় জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল, জেলা কমিটি, ইত্যাদি
ধারা৪

জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠা

এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২

১[৪। জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠা।(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে,

জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল নামের একটি কাউন্সিল থাকিবে।

(২) কাউন্সিল নিমড়ববর্ণিত সদস্যের সমন্বয়ে গঠিত হইবে, যথা :

(১) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;

(২) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার

কো-চেয়ারম্যানও হইবেন;

(৩) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত একজন মহিলা সংসদ সদস্য;

(৪) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন;

(৫) সচিব, শিল্প মন্ত্রণালয়;

(৬) সচিব, বাণিজ্য মন্ত্রণালয়;

(৭) সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়;

(৮) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;

(৯) সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়;

(১০) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়;

(১১) মহা-পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ;

(১২) সরকার কর্তৃক মনোনীত ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড

ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি হিসাবে একজন বিশিষ্ট ব্যবসায়ী;

(১৩) সরকার কর্তৃক মনোনীত জাতীয় প্রেস ক্লাব এর প্রতিনিধি হিসাবে একজন

বিশিষ্ট সাংবাদিক;

(১৪) সরকার কর্তৃক মনোনীত ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত একজন প্রতিনিধি;

(১৫) চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা;

(১৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কতর্ৃক মনোনীত রসায়ন, ফলিত রসায়ন,

প্রাণ রসায়ন বা ফার্মেসী বিভাগের একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক;

(১৭) সরকার কতর্ৃক মনোনীত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে কর্মরত

একজন গবেষক বিজ্ঞানী;

(১৮) সরকার কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ হিসেবে সরকারী মেডিক্যাল কলেজের বার্ণ

ইউনিটের একজন অভিজ্ঞ চিকিৎসক;

(১৯) সভানেত্রী, মহিলা পরিষদ;

(২০) সভানেত্রী, মহিলা সমিতি;

(২১) বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল কর্তৃক মনোনীত একজন মহিলা আইনজীবী;

(২২) জাতীয় পর্যায়ে কর্মরত বেসরকারী সংস্থা হইতে সরকার কর্তৃক মনোনীত

দুইজন প্রতিনিধি, যাহার মধ্যে একজন মহিলা হইবেন।

(২৩) বাংলাদেশ তাতী সমিতির সভাপতি;

(২৪) বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি;

(২৫) বাংলাদেশ জুয়েলারী সমিতির সভাপতি।

(৩) উপ-ধারা (২) এ উলিস্নখিত কাউন্সিলের মনোনীত কোন সদস্য তাঁহার মনোনয়নের

তারিখ হইতে দুই বৎসরের জন্য সদস্য পদে বহাল থাকিবেন; তবে শর্ত থাকে যে,

সরকার যে কোন সময় তাঁহার মনোনয়ন বাতিল করিতে পারিবে।

(৪) সরকার, প্রয়োজনবোধে, যে কোন সময়ে যে কোন ব্যক্তিকে কাউন্সিলের সদস্য

হিসাবে কো-অপ্ট করিতে পারিবে।

(৫) সরকারের উদ্দেশ্যে স্বাৰরযুক্ত পত্রযোগে কোন মনোনীত সদস্য স্বীয় পদ ত্যাগ

করিতে পারিবেন।]

সংশোধনী টীকা (১)
  1. ধারা(৪) এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০১০(২০১০ সনের ৩৮ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।

তথ্যসূত্র: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (২০০২ সনের ১ নং আইন), ধারা ৪ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।