ধারা৫২
সংরক্ষণ, ইত্যাদি
এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২
৫২৷ সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোন বিশেষ প্রকারের এসিডকে প্রজ্ঞাপনে উল্লিখিত শর্তাধীনে এই আইনের কোন একটি ধারা কিংবা সকল ধারার বিধানাবলীর প্রয়োগ হইতে অব্যাহতি দিতে পারিবে৷
তথ্যসূত্র: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (২০০২ সনের ১ নং আইন), ধারা ৫২ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।