RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ২১ · পঞ্চম অধ্যায় বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত
ধারা২১

বয়লার ব্যবহার বিধি-নিষেধ

বয়লার আইন, ২০২২

২১। এই আইনে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে, কোনো বয়লার ব্যবহারকারী বয়লার ব্যবহার করিতে অথবা বয়লারটি ব্যবহারের অনুমতি প্রদান করিতে পারিবেন না, যদি-

(ক) এই আইনের বিধান অনুসারে বয়লার নিবন্ধিত না হয়;

(খ) কোনো বয়লার ক্ষতিগ্রস্ত হয় বা কর্মোপযোগী না থাকে;

(গ) বয়লার ব্যবহারের জন্য প্রদত্ত সনদের মেয়াদ উত্তীর্ণ হয়;

(ঘ) বয়লার ব্যবহারের সনদে উল্লিখিত নির্ধারিত চাপের অধিক চাপে বয়লার ব্যবহার করা হয়;

(ঙ) উপযুক্ত লাইসেন্সধারী ব্যক্তির তত্ত্বাবধানে বয়লার পরিচালনা না করা হয়;

(চ) বয়লারে ব্যবহৃত পানির মান-মাত্রা বিধি ও কোড অনুযায়ী নিয়ন্ত্রণে না থাকে;

(ছ) ধারা ২৩ এ বর্ণিত শর্তাদি অনুসরণ ব্যতিরেকে বয়লার হস্তান্তর বা স্থানান্তর করা হয়; এবং

(জ) ধারা ২৪ এ বর্ণিত শর্তাদি অনুসরণ ব্যতিরেকে বয়লার মেরামত করা হয়।

তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ২১ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই ধারা উল্লেখ করে এমন বিধি (১)